Account

Posts of Manzur's posts

newest first

#3749Text

"দ্বীনের মূল ভিত্তি হলো গাইরত (অর্থাৎ আত্মমর্যাদাবোধ ও আপনজনের সম্ভ্রম রক্ষার অনুভূতি)। যার মধ্যে এ অনুভূতি নেই, তার মধ্যে দ্বীনও নেই। . গাইরাত অন্তরকে সুরক্ষিত রাখে। ফলে এর প্রভাবে দেহের অঙ্গপ্রত্যঙ্গও সুরক্ষিত থাকে এবং তা মন্দ কাজ ও অশ্লীলতা প্রতিরোধ করে। পক্ষান্তরে, গাইরাতের অভাব অন্তরকে মৃত করে দেয়। ফলে দেহের অঙ্গপ্রত্যঙ্গও নিষ্ক্রিয় হয়ে পড়ে; তখন সেগুলোর মধ্যে মন্দ কাজ প্রতিরোধ করার কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকে না। . অন্তরের মধ্যে গাইরাতের অবস্থান হলো এমন শক্তির মতো, যা রোগ প্রতিরোধ করে এবং তার বিরুদ্ধে লড়াই করে। যখন সেই শক্তি বিলুপ্ত হয়ে যায়, তখন রোগের জন্য শরীর উপযুক্ত ক্ষেত্র হয়ে ওঠে এবং তাকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি অবশিষ্ট থাকে না। ফলে রোগ শরীরে বিস্তার লাভ করে এবং পরিণামে ধ্বংস ডেকে আনে। . গাইরাতের দৃষ্টান্ত মহিষের শিংয়ের মতো, যার সাহায্যে সে নিজেকে ও নিজের সন্তানকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। শিং ভেঙে গেলে শত্রু তার ওপর আক্রমণ করার সাহস পায়"। . ~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.] . [ আদ দা ওয়াদ দাওয়া, পৃ: ১৬৭-৬৮]

Open in Telegram
Views187−64%vs avg
Forwards—
Reactions10
Comments—
#3748Text

উহুদ যুদ্ধের পর আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে আয়াত নাযিল করে বলেছেন, سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا . "যারা অবিশ্বাস করে, তাদের হৃদয়ে আমি ভীতির সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর সাথে অংশী স্থাপন করেছে; যার স্বপক্ষে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি". [১] . আল্লামা জামালুদ্দীন আল কাসিমী [রাহ.] এই আয়াত সম্পর্কে লিখেছেন, "আয়াতটি থেকে বোঝা যায়, তাদের অন্তরে আল্লাহর সঙ্গে শিরক থাকার কারণেই তাদের মধ্যে সেই ভীতি সঞ্চারিত হয়েছিল। শিরকের মাত্রা যত বেশি, ভীতিও তত বেশি হয়। . কাশানী বলেন, কাফিরদের অন্তরে ভীতি সঞ্চারিত হওয়াকে তাদের শিরকের ফল হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর কারণ হলো, বীরত্ব ও অন্যান্য চারিত্রিক গুণাবলি মানুষের আত্মিক শক্তিগুলোর ভারসাম্যপূর্ণ অবস্থা, যা তাওহিদের আলোয় আলোকিত হয়। তাই এসব গুণ পূর্ণতা লাভ করে কেবল সেই একত্ববাদীর মধ্যে, যে তার তাওহিদের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। . পক্ষান্তরে, মুশরিক আল্লাহর সঙ্গে এমন সত্তাকে শরিক করার কারণে তাঁর অপ্রতিরোধ্য ক্ষমতার আশ্রয় থেকে বঞ্চিত থাকে, যে সত্তার অস্তিত্বের সঙ্গে অনস্তিত্বের সংমিশ্রণ রয়েছে। প্রকৃতিগতভাবে তার নিজের কোনো শক্তি নেই এবং আল্লাহও তার অস্তিত্বের পক্ষে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। সুতরাং তার মধ্যে অক্ষমতা, ভীরুতা এবং যাবতীয় নিকৃষ্ট স্বভাব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।[২] . [নোট: এখানে আল কাশানী দ্বারা لطائف الإعلام في إشارات أهل الإلهام রচয়িতা আব্দুর রাযযাক আল কাশানী উদ্দেশ্য] . [১) সূরা আলে ইমরান: ১৫১; ২) আল্লামা জামালুদ্দীন আল কাসিমী (রাহ.), মাহাসিনুত তা'উইল: ২/৪২৭]

Open in Telegram
Views282−46%vs avg
Forwards—
Reactions8
Comments—
#3746Text
Views295−43%vs avg
Forwards—
Reactions16
Comments—
#3745Text
Views386−26%vs avg
Forwards—
Reactions21
Comments—
#3744Text

আল্লাহ তাআলা বলেন, وَٱتَّقُوا۟ فِتۡنَةࣰ لَّا تُصِیبَنَّ ٱلَّذِینَ ظَلَمُوا۟ مِنكُمۡ خَاۤصَّةࣰۖ وَٱعۡلَمُوۤا۟ أَنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ “আর তোমরা ফিতনা থেকে বেঁচে থাক যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা যালিম শুধু তাদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ যে, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর”। [১] . “আলোচ্য আয়াতে আল্লাহ পাক মুসলমানদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবাণী উচ্চারণ করে এরশাদ করেছেন যে, তোমরা এমন বিপদকে ভয় কর এবং তা থেকে আত্মরক্ষা করতে সচেষ্ট হও যা তোমাদের কতিপয় লোকের অন্যায় আচরণের পরিণামে আসবে। কিন্তু সে বিপদ শুধু ঐ অন্যায়কারীদের মধ্যেই সীমিত থাকবে না; বরং সামগ্রিকভাবে আসবে এবং সকলেই বিপদগ্রস্ত হবে। . সমাজ ও জাতীয় জীবনের নিরাপত্তার দিক থেকে আলোচ্য আয়াতখানির গুরুত্ব অত্যন্ত বেশি। কোনো সমাজ বা জাতির এক শ্রেণীর লোক যদি পাপাচারে অত্যস্ত হয়ে যায় এবং সে জাতির অন্য লোকেরা নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং পাপাচারীদেরকে অন্যায় আচরণ থেকে বিরত রাখতে সচেষ্ট হয়না তবে তার শোচনীয় পরিণাম সকলকেই ভোগ করতে হবে। . এজন্যে পূর্ববর্তী আয়াতে যে নির্দেশ রয়েছে তার উপর আমল করাই হলো নাজাত লাভের একমাত্র পন্থা তথা আল্লাহ পাক ও তাঁর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিধি-নিষেধ যথাযথভাবে পালন কর। . অতএব, আয়াতের মর্মকথা হলো আল্লাহর রাসূলের আদেশ পালনে বিলম্ব করোনা, অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করোনা, মানুষকে ভাল কাজের নির্দেশ দিতে থাক এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে সচেষ্ট হও। কেননা অন্যান্য আচরণের শাস্তি শুধু পাপীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা; বরং অন্যদেরকেও শাস্তির অংশীদার হতে হয়। সবাইকে বিপদগ্রস্ত হতে হয়। এজন্যই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, . مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ . ‘তোমাদের কেউ কোনো গর্হিত কাজ হতে দেখলে সে যেন তা স্বীয় হাত দ্বারা পরিবর্তন করে দেয়। তবে যদি তাতে সক্ষম না হয় সেক্ষেত্রে সে যেন স্বীয় জবানের মাধ্যমে তা পরিবর্তন করতে বলে। আর যদি তাতেও সক্ষম না হয় তাহলে সে যেন স্বীয় অন্তরে একে পরিবর্তনের চিন্তা করে। আর এটাই সবচাইতে দুর্বল ঈমানের পরিচায়ক’। [২] . وَٱعۡلَمُوۤا۟ أَنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ এবং নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহ পাক শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর, অতএব, আল্লাহ পাকের বিধি-নিষেধ যথাযথভাবে পালন কর। আল্লাহ পাককে ভয় করতে থাক, ফিতনা থেকে দূরে থাক। ভালো কাজের নির্দেশ দিতে থাক এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে প্রয়াসী হও”। [৩] . [১) সূরা আনফাল: ২৫; ২) ইমাম মুসলিম (রাহ.), আস সহীহ, হা: ৪৯; ৩) মাওলানা মো. আমিনুল ইসলাম (রাহ.), তফসীরে নূরুল কোরআন: ৯/৩০৩-৩০৪]

Open in Telegram
Views433−17%vs avg
Forwards—
Reactions9
Comments—
#3739Text

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ "যে ব্যক্তিকে অজ্ঞতা প্রসূত ফতোয়া দেয়া হয় তার পাপ ফাতাওয়াদানকারীর উপর বর্তাবে"।[১] . ব্যাখ্যা: অর্থাৎ, কোনো অজ্ঞ ব্যক্তি কোনো মাসআলা সম্পর্কে একজন আলেমকে জিজ্ঞাসা করল। অতঃপর আলেম তাকে ভুল উত্তর দিয়ে ফতোয়া দিলেন। প্রশ্নকারী সেই ফতোয়া অনুযায়ী আমল করল, অথচ সে ফতোয়াটির ভুল হওয়ার বিষয়টি জানত না। সুতরাং, আলেম যদি ইজতিহাদের ক্ষেত্রে অবহেলা করে থাকেন, তবে এর পাপের দায় তাঁর ওপর বর্তাবে। [২] . শিক্ষা: জ্ঞান ছাড়াই ফতোয়া প্রদান করা হারাম। কেননা, এর মধ্যে আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের প্রতি মিথ্যারোপ করা এবং মানুষকে পথভ্রষ্ট করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আর এটি কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত। [৩] . [১) ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ৩৬৫৭, শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান; ২) ইমাম মুল্লা আলী আল ক্বারী (রাহ.), মিরক্বাতুল মাফাতীহ: ১/৩১৮; ৩) আল মাউসুআতুল ফিক্বহিয়্যাহ আল কুওয়াইতিয়্যাহ: ৩২/২৪]

Open in Telegram
Views795+53%vs avg
Forwards—
Reactions13
Comments—
#3738Text

"আল্লাহর দিকে ফিরে এসো এবং তোমার চোখ, কান, অন্তর ও জবানের মাধ্যমে তাঁকে অনুসন্ধান করো। এই চারটি অঙ্গের কোনোটি দিয়েই তাঁর থেকে বিচ্যুত হয়ো না। কেননা, আল্লাহর তাওফীকে যে ব্যক্তি তাঁর দিকে ফিরে এসেছে, সে এই চারটি অঙ্গের মাধ্যমেই ফিরে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে তাওফীকহীনতার কারণে যে ব্যক্তি তাঁর থেকে বিচ্যুত হয়েছে, সে এই চারটি অঙ্গের মাধ্যমেই বিচ্যুত হয়েছে। . অতএব, তাওফীকপ্রাপ্ত ব্যক্তি তার প্রতিপালকের সাহায্যে শোনে, দেখে, কথা বলে ও শক্তি প্রয়োগ করে। আর তাওফীকহীন ব্যক্তির এসব কাজ তার নিজের প্রবৃত্তি ও খেয়ালখুশির দ্বারা সম্পন্ন হয়"। . ~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.] . [ আল ফাওয়াইদ, পৃ: ৫০]

Open in Telegram
Views716+38%vs avg
Forwards—
Reactions20
Comments—
#3737Text

সাধারণত আমি বেশ কিছু বই একত্রে পড়ি। এখনো সেটাই করছি। যেমন এখন পড়ছি, ১) শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার [রাহ.] আল ফাতাওয়া আল হামাউইয়্যাহ আল কুবরা: অনুবাদ ও টীকা। এর অনুবাদ করেছেন শাইখ মো. নাসির উদ্দীন খান আর অনুবাদ সম্পাদনা ও টীকাযুক্ত করেছেন ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া [হাফি.] . শাইখুল ইসলামের [রাহ.] এ কিতাবটার বেশ কিছু আরবি ব্যাখ্যা সহজলভ্য। তবে শাইখ যাকারিয়া এতে যে কাজ করেছেন তা বেশ সুন্দর। এতে তিনি অনেক দলীল যেমন সংযোজন করছেন তেমনি শাইখুল ইসলামের [রাহ.] অন্যান্য কিতাব থেকেও অনেক কোটেশন যুক্ত করেছেন। সব মিলিয়ে তাঁর টীকাগুলোই এই অনুবাদকে worthy of reading বানিয়েছে বলা চলে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এটা কেমন, তো ভাবলাম পড়েই দেখি। না পড়ে তো বলা যায় না যে বইটা কেমন। . ২) Jonathan A.C. Brown এর লেখা Hadith: Muhammad’s Legacy in the Mediaval and Modern World. উলূমুল হাদিসের অন্যান্য কিতাব পড়া হলেও এই বইয়ের টাইটেল বলে দিচ্ছে যে এর কিছু বিশেষত্ব আছে, যে জন্য এটা পড়া দরকার। বিশেষ করে শীআদের অবস্থান, আধুনিকতাবাদীদের অবস্থান ও ওরিয়েন্টালিস্টদের আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে হাদিস শাস্ত্রের সম্পর্ক নিয়েও একটা আলাপ পাওয়া যাচ্ছে। . ৩) বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুল মালিকের [হাফি.] লেখা المدخل الي علوم الحديث الشريف. আমার কাছে এই বইটার ২০১৩ সালে প্রকাশিত ৩য় সংস্করণ আছে। শাইখের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উনি উনার বইগুলোকে রিচেক করতে থাকেন এবং প্রত্যেক সংস্করণে কিছু পরিবর্তন আনেন। তো এই বইয়ের পরে সম্ভবত আরও সংস্করণ এসেছে বাজারে। যাই হোক, আমি বইটা অনেক আগে বেশ কিছুদূর পড়েছিলাম। তবে শেষ করা হয়নি। এবার আবার শুরু করলাম নিজের টপিকে একটা চমৎকার বই। . ৪) একটা বিষয়ে লেখা প্রস্তত করতে চাইছিলাম। সেজন্য ভাবলাম Wael B. Hallaq এ বিষয়ে কী লিখেছেন দেখি। উনার The Impossible State ছাপিয়ে রেখেছিলাম আরও আগেই। সেটা পড়া শুরু করলাম। এর Introduction এই অসাধারণ কিছু কথা লিখে ফেলেছেন দেখলাম। মনে হচ্ছে সময় মতই পড়ছি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে যখন যেটা দরকার সময়মত সেটা পেয়ে যাই। . আমি বরাবর পড়ায় একটা বৈচিত্র রাখতে চেষ্টা করি। আল্লাহ তাআলার মেহেরবানিতে এতে পড়ায় আগ্রহ, গতি, ভারসাম্য সবই আসে। . আমি আলাপটা আনলাম একটা কাজে। সেটা হচ্ছে যখন মাযহাবী গোঁড়ামি চূড়ান্ত হয়ে গিয়েছিল তখন আহলুল হাদিস উলামা একটা আন্দোলন শুরু করলেন যার মুখ্য বিষয় ছিল জ্ঞানচর্চায় ও জ্ঞানকাঠামোতে গোঁড়ামির অবসান ঘটানো। এককালে লোকেরা নিজেদের মাযহাবই কেবল নয়; বরং এরও ভেতরে কেবল নিজেদের মাসলাকের বই-ই পড়তো, ফলে ইসলামী জ্ঞান চর্চায় স্থবিরতা দেখা দেয়। আহলুল হাদিস উলামা এর বিরুদ্ধে ছিলেন। তাঁরা এই গোঁড়ামির অবসান চেয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন জ্ঞানচর্চা বিস্তৃত হোক, জ্ঞানকাঠামো সংকীর্ণ না হোক। . এজন্য আমরা দেখি পূর্বের উলামাদের লেখায় বিভিন্ন মাযহাব ও ঘরানার উদ্ধৃতি দিয়ে ভরপুর। তাঁরা সকলের ইলম থেকেই কমবেশি উপকৃত হতেন। একজন তালিবুল ইলমের তো এই যোগ্যতাটুকু থাকতে হবে। আমার নিজের কথা মনে আছে, যে অন্তত ২০১২-১৩ এর দিকেও আমরা সকল ধরণের আলিমের বই-ই পড়তাম। কেউ নিষেধ করেননি। আমরা জানতাম, বুঝতাম, না বুঝলে শাইখদের প্রশ্ন করতাম। তাঁরা ভুল ধরিয়ে দিতেন, খণ্ডন করতেন, আমাদের জ্ঞান বিকশিত হত। . রিসেন্টলি আমরা সালাফিয়্যার নামে একটা জ্ঞানকাঠামো ও চর্চার সংকীর্ণ পরিসর দেখছি যেখানে কিছু মানুষ ঠিক করে দিচ্ছে যে আপনি কী পড়বেন, কার কথা শুনবেন, কার সাথে চলবেন আর তাদের দেয়া ক্রাইটেরিয়া থেকে সামান্য বের হয়ে গেলে আপনি মানহাজ হতে বহিষ্কৃত হলেন! এটার প্রায়োগিক চেহারা দেখে মনে হচ্ছে এটা নিজেই এক মাযহাবে পরিণত হয়েছে, যেটা মাযহাবীদের গোঁড়ামিকে হার মানানোর পথে আছে। . আমি আশা করি আমাদের এই অঞ্চলের আহলুল হাদিস উলামা নিজেদের ইলমী প্রশস্ততার তুরাসকে আঁকড়ে থাকবেন এবং এই সংকীর্ণতাকে ধীরে ধীরে সরিয়ে দেবেন। অন্য অঞ্চলের উলামার ইলম দ্বারা উপকৃত হতে তো দোষ নেই, কিন্তু এমন তাকলীদ নিঃসন্দেহে নিন্দনীয় ও দোষণীয় যেটার বিরুদ্ধে দাঁড়িয়েই এই অঞ্চলে আহলুল হাদিস আন্দোলন শুরু হয়েছিল। وَمَا عَلَیۡنَاۤ إِلَّا ٱلۡبَلَـٰغُ

Open in Telegram
Views750+44%vs avg
Forwards—
Reactions20
Comments—
#3736Text

আল্লাহ তাআলা বলেন, أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ . "তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেননি?" [১] . আল্লামা শানক্বীতী [রাহ.] এর ব্যাখ্যায় বলেন, "এই আয়াতে আল্লাহ তাদের ধারণার প্রতিবাদ করেছেন, যারা মনে করে যে, কঠিন পরীক্ষা ও শরঈ দায়িত্ব পালনের কষ্ট সহ্য না করেই জান্নাতে প্রবেশ করা যাবে। অথচ এসব পরীক্ষার মাধ্যমেই দ্বীনের প্রতি ধৈর্যশীল ও একনিষ্ঠ ব্যক্তিদের পরিচয় প্রকাশ পায়।" [২] . [১) সূরা আলে ইমরান: ১৪২; ২) আল্লামা মুহাম্মাদ আল আমীন আশ শানক্বীতী (রাহ.), আদ্বওয়াউল বায়ান: ১/৩৪১]

Open in Telegram
Views556+7%vs avg
Forwards—
Reactions10
Comments—
#3734Text
Views603+16%vs avg
Forwards—
Reactions9
Comments—
#3733Text

কায়স ইবন আসিম [রা.] যখন মৃত্যুশয্যায় উপনীত হলেন, তখন তিনি তাঁর সন্তানদের ডেকে বললেন: . “হে আমার সন্তানেরা! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। তোমাদের জন্য আমার চেয়ে অধিক কল্যাণকামী কেউ নেই। . আমি মারা গেলে তোমরা তোমাদের বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে নিযুক্ত করবে; তোমাদের অল্পবয়স্কদের নয়। অন্যথায় লোকেরা তোমাদের বয়োজ্যেষ্ঠদের নির্বোধ মনে করবে এবং তোমাদেরকে তুচ্ছজ্ঞান করবে। . তোমরা সম্পদ সুষ্ঠুভাবে সংরক্ষণ ও পরিচালনার ব্যাপারে যত্নবান হবে। কেননা, সম্পদ সম্মানিত ব্যক্তির জন্য সাহায্যস্বরূপ এবং নীচ প্রকৃতির মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্ত থাকার উপায়। . আর মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকবে। কেননা, তা মানুষের উপার্জনের সর্বশেষ অবলম্বন।” . [ ইমাম ইবনু আব্দিল বারর (রাহ.), আল ইস্তিআবঃ ৩/১২৯৬]

Open in Telegram
Views537+3%vs avg
Forwards—
Reactions17
Comments—
#3732Text

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি মু'জিযা সম্পর্কে আন নু'মান বিন মুকাররিন [রা.] বলেছেন, আমরা মুযাইনা গোত্রের চারশত লোকসহ রাসূলুল্লাহ ﷺ-এর কাছে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে তাঁর একটি নির্দেশ দিলেন। তখন দলের কেউ কেউ বলল, ‘হে আল্লাহর রাসূল! আমাদের কাছে এমন কোনো খাবার নেই, যা আমরা সফরের পাথেয় হিসেবে সঙ্গে নিতে পারি।’ . তখন নবী ﷺ উমর (রা.)-কে বললেন, زَوِّدْهُمْ ‘তাদেরকে সফরের পাথেয় দাও।’ তিনি বললেন, ‘আমার কাছে কিছু অতিরিক্ত কিছু খেজুর ছাড়া আর কিছুই নেই। আর আমার মনে হয় না, তা তাদের কোনো কাজে আসবে।’ . তখন নবী ﷺ বললেন, انْطَلِقْ فَزَوِّدْهُمْ ‘যাও, তাদেরকে সফরের পাথেয় দাও।’ . এরপর তিনি আমাদের নিয়ে তাঁর বাড়ির ওপরের একটি কক্ষে গেলেন। সেখানে দেখা গেল ধূসর বর্ণের একটি উটের মত খেজুরের স্তূপ। তিনি বললেন, ‘তোমরা নাও।’ তখন লোকেরা নিজেদের প্রয়োজনমতো খেজুর নিয়ে নিল। . বর্ণনাকারী বলেন, আমিই ছিলাম দলের সর্বশেষ ব্যক্তি। তিনি বলেন, এরপর আমি ফিরে তাকালাম; কিন্তু একটি খেজুরও কমেছে বলে মনে হল না, অথচ সেখান থেকে চারশত লোক (তাদের প্রয়োজনীয় পরিমাণ) খেজুর নিয়ে গিয়েছিল।" . [ ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ২৩৭৪৬, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে সহীহ লি-গাইরিহ]

Open in Telegram
Views547+5%vs avg
Forwards—
Reactions26
Comments—
#3731Text

ক্বলব বা হৃদয়ের প্রকৃতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, إِنَّمَا سُمِّيَ الْقَلْبُ مِنْ تَقَلُّبِهِ، إِنَّمَا مَثَلُ الْقَلْبِ كَمَثَلِ رِيشَةٍ مُعَلَّقَةٍ فِي أَصْلِ شَجَرَةٍ، تُقَلِّبُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ . "হৃদয়কে قَلْبٌ (ক্বলব) নামকরণ করা হয়েছে তার পরিবর্তনশীলতার কারণে। হৃদয়ের উপমা হলো, গাছের গোড়ায় ঝুলন্ত একটি পালকের মতো; বাতাস সেটিকে এপাশ ওপাশ করে উল্টেপাল্টে দেয়"।[১] . উল্লেখ্য যে ক্বলব শব্দের আভিধানিক অর্থই হচ্ছে ওলট-পালট, পরিবর্তন ইত্যাদি। এজন্য অন্তর দেখবেন চেইঞ্জ হতেই থাকে। একে হিদায়াতের পথে রাখার জন্য তাই আমাদের নিয়মিত আল্লাহর কাছে চাইতে হবে- يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ . "হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমার হৃদয়কে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন"। [২] . কেননা, إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ، يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ "কেননা ক্বলব, আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে রয়েছে । তিনি যেভাবে চান সেভাবে (অন্তরকে) পরিবর্তন করে থাকেন। [৩] . সুতরাং কেবল তিনিই পারেন আমাদেরকে হিদায়াত দিতে, আর তিনিই পারেন আমাদেরকে হিদায়াতের ওপর অবিচল রাখতে। . [১) ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ১৯৬৬১, আল্লামা উবাইদুল্লাহ আল মুবারাকপুরীর (রাহ.) মতে এর সনদ হাসান, মিরআতুল মাফাতীহ: ১/১৯২; ২) তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত, হা: ১০২, ইমাম তিরমিযীর (রাহ.) মতে হাদিসটি হাসান; ৩) প্রাগুক্ত]

Open in Telegram
Views719+38%vs avg
Forwards—
Reactions14
Comments—