Views growthHide views growth
Views growth
Hours after publication
Show as table
| Hours after publication | Views |
|---|---|
| 0 h | 0 |
| 15 h | 116 |
| 32 h | 164 |
- After 24 hours164
- Total to date164

Here, posts and lectures of Ustaz Manzurul Karim will be shared in sha Allah.
By publication day
| Date | Avg views per post |
|---|---|
| Nov 18, 2026 | 633 |
| Nov 19, 2026 | 591 |
| Nov 20, 2026 | 653 |
| Nov 21, 2026 | 796 |
| Nov 24, 2026 | 455 |
| Nov 25, 2026 | 404 |
| Nov 26, 2026 | 286 |
| Nov 27, 2026 | 176 |
Hours after publication
| Hours after publication | Views |
|---|---|
| 0 h | 0 |
| 15 h | 116 |
| 32 h | 164 |
"দ্বীনের মূল ভিত্তি হলো গাইরত (অর্থাৎ আত্মমর্যাদাবোধ ও আপনজনের সম্ভ্রম রক্ষার অনুভূতি)। যার মধ্যে এ অনুভূতি নেই, তার মধ্যে দ্বীনও নেই। . গাইরাত অন্তরকে সুরক্ষিত রাখে। ফলে এর প্রভাবে দেহের অঙ্গপ্রত্যঙ্গও সুরক্ষিত থাকে এবং তা মন্দ কাজ ও অশ্লীলতা প্রতিরোধ করে। পক্ষান্তরে, গাইরাতের অভাব অন্তরকে মৃত করে দেয়। ফলে দেহের অঙ্গপ্রত্যঙ্গও নিষ্ক্রিয় হয়ে পড়ে; তখন সেগুলোর মধ্যে মন্দ কাজ প্রতিরোধ করার কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকে না। . অন্তরের মধ্যে গাইরাতের অবস্থান হলো এমন শক্তির মতো, যা রোগ প্রতিরোধ করে এবং তার বিরুদ্ধে লড়াই করে। যখন সেই শক্তি বিলুপ্ত হয়ে যায়, তখন রোগের জন্য শরীর উপযুক্ত ক্ষেত্র হয়ে ওঠে এবং তাকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি অবশিষ্ট থাকে না। ফলে রোগ শরীরে বিস্তার লাভ করে এবং পরিণামে ধ্বংস ডেকে আনে। . গাইরাতের দৃষ্টান্ত মহিষের শিংয়ের মতো, যার সাহায্যে সে নিজেকে ও নিজের সন্তানকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। শিং ভেঙে গেলে শত্রু তার ওপর আক্রমণ করার সাহস পায়"। . ~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.] . [ আদ দা ওয়াদ দাওয়া, পৃ: ১৬৭-৬৮]
Open in Telegramউহুদ যুদ্ধের পর আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে আয়াত নাযিল করে বলেছেন, سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا . "যারা অবিশ্বাস করে, তাদের হৃদয়ে আমি ভীতির সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর সাথে অংশী স্থাপন করেছে; যার স্বপক্ষে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি". [১] . আল্লামা জামালুদ্দীন আল কাসিমী [রাহ.] এই আয়াত সম্পর্কে লিখেছেন, "আয়াতটি থেকে বোঝা যায়, তাদের অন্তরে আল্লাহর সঙ্গে শিরক থাকার কারণেই তাদের মধ্যে সেই ভীতি সঞ্চারিত হয়েছিল। শিরকের মাত্রা যত বেশি, ভীতিও তত বেশি হয়। . কাশানী বলেন, কাফিরদের অন্তরে ভীতি সঞ্চারিত হওয়াকে তাদের শিরকের ফল হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর কারণ হলো, বীরত্ব ও অন্যান্য চারিত্রিক গুণাবলি মানুষের আত্মিক শক্তিগুলোর ভারসাম্যপূর্ণ অবস্থা, যা তাওহিদের আলোয় আলোকিত হয়। তাই এসব গুণ পূর্ণতা লাভ করে কেবল সেই একত্ববাদীর মধ্যে, যে তার তাওহিদের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। . পক্ষান্তরে, মুশরিক আল্লাহর সঙ্গে এমন সত্তাকে শরিক করার কারণে তাঁর অপ্রতিরোধ্য ক্ষমতার আশ্রয় থেকে বঞ্চিত থাকে, যে সত্তার অস্তিত্বের সঙ্গে অনস্তিত্বের সংমিশ্রণ রয়েছে। প্রকৃতিগতভাবে তার নিজের কোনো শক্তি নেই এবং আল্লাহও তার অস্তিত্বের পক্ষে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। সুতরাং তার মধ্যে অক্ষমতা, ভীরুতা এবং যাবতীয় নিকৃষ্ট স্বভাব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।[২] . [নোট: এখানে আল কাশানী দ্বারা لطائف الإعلام في إشارات أهل الإلهام রচয়িতা আব্দুর রাযযাক আল কাশানী উদ্দেশ্য] . [১) সূরা আলে ইমরান: ১৫১; ২) আল্লামা জামালুদ্দীন আল কাসিমী (রাহ.), মাহাসিনুত তা'উইল: ২/৪২৭]
Open in Telegramদারসুল হাদীস: দারস ২০ [নোট: থাম্বনেইলে আলোচ্য হাদিসের নাম্বারে ভুল আছে] https://youtu.be/_irrWtmhboo
Open in Telegram"দাতার হাতই মহোত্তর। আর যাদের ভরণপোষণের দায়িত্ব তোমার ওপর, তাদের দিয়ে (দান) শুরু করো (যথাক্রমে) তোমার মা, তোমার বাবা, তোমার বোন, তোমার ভাই এবং (যথাক্রমে) তোমার নিকটতম আত্মীয়দের অগ্রাধিকার দাও"। . يَدُ الْمُعْطِي الْعُلْيَا وَابْدَأْ بِمَنْ تَعُولُ: أُمَّكَ، وَأَبَاكَ، وَأُخْتَكَ، وَأَخَاكَ، وَأَدْنَاكَ، أَدْنَاكَ" . ~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম . [ ইমাম হাকিম (রাহ.), আল মুস্তাদরাক, হা: ৪২১৯, ইমাম হাকিমের মতে এর সনদ সহীহ, ইমাম যাহাবী (রাহ.) একমত পোষণ করেছেন]
Open in Telegram"অন্তরের পরিশুদ্ধি ছাড়া দেহের সংশোধন কোনো উপকারে আসে না। পক্ষান্তরে, অন্তর পরিশুদ্ধ থাকা অবস্থায় দেহের ত্রুটি-বিচ্যুতির ক্ষতি অত্যন্ত সামান্য। তদুপরি, সে ক্ষতি ক্ষণস্থায়ী; এর পরিণতিতে রয়েছে স্থায়ী ও পরিপূর্ণ কল্যাণ। আর যাবতীয় তাওফিক আল্লাহর পক্ষ থেকেই।" . ~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.] . [ যাদুল মাআদ: ৪/২২]
Open in Telegramআল্লাহ তাআলা বলেন, وَٱتَّقُوا۟ فِتۡنَةࣰ لَّا تُصِیبَنَّ ٱلَّذِینَ ظَلَمُوا۟ مِنكُمۡ خَاۤصَّةࣰۖ وَٱعۡلَمُوۤا۟ أَنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ “আর তোমরা ফিতনা থেকে বেঁচে থাক যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা যালিম শুধু তাদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ যে, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর”। [১] . “আলোচ্য আয়াতে আল্লাহ পাক মুসলমানদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবাণী উচ্চারণ করে এরশাদ করেছেন যে, তোমরা এমন বিপদকে ভয় কর এবং তা থেকে আত্মরক্ষা করতে সচেষ্ট হও যা তোমাদের কতিপয় লোকের অন্যায় আচরণের পরিণামে আসবে। কিন্তু সে বিপদ শুধু ঐ অন্যায়কারীদের মধ্যেই সীমিত থাকবে না; বরং সামগ্রিকভাবে আসবে এবং সকলেই বিপদগ্রস্ত হবে। . সমাজ ও জাতীয় জীবনের নিরাপত্তার দিক থেকে আলোচ্য আয়াতখানির গুরুত্ব অত্যন্ত বেশি। কোনো সমাজ বা জাতির এক শ্রেণীর লোক যদি পাপাচারে অত্যস্ত হয়ে যায় এবং সে জাতির অন্য লোকেরা নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং পাপাচারীদেরকে অন্যায় আচরণ থেকে বিরত রাখতে সচেষ্ট হয়না তবে তার শোচনীয় পরিণাম সকলকেই ভোগ করতে হবে। . এজন্যে পূর্ববর্তী আয়াতে যে নির্দেশ রয়েছে তার উপর আমল করাই হলো নাজাত লাভের একমাত্র পন্থা তথা আল্লাহ পাক ও তাঁর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিধি-নিষেধ যথাযথভাবে পালন কর। . অতএব, আয়াতের মর্মকথা হলো আল্লাহর রাসূলের আদেশ পালনে বিলম্ব করোনা, অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করোনা, মানুষকে ভাল কাজের নির্দেশ দিতে থাক এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে সচেষ্ট হও। কেননা অন্যান্য আচরণের শাস্তি শুধু পাপীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা; বরং অন্যদেরকেও শাস্তির অংশীদার হতে হয়। সবাইকে বিপদগ্রস্ত হতে হয়। এজন্যই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, . مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ . ‘তোমাদের কেউ কোনো গর্হিত কাজ হতে দেখলে সে যেন তা স্বীয় হাত দ্বারা পরিবর্তন করে দেয়। তবে যদি তাতে সক্ষম না হয় সেক্ষেত্রে সে যেন স্বীয় জবানের মাধ্যমে তা পরিবর্তন করতে বলে। আর যদি তাতেও সক্ষম না হয় তাহলে সে যেন স্বীয় অন্তরে একে পরিবর্তনের চিন্তা করে। আর এটাই সবচাইতে দুর্বল ঈমানের পরিচায়ক’। [২] . وَٱعۡلَمُوۤا۟ أَنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ এবং নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহ পাক শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর, অতএব, আল্লাহ পাকের বিধি-নিষেধ যথাযথভাবে পালন কর। আল্লাহ পাককে ভয় করতে থাক, ফিতনা থেকে দূরে থাক। ভালো কাজের নির্দেশ দিতে থাক এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে প্রয়াসী হও”। [৩] . [১) সূরা আনফাল: ২৫; ২) ইমাম মুসলিম (রাহ.), আস সহীহ, হা: ৪৯; ৩) মাওলানা মো. আমিনুল ইসলাম (রাহ.), তফসীরে নূরুল কোরআন: ৯/৩০৩-৩০৪]
Open in Telegramআলহামদুলিল্লাহ, ফিরে এলাম। নতুন রাউটার লাগিয়েছি। আল্লাহ তাআলা এতে খাইর ও বারাকাহ দান করুন-আমিন
Open in Telegramআমার রাউটার নষ্ট হয়ে গেছে। নতুন রাউটার রিপ্লেস করার আগ পর্যন্ত অনলাইন ভিত্তিক যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে।
Open in Telegram
সীরাতে মুহাম্মাদ ﷺ@seratemuhammadswReligion4.51K
আদ-দা'ওয়াহ আস-সালাফিয়্যাহ@dawahsalafiyyahbdReligion3.12K
Tasawwuf - তাসাউফ@tasawwufofficialReligion27.5K
Abdur Rahman Al Hasan@abdurrahmanalhasanReligion1.03K
Ramazon sharif.uz@ramazoni_sharif_uzReligion7.13K
Разом до Бога ближче✝️@spiritual_storiesReligion7.13K
Arbaeen.ir | رسانه مردمی اربعین@arbaeenirReligion7.11K
DOC PETE CHAMBERS@docpete_lfwReligion7.13K