Account

আদ-দা'ওয়াহ আস-সালাফিয়্যাহ

Username
@dawahsalafiyyahbd
Category
Religion
Country
BangladeshBangladesh
Subscribers3,120
Avg views per post, 7d—last 7 days
ERR14.14%30-day average

Average views per post by day

By publication day

Show as table
DateAvg views per post
Oct 30, 2026468
Oct 31, 2026436
Nov 1, 2026430

Most viewed this month

  1. 01

    🚦ঈমানের উপমা: পাঁচ রকম প্রাচীর বেষ্টিত একটি নগরী হাজ্জাবি রহিমাহুল্লাহ তাঁর ব্যাখ্যায় বলেছেন: "ঈমানের উপমা হলো এমন একটি নগরী, যার পাঁচটি শক্ত প্রাচীর রয়েছে। প্রথম প্রাচীরটি সোনা দিয়ে তৈরি, দ্বিতীয়টি রূপা দিয়ে, তৃতীয়টি লোহা দিয়ে, চতুর্থটি পাকা ইট দিয়ে এবং পঞ্চম প্রাচীরটি কাঁচা ইট দিয়ে নির্মিত। যতক্ষণ পর্যন্ত ভিতরের বাসিন্দারা প্রথম ইটের প্রাচীর হেফাজতে পারস্পরিক সহযোগিতা বজায় রাখে, ততক্ষণ দ্বিতীয় প্রাচীরে শত্রু আক্রমণ করার ফিকির করে না। কিন্তু যখন তারা এটার হেফাজতে অবহেলা করে, তখন শত্রু সেই দ্বিতীয় প্রাচীরে হামলার সাহস করে বসে; এরপর তারা তৃতীয় প্রাচীরের দিকে হাত বাড়ায়—এভাবে একসময় সবগুলো প্রাচীরই ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনিভাবে ঈমানেরও পাঁচ স্তরে রক্ষা প্রাচীর রয়েছে: * প্রথম: ইয়াকিন (দৃঢ় বিশ্বাস), * দ্বিতীয়: ইখলাস (খাঁটি নিয়ত ও নিষ্কলুষতা), * তৃতীয়: ফরজ বিধানসমূহ আদায় করা, * চতুর্থ: সুন্নাতসমূহ রক্ষা করা, * পঞ্চম: আদব-শিষ্টাচার ও সৌজন্যতা বজায় রাখা। যতক্ষণ পর্যন্ত মানুষ আদব-শিষ্টাচার ও সুআচরণবোধ বজায় রেখে চলে এবং এর যথাসম্ভব খেয়াল রাখে, ততক্ষণ শয়তান তাকে আক্রমণ করতে পারে না। কিন্তু যখন সে আদব-শিষ্টাচার পরিত্যাগ করে, তখন শয়তান সুন্নাতগুলোতে গাফিলতি আনতে কোশেশ করতে শুরু করে; এরপর ফরজ বিধানসমূহের ব্যাপারে, তারপর ইখলাসের ব্যাপারে এবং পরিশেষে ইয়াকিনের (দৃঢ় বিশ্বাসের) ব্যাপারেও শয়তান তার আক্রমণ ও প্রলোভন প্রসারিত করে।” ✍️সাফ্ফারীনী রহিমাহুল্লাহ। 📚গিযাউল আলবাব (غذاء الألباب), ২৭ পৃষ্ঠা। 🌷 শিক্ষা: ১) ইসলামে আদব-শিষ্টাচারের গুরুত্ব অনেক। ২) ঈমানের সাথে আমলের অঙ্গাঙ্গি সম্পর্ক। নোট: হাজ্জাবী রহিমাহুল্লাহর ব্যাখ্যা বলতে মুহাম্মাদ মারদাবীর (محمد المرداوي) লিখিত মানযুমাতুল আদাবের ব্যাখ্যা উদ্দেশ্য।

    Text
    Views468
    Forwards—
    Reactions9
    Comments—
  2. 02

    No text

    Photo
    Views442
    Forwards—
    Reactions—
    Comments—
  3. 03
    Views436
    Forwards—
    Reactions9
    Comments—
  4. 04

    🚦শিক্ষার স্তর ৬টি এবং ইলম থেকে বঞ্চিত হওয়ার ৬ কারণ জেনে রেখো, শিক্ষার বা জ্ঞান অর্জনের রয়েছে ছয়টি স্তর: * প্রথম স্তর: সুন্দরভাবে প্রশ্ন করা। * দ্বিতীয় স্তর: মনোযোগ দিয়ে শ্রবণ করা। * তৃতীয় স্তর: ভালোভাবে অনুধাবন করা বা বোঝা। * চতুর্থ স্তর: মুখস্থ করা। * পঞ্চম স্তর: শিক্ষা দেওয়া। * ষষ্ঠ স্তর: এর ফল তথা সে অনুযায়ী আমল করা এবং এর সীমারেখা রক্ষা করা। ইলম বা জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার ছয়টি কারণ: ১) প্রশ্ন করা ছেড়ে দেওয়া। ২) মনোযোগ দিয়ে না শোনা এবং কান না দেওয়া। ৩) সঠিকভাবে বুঝতে না পারা। ৪) মুখস্থ না করা। ৫) তা প্রচার ও শিক্ষা না দেওয়া। সুতরাং যে ব্যক্তি নিজের জ্ঞানকে জমা করে রাখল এবং তা মানুষের মাঝে প্রচার করল না, আল্লাহ তাআলা উপযুক্ত প্রতিদান হিসেবে তাকে বিস্মৃতি বা ভুলে যাওয়ার ব্যাধিতে আক্রান্ত করবেন। ৬) সে অনুযায়ী আমল না করা। কেননা আমল করা ইলমকে স্মরণ রাখতে, তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে, তার সীমারেখা রক্ষা করতে এবং তা নিয়ে ভাবতে বাধ্য করে। সুতরাং যখন আমল বর্জন করা হয়, তখন মানুষ তা ভুলে যায়। সালাফদের কেউ কেউ বলেছেন: "আমরা ইলম সংরক্ষণের জন্য আমল করার মাধ্যমে সাহায্য নিতাম।" আবার কেউ বলেছেন: "ইলম আমলকে আহ্বান করে, যদি আমল তাতে সাড়া দেয় তবে তা টিকে থাকে, অন্যথায় তা প্রস্থান করে। সুতরাং আমল করার মতো কার্যকর উপায়ে ইলমকে আর কিছু দিয়ে অর্জন বা আকর্ষণ করা যায় না, এবং ইলম ফলদায়কও হয় না।" -সাফ্ফারীনী রহিমাহুল্লাহ। 📚গিযাউল আলবাব, ৩২ পৃষ্ঠা।

    Text
    Views419
    Forwards—
    Reactions2
    Comments—

Latest posts

#574Text

Open in Telegram
Views419−5%vs avg
Forwards—
Reactions2
Comments—
#573Photo
Views436−1%vs avg
Forwards—
Reactions9
Comments—
#572Text

🚦ঈমানের উপমা: পাঁচ রকম প্রাচীর বেষ্টিত একটি নগরী হাজ্জাবি রহিমাহুল্লাহ তাঁর ব্যাখ্যায় বলেছেন: "ঈমানের উপমা হলো এমন একটি নগরী, যার পাঁচটি শক্ত প্রাচীর রয়েছে। প্রথম প্রাচীরটি সোনা দিয়ে তৈরি, দ্বিতীয়টি রূপা দিয়ে, তৃতীয়টি লোহা দিয়ে, চতুর্থটি পাকা ইট দিয়ে এবং পঞ্চম প্রাচীরটি কাঁচা ইট দিয়ে নির্মিত। যতক্ষণ পর্যন্ত ভিতরের বাসিন্দারা প্রথম ইটের প্রাচীর হেফাজতে পারস্পরিক সহযোগিতা বজায় রাখে, ততক্ষণ দ্বিতীয় প্রাচীরে শত্রু আক্রমণ করার ফিকির করে না। কিন্তু যখন তারা এটার হেফাজতে অবহেলা করে, তখন শত্রু সেই দ্বিতীয় প্রাচীরে হামলার সাহস করে বসে; এরপর তারা তৃতীয় প্রাচীরের দিকে হাত বাড়ায়—এভাবে একসময় সবগুলো প্রাচীরই ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনিভাবে ঈমানেরও পাঁচ স্তরে রক্ষা প্রাচীর রয়েছে: * প্রথম: ইয়াকিন (দৃঢ় বিশ্বাস), * দ্বিতীয়: ইখলাস (খাঁটি নিয়ত ও নিষ্কলুষতা), * তৃতীয়: ফরজ বিধানসমূহ আদায় করা, * চতুর্থ: সুন্নাতসমূহ রক্ষা করা, * পঞ্চম: আদব-শিষ্টাচার ও সৌজন্যতা বজায় রাখা। যতক্ষণ পর্যন্ত মানুষ আদব-শিষ্টাচার ও সুআচরণবোধ বজায় রেখে চলে এবং এর যথাসম্ভব খেয়াল রাখে, ততক্ষণ শয়তান তাকে আক্রমণ করতে পারে না। কিন্তু যখন সে আদব-শিষ্টাচার পরিত্যাগ করে, তখন শয়তান সুন্নাতগুলোতে গাফিলতি আনতে কোশেশ করতে শুরু করে; এরপর ফরজ বিধানসমূহের ব্যাপারে, তারপর ইখলাসের ব্যাপারে এবং পরিশেষে ইয়াকিনের (দৃঢ় বিশ্বাসের) ব্যাপারেও শয়তান তার আক্রমণ ও প্রলোভন প্রসারিত করে।” ✍️সাফ্ফারীনী রহিমাহুল্লাহ। 📚গিযাউল আলবাব (غذاء الألباب), ২৭ পৃষ্ঠা। 🌷 শিক্ষা: ১) ইসলামে আদব-শিষ্টাচারের গুরুত্ব অনেক। ২) ঈমানের সাথে আমলের অঙ্গাঙ্গি সম্পর্ক। নোট: হাজ্জাবী রহিমাহুল্লাহর ব্যাখ্যা বলতে মুহাম্মাদ মারদাবীর (محمد المرداوي) লিখিত মানযুমাতুল আদাবের ব্যাখ্যা উদ্দেশ্য।

Open in Telegram
Views468+6%vs avg
Forwards—
Reactions9
Comments—
#570Text

🚦এসব প্রভাবশালী ব্যক্তিদের উপর হদ কিভাবে কায়েম হবে? “আমি বড় বড় প্রভাবশালী ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যাপারে শুনে আসছি যে—তারা মদ্যপান করে, পাপাচারে লিপ্ত হয়, জুলুম-অবিচার করে এবং এমন সব কাজ করে যা শরীআতের দণ্ডবিধি (হদ) প্রয়োগের যোগ্য! এসব শুনে আমি গভীর চিন্তায় পড়ে যেতাম। ভাবতাম, এসব ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের প্রমাণ আদৌ কি কখনো প্রতিষ্ঠিত হবে? আর যদি প্রমাণ হয়ও, তবে তাদের ওপর দণ্ড কার্যকর করবে কে? স্বাভাবিকভাবে তো এটা অসম্ভব মনে হতো; কারণ তাদের পদমর্যাদার কারণে সবাই তাদের সমীহ করে চলে। ফলে তাদের ওপর ওয়াজিব হওয়া দণ্ডগুলো বাস্তবায়ন না হওয়া নিয়ে আমি চিন্তিত থাকতাম। অবশেষে (সময়ের ব্যবধানে) আমরা দেখলাম—তারা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বারবার তারা লাঞ্ছিত হয়েছে এবং তাদের ওপর দিয়ে ভয়াবহ সব ঘটনা বয়ে গেছে। তাদের জুলুমের বদলা নেওয়া হয়েছে তাদের সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে। দীর্ঘ কারাবাস, কন্টকাকীর্ণ বন্দী জীবন আর চরম অবমাননার পর তাদের থেকে সেই দণ্ডগুলো যেন বহুগুণে উসুল করা হয়েছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ এতসব ভয়াবহ কষ্টের সম্মুখীন হওয়ার পর প্রাণও হারিয়েছে! তখন আমি বুঝতে পারলাম যে, কোনো কিছুই আসলে ফেলনা হয় না! সুতরাং হুঁশিয়ার সাবধান! কারণ শাস্তি যেন সর্বদাই ওত পেতে আছে।” ✍️ ইমাম ইবনুল জাওযী রহিমাহুল্লাহ। 📚সয়দুল খাতির, ১৬৫ পৃষ্ঠা। তুরাস এপ অনুযায়ী।

Open in Telegram
Views2,060+367%vs avg
Forwards—
Reactions5
Comments—
#568Text

🚦কোনো সৃষ্টিতে আল্লাহর হেকমত বুঝতে না পারলে কি করব? আমি লক্ষ্য করে দেখলাম যে, মানুষের মনের মধ্যে মহান আল্লাহ তা’আলার প্রতিটি সিদ্ধান্তের পেছনের হিকমত বা রহস্য জানার এক প্রবল আকাঙ্ক্ষা ও আকর্ষণ কাজ করে। অনেক সময় কিছু বিষয়ের রহস্য মানুষের কাছে স্পষ্ট হয় না—যেমন কোনো কিছু গড়ার পর তা ভেঙে ফেলা—তখন সে হয়রান হয়ে পড়ে। আর শয়তান ঠিক এই সুযোগটিই গ্রহণ করে; সে মনে কুমন্ত্রণা দেয়: “এর পেছনে আবার হিকমত বা যুক্তি কোথায়?” আমি আমার মনকে বললাম: “আরে মিসকীন ভাবুক! সাবধান, ধোঁকায় পড়ো না। এই বিশাল সৃষ্টির নিপুণতা দেখে তুমি তো অকাট্য দলীলের মাধ্যমেই এটার প্রমাণ পেয়েছো যে, মহান স্রষ্টা অত্যন্ত প্রজ্ঞাবান (হাকীম)। এখন যদি কোনো রহস্য তোমার কাছে গোপন থাকে, তবে সেটা তোমারই বোধশক্তির সীমাবদ্ধতা। তাছাড়া রাজাদের তো অনেক গোপন রহস্য থাকেই। তুমি কে যে নিজের এই তুচ্ছ শক্তি নিয়ে তাঁর সমস্ত রহস্য অবগত হতে চাও? তোমার জন্য মৌলিক জ্ঞানটুকুই যথেষ্ট। যা তোমার কাছে অস্পষ্ট, তা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা থেকে অবশ্যই দূরে থেকো। কারণ তুমি তো তাঁরই বিশাল সৃষ্টিজগতের একটি ক্ষুদ্র অংশ এবং তাঁর নিপুণ কারুকার্যের একটি অণু মাত্র। যে মহান সত্তার আদেশে তোমার উৎপত্তি, তাঁর ওপর তুমি কীভাবে খবরদারি করো? যেহেতু পুরো সৃষ্টিজগতে ও প্রতিটি ফয়সালায় তাঁর হিকমত বা প্রজ্ঞা তোমার কাছে (ইতিমধ্যেই) নিশ্চিতভাবে প্রমাণিত, তাই তোমার যতটুকু সামর্থ্য আছে তা ব্যবহার করে তাঁর সৃষ্টির রহস্যগুলো দেখার চেষ্টা করো; এটিই তোমাকে বিস্ময়ে অভিভূত করে দেবে! আর যা তোমার বোধগম্যের বাইরে, তা থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। কারণ, যার দৃষ্টিশক্তি দুর্বল, তার জন্য সূর্যের প্রখর আলোর দিকে তাকিয়ে থাকা মোটেও সমীচিন নয়।” ✍️ ইমাম ইবনুল জাওযী রহিমাহুল্লাহ। 📚 সয়দুল খাতির, ১৫৬ পৃষ্ঠা। তুরাস এপ অনুযায়ী। -ইয়াকুব বিন আবুল কালাম

Open in Telegram
Views1,600+263%vs avg
Forwards—
Reactions8
Comments—
#567Text

🚦বাবা মায়ের প্রতি সদ্ব্যবহারের ফজিলত! উপরোক্ত বিষয়ে আমাদের অনেক ফজিলতই হয়তোবা জানা আছে, কিন্তু আজকে একটা আসার জানব আমরা ইনশাআল্লাহ। সা’দ বিন মাসউদ বলেন, আমি ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুকে বললাম: আমি যুদ্ধে যেতে খুব আগ্রহী, আমার অঞ্চলের পরিচিত প্রায় সবাই যুদ্ধে চলে গেছে আমার বাবা মা ছাড়া। তারা আমার যুদ্ধে যাওয়াকে অপছন্দ করছেন! তখন ইবনে আব্বাস বললেন: যদি কারো বাবা মা উভয়েই জীবিত থাকেন এবং সে যদি তার বাবা মায়ের সাথে সদাচরণ রত অবস্থায় সকালে উপনীত হয়; তবে আল্লাহ তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেবেন। একইভাবে বিকেল বেলাতে উপনীত হলে জান্নাতের দুটি দরজা খুলে দেবেন আল্লাহ। আর যদি বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকেন, তবে একটি করে দরজা আল্লাহ খুলে দেবেন। তাদের দুজনের কেউ একজন যদি সন্তানের প্রতি রুষ্ট হন, তবে তারা খুশী হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাযী হবেন না! সা’দ বলেন, আমি তখন বললাম: তিনি (বাবা মায়ের একজন) যদি এক্ষেত্রে অন্যায়ও করেন?! তিনি জবাবে বললেন, হ্যাঁ, যদি তিনি অন্যায়ও করে থাকেন তবুও। 📚ইবনুল মোবারক রহিমাহুল্লাহ থেকে হুসাইন বিন হারবের রেওয়ায়েতে “বির্র ওয়াস সিলাহ” গ্রন্থ থেকে। তুরাস এপ অনুযায়ী পৃষ্ঠা: ১৫। عَنِ ابْنِ مَسْعُودٍ وَهُوَ سَعْدٌ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّي رَجُلٌ حَرِيصٌ عَلَى الْجِهَادِ وَلَيْسَ أَحَدٌ مِنْ قَوْمِي إِلَّا وَقَدْ لَحِقَ بِالْجِهَادِ - أَوْ قَالَ -: بِالْأَمْصَارِ إِلَّا أَبَوَايَّ، وَإِنَّ أَبَوَايَّ أَوْ أَبِي كَارِهٌ لِذَلِكَ؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «لَا يُصْبِحُ رَجُلٌ لَهُ وَالِدَانِ فَيُصْبِحُ وَهُوَ مُحْسِنٌ. قَالَ: قُلْتُ: إِلَيْهِمَا؟ قَالَ: نَعَمْ، إِلَّا فَتَحَ اللَّهُ لَهُ بَابَيْنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ، وَلَا يُمْسِي وَهُوَ مُحْسِنٌ إِلَّا فَتَحَ اللَّهُ لَهُ بَابَيْنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ وَاحِدًا، وَلَا يُصْبِحُ وَهُوَ مُحْسِنٌ إِلَّا فَتَحَ اللَّهُ لَهُ بَابًا مِنَ الْجَنَّةِ، وَلَا يُمْسِي وَهُوَ مُحْسِنٌ إِلَّا فَتَحَ اللَّهُ لَهُ بَابًا مِنَ الْجَنَّةِ، وَلَا يَغْضَبُ عَلَيْهِ وَاحِدٌ مِنْهُمَا فَيَرْضَى اللَّهُ عز وجل عنه حَتَّى يَرْضَى. قَالَ: قُلْتُ: وَإِنْ كَانَ ظَالِمًا؟ قَالَ: وَإِنْ كَانَ ظَالِمًا». -البر والصلة للحسين بن حرب (١٥)

Open in Telegram
Views1,330+201%vs avg
Forwards—
Reactions9
Comments—
#566Photo
Views1,470+233%vs avg
Forwards—
Reactions15
Comments—

All posts

Connections