Account
Abdur Rahman Al Hasan

Abdur Rahman Al Hasan

My biggest identity, I am Muslim Website: www.arhasan.com contact: [email protected] or @arhasan_bot

Username
@abdurrahmanalhasan
Category
Religion
Country
BangladeshBangladesh
Subscribers1,025
Avg views per post, 7d60−47.7% vs prev 7d
ERR5.89%last 7 days

Average views per post by day

By publication day

Show as table
DateAvg views per post
Nov 1, 2026258
Nov 17, 2026144
Nov 19, 202688
Nov 25, 202669
Nov 26, 202663
Nov 28, 202645

Most viewed this month

  1. 01

    আপনি: আমার PC হ্যাক করে হ্যাকার কী পাবে? আমার তো তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটাই নেই! হ্যাক করুক! ৮-১০ জন হ্যাকার আমার PC-তে ঢুকলেও আমি বরং থ্রিলড হবো! 😁 আমি: আপনার PC-তে হয়তো সত্যিই তেমন কিছু নেই। দু-চারটা Test Document, কিছু Excel Practice Sheet, কয়েকটা ডকুমেন্তারী ভিডিও ইত্যাদি! চাইলে প্রতিদিন নতুন করে Windows/Linux ইনস্টল করতে পারেন। কোনো Backup রাখারও প্রয়োজন নেই! আমিও তরুণ বয়সে এমন করতাম। কম্পিউটারে গুরুত্বপূর্ণ কিছু রাখতাম না। সমস্যা হলেই নতুন করে OS ইনস্টল করে নিতাম। 😁 কিন্তু একটু অন্যভাবে চিন্তা করুন। ধরুন, হ্যাকার আপনার PC-তে নয়, ব্যাংকের Server-এ ঢুকল! যেখানে আপনার কয়েক লাখ টাকা জমা আছে। আপনার Account থেকে টাকা সরিয়ে নিল! এবার ধরুন, কোনো Airlines-এর Ticketing System হ্যাক হলো! আপনার টিকিটের তথ্য পরিবর্তন হয়ে গেল। হাজার হাজার যাত্রীর Booking ও ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ল। একটি ছোট Online Business-এর Server হ্যাক হলো! Customer-দের Order মুছে গেল। Payment-সংক্রান্ত তথ্য ঝুঁকিতে পড়ল। কয়েক দিনের Sales বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো। একটি হাসপাতালের Server হ্যাক হলো! রোগীদের Medical Records ফাঁস হয়ে গেল। চিকিৎসকদের Prescription ও Test Report পাওয়া যাচ্ছে না। জরুরি চিকিৎসাসেবা পর্যন্ত ব্যাহত হতে পারে। একটি স্কুলের Database হ্যাক হলো! হাজার হাজার শিক্ষার্থীর নাম, ঠিকানা, ফোন নম্বর এবং অভিভাবকদের তথ্য ফাঁস হয়ে গেল। শিশুদের এসব ব্যক্তিগত তথ্য এখন কার হাতে, সেটাও হয়তো জানা নেই! একটি বিশ্ববিদ্যালয়ের Server হ্যাক হলো! শিক্ষার্থীদের Result পরিবর্তন করে দেওয়া হতে পারে। Admission Records ফাঁস হতে পারে। এমনকি পরীক্ষার প্রশ্নপত্রও প্রকাশ হয়ে যেতে পারে। একটি Newspaper বা News Portal হ্যাক হলো! সংবাদ প্রকাশ বন্ধ হয়ে গেল। পুরোনো সংবাদ পরিবর্তন করে দেওয়া হলো। ভুয়া সংবাদ ছড়িয়ে মানুষের মতামত প্রভাবিত করা হলো। একটি ISP বা Telecom Operator-এর Network আক্রান্ত হলো! হাজার হাজার মানুষ ইন্টারনেট ও যোগাযোগসেবা হারাতে পারে। একটি বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা কিংবা Gas Distribution System আক্রান্ত হলো! এবার বিষয়টি আর শুধু ডেটা চুরি বা Website হ্যাকের মধ্যে সীমাবদ্ধ থাকল না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনই বিপর্যস্ত হয়ে যেতে পারে। আর Government Website, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ভূমি রেকর্ড, Passport Database কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কথা তো বাদই দিলাম! এবার বলুন, আপনার PC-তে কী আছে, সেটাই কি Cyber Security-এর একমাত্র প্রশ্ন? আপনার নিজের কম্পিউটারে গুরুত্বপূর্ণ কিছু না থাকলেও প্রতিদিন আপনি এমন অনেক প্রতিষ্ঠানের Digital Service ব্যবহার করছেন, যাদের Server-এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য, চিকিৎসার রেকর্ড কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ Data রয়েছে। তাই Cyber Security শুধু নিজের ছবি, ফাইল কিংবা Password রক্ষার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের অর্থ, ব্যক্তিগত গোপনীয়তা, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা। তাই 'আমার PC-তে কিছু নেই, হ্যাক হলে হোক'—এই যুক্তি দিয়ে Cyber Security-কে তুচ্ছ করে দেখার সুযোগ নেই। আপনার PC-তে হয়তো কিছু নেই। কিন্তু আপনার ডিজিটাল জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য অন্যের Server-এ রয়েছে! #cybersecurity ©

    Text
    Views258
    Forwards—
    Reactions3
    Comments—
  2. 02

    আজ থেকে ১০০ বছর আগের ঢাকার শহরের কথা কল্পনা করুন। উঁচু উঁচু বিল্ডিং, সড়কে ধাপিয়ে বেড়ানো উড়ালসেতু, দ্রুত গতিতে চলা মেট্টোরেল, পুরো ঢাকার শহর যুক্ত করা এলিভেটেড এক্সপ্রেস, দ্বোতলা বাস, ঝাঁকে ঝাঁকে চলা প্রাইভেট কার, শাঁ শাঁ করে ছুটে চলা অটোরিকশা ‍এসব কি ঢাকায় ছিল? তখন কি ঢাকায় এত লোকে লোকারণ্য ছিল? উত্তরটা জানা আমাদের। তাহলে তৎকালীন ঢাকায় কি উন্নয়ন হয় নি? হয়েছে। তাহলে সেটা আবার কেমন উন্নয়ন? যখন যেই পরিবেশ থাকে, সেই পরিবেশে সর্বোচ্চ উন্নতি সাধন করাই হলো উন্নয়ন। - এটা হলো জাগতিক উন্নয়নের মানদণ্ড। আজ থেকে ১০০ বছর পরের ঢাকা ও আর এখনকার মতো থাকবে না। পরিবর্তন হয়ে যাবে প্রায় ৮০%। তাই বলে কি তাদের তুলনায় আজকের আমরা উন্নতির শিখরে নাই? জাগতিক উন্নতির মানদণ্ড হলো ভঙ্গুর তুরুপের তাসের মতো। প্রতি শতাব্দী পর পর মনে হবে, আগের ব্যক্তিরা তো উন্নত ছিল না। আমরাই একমাত্র উন্নত সভ্যতা! অথচ পরবর্তীতে তাকেও সেকেলে বলা হবে। ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মানদণ্ড খুবই সহজ। এখানে ১০০০ বছর আগে যাকে উন্নত ধরা হয়েছে, আজও তাকে উন্নত মনে করা হবে। হাজার বছর পরের কেউ তাকে হেয় করবে না। কেননা জাগতিক উন্নতির বদলে ইসলাম মানসিক উন্নতির দিকে বেশি গুরুত্ব দেয়। জাগতিক ক্ষেত্রে ইসলাম বলে, তুমি যুগের সাথে মিলিয়ে উত্তম জিনিস গ্রহণ করো। কিন্তু মানসিক দিক থেকে ইসলাম বলে, তুমি আল্লাহর ও তার রাসূলের আনুগত্যশীল হও। তাদের অবাধ্য হয়ো না। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো। তাহলেই তুমি হবে উন্নত ব্যক্তি। তুমি হবে সর্বোত্তম। তোমার পরিবারে তবেই উন্নয়নের জোয়ার আসবে। যদিও তা কুঁড়েঘরে স্থাপিত হয়।

    Text
    Views150
    Forwards—
    Reactions2
    Comments—
  3. 03

    দীর্ঘদিন পর আজ আমার লেখালেখির ফাইলটি খুললাম। ফাইলটা খুলতেই মনে হলো, পুরোনো কোনো বন্ধুর দরজায় কড়া নাড়ছি, যার সঙ্গে অনেকদিন দেখা নেই। কলমটা মরচে ধরেছে, শব্দেরা আগের মতো সাড়া দিচ্ছে না। তবু আশা, একটু শান দিলে হয়তো আবার ধার ফিরে আসবে। এককালে সাহিত্যচর্চা করতাম। সহজ-কঠিন নানা লেখা ছিল প্রতিদিনের সঙ্গী। এরপর দীর্ঘ একটা সময় কাটালাম বইয়ের সঙ্গে। বইকে আপন করে নিলাম, ইলমের নানা অলিগলিতে ঘুরলাম। তখনো কলম থামেনি, পড়ার পাশাপাশি লেখাও চলত। তারপর বিয়ে করলাম, সংসারের দায়িত্ব কাঁধে এলো। রিযিকের পেরেশানিতে পড়াশোনা, লেখালেখি, সব একে একে পেছনে পড়ে গেল। পুরো লেখাটি পড়ুন

    Link preview
    Views137
    Forwards—
    Reactions4
    Comments—
  4. 04

    কাব্যিক অনুবাদ: আল্লাহর পথে মহিমা জাগে, গৌরব ছড়ায় ধীরে, শামের বুকে সম্মান জাগে, নূরের আলো ঘিরে। মর্যাদারই পুণ্যভূমি, গৌরব যার নাম, কল্যাণেরই শুভ্র নিশান, মহিমাময় শাম। যখন এল কঠিন ডাক, বিপদ দিল সাড়া, বীর সেনারা এগিয়ে এলো, সত্যের পথের তাড়া। ন্যায়ের পথে দ্বীন প্রতিষ্ঠায় অটল ছিল প্রাণ, সত্যের পথে অবিচল তারা, ছিল দৃঢ়প্রাণ। সা'দ, বারা, উসামার নাম ইতিহাসে লেখা, অন্যায়েরই ঘোর আঁধারে সত্যের আলো দেখা। আল্লাহর তরবারি হাতে কত প্রান্তর চষে, জুলুমেরই দাম্ভিকতা মুছে দিল সাহসে। মুমিনদের সেই ভূমির তরে বিলিয়েছে প্রাণ, দীর্ঘ দিনের ত্যাগে লেখা ইতিহাসের গান। অটলতায় গড়েছে তারা সৎ মানুষের ঘর, সংগ্রাম আর দৃঢ়তায় জয় করেছে ভয়-ডর। বিশ্বাসে দৃঢ়, সংকল্পে অটল, মাথা উঁচু করে, ত্যাগের মহিমা ছড়িয়ে গেছে যুগের পর যুগ ধরে। বীরের স্মৃতি, গৌরবগাথা মুসলিমের ইতিহাস, অমর হয়ে রবে চিরকাল তাদের আত্মত্যাগ। গাজার বুকে বীরের সাহস, দৃঢ়তারই ছাপ, শত্রুর কাছে ভয়ের ছায়া, আঁধার ঘন অভিশাপ। আজও যুদ্ধের ময়দানে তারা হয়েছে সমবেত, সত্যের ডাকে দৃঢ় পদে, সাহসে অবিচল। সত্যের পথে সংগ্রামেরই কঠিন অগ্নিপরীক্ষা, অটল সাহস, দৃঢ় প্রত্যয়, বিশ্বাসেরই শিক্ষা। তাওহিদের পতাকা তাদের উচ্চতম অভিলাষ, আল্লাহর কিতাব পথের দিশা, হৃদয়ে বিশ্বাস। হে শহীদ! তোমার রক্তে সম্মান হয়েছে জয়, জান্নাতুল খালদে তোমার চিরশান্তিময় আশ্রয়। অনন্ত সুখ, অফুরন্ত নিয়ামত, জান্নাতের সেই ধাম, চিরমহিমায় উজ্জ্বল হোক তোমার পুণ্য নাম। শামের গৌরব সত্যের শক্তি, অমলিন থাক চির, সংগ্রামেরই দৃঢ় প্রত্যয়ে উঠুক সে সমীর। আর গাজার বীরের স্মৃতি থাকুক অমর হয়ে, জুলুমের সব দাম্ভিকতা যাক ইতিহাসের ক্ষয়ে।

    Text
    Views104
    Forwards—
    Reactions2
    Comments—

Latest posts

#9315Text
Views45−56%vs avg
Forwards—
Reactions3
Comments—
#9314Text

আপনার দৈনন্দিন জীবনের রুটিনে প্রতিদিন কমপক্ষে ৩০০ বার দুরুদে ইব্রাহীম এবং ১০০ বার সাইয়্যেদুল ইস্তেগফার রাখুন। আমার খুব করে মন বলে, যে ব্যক্তি এই আমলটুকু জারি রাখতে পারবে, হয়তো এখান থেকেই তার জীবনের অলৌকিকতা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বি ইযনিল্লাহ। কোথায় জানি একটা লেখা পড়েছিলাম, একজন বুজুর্গ প্রতিদিন ৩০০ বার দুরুদে ইব্রাহীম পাঠ করতেনই। আরেকটি লেখায় পড়েছিলাম, যখন থেকে ৩০০ বার করে দুরুদে ইব্রাহীম পাঠ করা শুরু করলাম, তখন থেকে অসম্ভব দু'আ সম্ভব হয়ে গেলো। সুবহানাল্লাহ! খুব করে, হাতে ধরে অনুরোধ করে বলছি, প্রতিদিন ৩০০ বার দুরুদে ইব্রাহীম পাঠ করার সর্বোচ্চ চেষ্টা করবেনই ইনশাআল্লাহ। তাহলে চোখের পলকে আপনার অসম্ভব দু'আগুলো অলৌকিকভাবে কবুল হওয়ার সাক্ষী হয়ে যাবেন ইনশাআল্লাহ বি ইযনিল্লাহ। {সংগ্রহীত}

Open in Telegram
Views43−58%vs avg
Forwards—
Reactions5
Comments—
#9313Text

ভাইয়ের কথাটা মজার হলেও এর মধ্যে একধরনের মানসিক তৃপ্তি ও দাম্পত্য জীবনের গভীর বাস্তবতা লুকিয়ে আছে। একজন নেককার, খোদাভীরু স্ত্রী সর্বদা তাঁর স্বামীর সংসারকে মমতা ও যত্নে আগলে রাখেন। তাঁর ছোট ছোট চাহিদা, পছন্দ-অপছন্দ এবং দৈনন্দিন প্রয়োজনগুলোও দাম্পত্য জীবনেরই অংশ। আর এসব প্রয়োজন যথাসাধ্য পূরণ করার দায়িত্ব স্বামীর। মেয়েদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুর প্রয়োজন হয়, যা অবিবাহিত অবস্থায় সব সময় উপলব্ধি করা সম্ভব হয় না। তাঁরা যেমন আবেগপ্রবণ, তেমনি অনেক ক্ষেত্রে ধৈর্যশীল ও ত্যাগীও হন। একজন বুদ্ধিমতী স্ত্রী কখনোই স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে নিজের চাহিদা পূরণের জন্য চাপ সৃষ্টি করেন না। বরং স্বামীর আর্থিক অবস্থা বিবেচনা করে অনেক ইচ্ছাই নীরবে এড়িয়ে যান। আবার যখন বুঝতে পারেন, স্বামীর সেই পছন্দের জিনিসটি কিনে দেওয়ার সামর্থ্য রয়েছে, তখন কখনো মিষ্টি আবদারে, কখনো ভালোবাসার ছলে নিজের ইচ্ছেটুকু প্রকাশ করেন। স্বামী যখন নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীর সেই ছোট্ট ইচ্ছেটি পূরণ করেন, তখন স্ত্রীর আনন্দের সীমা থাকে না। সেই সামান্য উপহারটুকুও তাঁর কাছে হয়ে ওঠে স্বামীর ভালোবাসার এক বিশেষ নিদর্শন। প্রতিদানে তিনি নিজের সমস্ত ভালোবাসা, মমতা ও কৃতজ্ঞতা উজাড় করে দেন স্বামীর জন্য। পুরুষের প্রতি বার্তা: স্ত্রীকে ভালোবাসুন, তাঁর ছোট ছোট ইচ্ছা ও প্রয়োজনের মূল্য দিন। নারীর প্রতি বার্তা: স্বামীকে ভালোবাসুন, তাঁর আর্থিক সামর্থ্য ও সীমাবদ্ধতাকে বুঝুন।

Open in Telegram
Views75−27%vs avg
Forwards—
Reactions3
Comments—
Views growthHide views growth

Views growth

Hours after publication

Show as table
Hours after publicationViews
0 h0
50 h64
68 h75
  1. Total to date75
#9312Photo
Views70−32%vs avg
Forwards—
Reactions—
Comments—
Views growthHide views growth

Views growth

Hours after publication

Show as table
Hours after publicationViews
0 h0
50 h62
68 h70
  1. Total to date70
#9311Text

একজন মুজাহিদ ব্যক্তি একদিন মদিনায় এলেন। মসজিদে নববীতে কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষায় বসে আছেন। নামাজের সময় হলো। হজরত বিলাল (রা.)-এর আজানে পুরো মদিনাবাসী ছুটে এলেন মসজিদে। এতক্ষণ ফাঁকা থাকা মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। লোকটি বসে রইলেন। নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলেন। রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ আদায়ের পরও লোকটি নিজ স্থান থেকে নড়ছেন না। নামাজের পর রাসূলুল্লাহ উপস্থিত সাহাবিদের দিকে ঘুরে বসলেন। সব সাহাবি উন্মুখ হয়ে আছেন—রাসূল আজ কী বলবেন! নতুন কোনো মাসআলা, কোন আয়াতটি আমাদের শেখাবেন! এমন সময় ওই ব্যক্তিটি উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ তাঁকে অনুমতি দিলেন। এরপর তিনি বললেন, ‘হে আল্লাহর রাসূল! আমি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে থাকি। এতে আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি। আবার একই সঙ্গে এটাও চাই যে, লোকে আমার শৌর্য-বীর্য ও বীরত্ব দেখুক!’ তাঁর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বললেন না। চুপ হয়ে রইলেন। যেন গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন তিনি। আস্তে আস্তে তাঁর চেহারায় ওহি নাজিল হওয়ার লক্ষণ ফুটে উঠল। তিনি মাথা নিচু করে রইলেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথা তুলে তিলাওয়াত করলেন, قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًا صَـٰلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا কাজেই যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা করে, সে যেন সৎকর্ম করে আর তার প্রতিপালকের ইবাদাতে কাউকে শরীক না করে। উপস্থিত সাহাবাদের চেহারায় আনন্দের দ্যুতি দেখা দিল। প্রশ্নকারী ব্যক্তিটিও নিজের ভুল বুঝতে পারলেন। . কাজেই ইবাদত হোক একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার শান-শওকত কিংবা সম্মানের জন্য নয়। মানুষ আমাকে নামাজি বলবে, মুজাহিদ বলবে, দানবীর বলবে- এমন চিন্তাধারা মন থেকে সরিয়ে ফেলা উচিত। এর দ্বারা আমাদের আমলগুলোই বরবাদ হয়ে যাবে। আমরা আমল করে আত্মতৃপ্তিতে ভুগব। কিন্তু কিয়ামতের দিন দেখতে পাব, হিসাবের খাতায় সওয়াবের পরিমাণ ‘শূন্য’। তখন আমাদের অবস্থা কী হবে, একবারও কি আমরা ভেবে দেখেছি?

Open in Telegram
Views69−32%vs avg
Forwards—
Reactions2
Comments—
#9310Text

কাব্যিক অনুবাদ: আল্লাহর পথে মহিমা জাগে, গৌরব ছড়ায় ধীরে, শামের বুকে সম্মান জাগে, নূরের আলো ঘিরে। মর্যাদারই পুণ্যভূমি, গৌরব যার নাম, কল্যাণেরই শুভ্র নিশান, মহিমাময় শাম। যখন এল কঠিন ডাক, বিপদ দিল সাড়া, বীর সেনারা এগিয়ে এলো, সত্যের পথের তাড়া। ন্যায়ের পথে দ্বীন প্রতিষ্ঠায় অটল ছিল প্রাণ, সত্যের পথে অবিচল তারা, ছিল দৃঢ়প্রাণ। সা'দ, বারা, উসামার নাম ইতিহাসে লেখা, অন্যায়েরই ঘোর আঁধারে সত্যের আলো দেখা। আল্লাহর তরবারি হাতে কত প্রান্তর চষে, জুলুমেরই দাম্ভিকতা মুছে দিল সাহসে। মুমিনদের সেই ভূমির তরে বিলিয়েছে প্রাণ, দীর্ঘ দিনের ত্যাগে লেখা ইতিহাসের গান। অটলতায় গড়েছে তারা সৎ মানুষের ঘর, সংগ্রাম আর দৃঢ়তায় জয় করেছে ভয়-ডর। বিশ্বাসে দৃঢ়, সংকল্পে অটল, মাথা উঁচু করে, ত্যাগের মহিমা ছড়িয়ে গেছে যুগের পর যুগ ধরে। বীরের স্মৃতি, গৌরবগাথা মুসলিমের ইতিহাস, অমর হয়ে রবে চিরকাল তাদের আত্মত্যাগ। গাজার বুকে বীরের সাহস, দৃঢ়তারই ছাপ, শত্রুর কাছে ভয়ের ছায়া, আঁধার ঘন অভিশাপ। আজও যুদ্ধের ময়দানে তারা হয়েছে সমবেত, সত্যের ডাকে দৃঢ় পদে, সাহসে অবিচল। সত্যের পথে সংগ্রামেরই কঠিন অগ্নিপরীক্ষা, অটল সাহস, দৃঢ় প্রত্যয়, বিশ্বাসেরই শিক্ষা। তাওহিদের পতাকা তাদের উচ্চতম অভিলাষ, আল্লাহর কিতাব পথের দিশা, হৃদয়ে বিশ্বাস। হে শহীদ! তোমার রক্তে সম্মান হয়েছে জয়, জান্নাতুল খালদে তোমার চিরশান্তিময় আশ্রয়। অনন্ত সুখ, অফুরন্ত নিয়ামত, জান্নাতের সেই ধাম, চিরমহিমায় উজ্জ্বল হোক তোমার পুণ্য নাম। শামের গৌরব সত্যের শক্তি, অমলিন থাক চির, সংগ্রামেরই দৃঢ় প্রত্যয়ে উঠুক সে সমীর। আর গাজার বীরের স্মৃতি থাকুক অমর হয়ে, জুলুমের সব দাম্ভিকতা যাক ইতিহাসের ক্ষয়ে।

Open in Telegram
Views104+2%vs avg
Forwards—
Reactions2
Comments—
#9308Link preview

দীর্ঘদিন পর আজ আমার লেখালেখির ফাইলটি খুললাম। ফাইলটা খুলতেই মনে হলো, পুরোনো কোনো বন্ধুর দরজায় কড়া নাড়ছি, যার সঙ্গে অনেকদিন দেখা নেই। কলমটা মরচে ধরেছে, শব্দেরা আগের মতো সাড়া দিচ্ছে না। তবু আশা, একটু শান দিলে হয়তো আবার ধার ফিরে আসবে। এককালে সাহিত্যচর্চা করতাম। সহজ-কঠিন নানা লেখা ছিল প্রতিদিনের সঙ্গী। এরপর দীর্ঘ একটা সময় কাটালাম বইয়ের সঙ্গে। বইকে আপন করে নিলাম, ইলমের নানা অলিগলিতে ঘুরলাম। তখনো কলম থামেনি, পড়ার পাশাপাশি লেখাও চলত। তারপর বিয়ে করলাম, সংসারের দায়িত্ব কাঁধে এলো। রিযিকের পেরেশানিতে পড়াশোনা, লেখালেখি, সব একে একে পেছনে পড়ে গেল। পুরো লেখাটি পড়ুন

Open in Telegram
Views137+34%vs avg
Forwards—
Reactions4
Comments—
#9307Text

আজ থেকে ১০০ বছর আগের ঢাকার শহরের কথা কল্পনা করুন। উঁচু উঁচু বিল্ডিং, সড়কে ধাপিয়ে বেড়ানো উড়ালসেতু, দ্রুত গতিতে চলা মেট্টোরেল, পুরো ঢাকার শহর যুক্ত করা এলিভেটেড এক্সপ্রেস, দ্বোতলা বাস, ঝাঁকে ঝাঁকে চলা প্রাইভেট কার, শাঁ শাঁ করে ছুটে চলা অটোরিকশা ‍এসব কি ঢাকায় ছিল? তখন কি ঢাকায় এত লোকে লোকারণ্য ছিল? উত্তরটা জানা আমাদের। তাহলে তৎকালীন ঢাকায় কি উন্নয়ন হয় নি? হয়েছে। তাহলে সেটা আবার কেমন উন্নয়ন? যখন যেই পরিবেশ থাকে, সেই পরিবেশে সর্বোচ্চ উন্নতি সাধন করাই হলো উন্নয়ন। - এটা হলো জাগতিক উন্নয়নের মানদণ্ড। আজ থেকে ১০০ বছর পরের ঢাকা ও আর এখনকার মতো থাকবে না। পরিবর্তন হয়ে যাবে প্রায় ৮০%। তাই বলে কি তাদের তুলনায় আজকের আমরা উন্নতির শিখরে নাই? জাগতিক উন্নতির মানদণ্ড হলো ভঙ্গুর তুরুপের তাসের মতো। প্রতি শতাব্দী পর পর মনে হবে, আগের ব্যক্তিরা তো উন্নত ছিল না। আমরাই একমাত্র উন্নত সভ্যতা! অথচ পরবর্তীতে তাকেও সেকেলে বলা হবে। ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মানদণ্ড খুবই সহজ। এখানে ১০০০ বছর আগে যাকে উন্নত ধরা হয়েছে, আজও তাকে উন্নত মনে করা হবে। হাজার বছর পরের কেউ তাকে হেয় করবে না। কেননা জাগতিক উন্নতির বদলে ইসলাম মানসিক উন্নতির দিকে বেশি গুরুত্ব দেয়। জাগতিক ক্ষেত্রে ইসলাম বলে, তুমি যুগের সাথে মিলিয়ে উত্তম জিনিস গ্রহণ করো। কিন্তু মানসিক দিক থেকে ইসলাম বলে, তুমি আল্লাহর ও তার রাসূলের আনুগত্যশীল হও। তাদের অবাধ্য হয়ো না। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো। তাহলেই তুমি হবে উন্নত ব্যক্তি। তুমি হবে সর্বোত্তম। তোমার পরিবারে তবেই উন্নয়নের জোয়ার আসবে। যদিও তা কুঁড়েঘরে স্থাপিত হয়।

Open in Telegram
Views150+47%vs avg
Forwards—
Reactions2
Comments—
#9306Text

আপনি: আমার PC হ্যাক করে হ্যাকার কী পাবে? আমার তো তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটাই নেই! হ্যাক করুক! ৮-১০ জন হ্যাকার আমার PC-তে ঢুকলেও আমি বরং থ্রিলড হবো! 😁 আমি: আপনার PC-তে হয়তো সত্যিই তেমন কিছু নেই। দু-চারটা Test Document, কিছু Excel Practice Sheet, কয়েকটা ডকুমেন্তারী ভিডিও ইত্যাদি! চাইলে প্রতিদিন নতুন করে Windows/Linux ইনস্টল করতে পারেন। কোনো Backup রাখারও প্রয়োজন নেই! আমিও তরুণ বয়সে এমন করতাম। কম্পিউটারে গুরুত্বপূর্ণ কিছু রাখতাম না। সমস্যা হলেই নতুন করে OS ইনস্টল করে নিতাম। 😁 কিন্তু একটু অন্যভাবে চিন্তা করুন। ধরুন, হ্যাকার আপনার PC-তে নয়, ব্যাংকের Server-এ ঢুকল! যেখানে আপনার কয়েক লাখ টাকা জমা আছে। আপনার Account থেকে টাকা সরিয়ে নিল! এবার ধরুন, কোনো Airlines-এর Ticketing System হ্যাক হলো! আপনার টিকিটের তথ্য পরিবর্তন হয়ে গেল। হাজার হাজার যাত্রীর Booking ও ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ল। একটি ছোট Online Business-এর Server হ্যাক হলো! Customer-দের Order মুছে গেল। Payment-সংক্রান্ত তথ্য ঝুঁকিতে পড়ল। কয়েক দিনের Sales বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো। একটি হাসপাতালের Server হ্যাক হলো! রোগীদের Medical Records ফাঁস হয়ে গেল। চিকিৎসকদের Prescription ও Test Report পাওয়া যাচ্ছে না। জরুরি চিকিৎসাসেবা পর্যন্ত ব্যাহত হতে পারে। একটি স্কুলের Database হ্যাক হলো! হাজার হাজার শিক্ষার্থীর নাম, ঠিকানা, ফোন নম্বর এবং অভিভাবকদের তথ্য ফাঁস হয়ে গেল। শিশুদের এসব ব্যক্তিগত তথ্য এখন কার হাতে, সেটাও হয়তো জানা নেই! একটি বিশ্ববিদ্যালয়ের Server হ্যাক হলো! শিক্ষার্থীদের Result পরিবর্তন করে দেওয়া হতে পারে। Admission Records ফাঁস হতে পারে। এমনকি পরীক্ষার প্রশ্নপত্রও প্রকাশ হয়ে যেতে পারে। একটি Newspaper বা News Portal হ্যাক হলো! সংবাদ প্রকাশ বন্ধ হয়ে গেল। পুরোনো সংবাদ পরিবর্তন করে দেওয়া হলো। ভুয়া সংবাদ ছড়িয়ে মানুষের মতামত প্রভাবিত করা হলো। একটি ISP বা Telecom Operator-এর Network আক্রান্ত হলো! হাজার হাজার মানুষ ইন্টারনেট ও যোগাযোগসেবা হারাতে পারে। একটি বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা কিংবা Gas Distribution System আক্রান্ত হলো! এবার বিষয়টি আর শুধু ডেটা চুরি বা Website হ্যাকের মধ্যে সীমাবদ্ধ থাকল না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনই বিপর্যস্ত হয়ে যেতে পারে। আর Government Website, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ভূমি রেকর্ড, Passport Database কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কথা তো বাদই দিলাম! এবার বলুন, আপনার PC-তে কী আছে, সেটাই কি Cyber Security-এর একমাত্র প্রশ্ন? আপনার নিজের কম্পিউটারে গুরুত্বপূর্ণ কিছু না থাকলেও প্রতিদিন আপনি এমন অনেক প্রতিষ্ঠানের Digital Service ব্যবহার করছেন, যাদের Server-এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য, চিকিৎসার রেকর্ড কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ Data রয়েছে। তাই Cyber Security শুধু নিজের ছবি, ফাইল কিংবা Password রক্ষার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের অর্থ, ব্যক্তিগত গোপনীয়তা, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা। তাই 'আমার PC-তে কিছু নেই, হ্যাক হলে হোক'—এই যুক্তি দিয়ে Cyber Security-কে তুচ্ছ করে দেখার সুযোগ নেই। আপনার PC-তে হয়তো কিছু নেই। কিন্তু আপনার ডিজিটাল জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য অন্যের Server-এ রয়েছে! #cybersecurity ©

Open in Telegram
Views258+152%vs avg
Forwards—
Reactions3
Comments—

All posts

Connections