Кабинет
Tasawwuf - তাসাউফ

Tasawwuf - তাসাউফ

তাসাউফ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি উদ্যোগ।এটি কোনো দল,গোষ্ঠী বা সংগঠন, কারো সাথে যুক্ত না।তাসাউফ ,আমাদের সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা,বিশেষ করে পর্নোগ্রাফির ভয়াবতা সম্পর্কে সচেতনা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম মাত্র। 🔘 FB: www.facebook.com/tasawwufofficial

Юзернейм
@tasawwufofficial
Категория
Религия
Страна
БангладешБангладеш
Подписчики27 500
Просмотров на пост, 7 дн.1 704−29,2% к пред. 7 дн.
ERR6,20 %за 7 дней

Средние просмотры поста по дням

По дню публикации

Показать таблицей
ДатаПросмотров на пост
21 нояб. 2026 г.2 455
22 нояб. 2026 г.2 290
23 нояб. 2026 г.2 025
24 нояб. 2026 г.1 738
25 нояб. 2026 г.1 610
26 нояб. 2026 г.1 855
27 нояб. 2026 г.1 150
28 нояб. 2026 г.504

Самые просматриваемые за месяц

  1. 01
    Просмотры2,49 тыс.
    Пересылки—
    Реакции39
    Комментарии—
  2. 02

    ওয়ালাইকুমুস সালাম। এই টাইপ লাইফ ডিসিশন আসলে সমস্ত পার্স্পেক্টিভ ও পরিস্থিতি না জেনে এক দুই কথায় দেয়া যায় না। আমার কথায় আপনি কোনোকিছুতে স্টে করা বা ছাড়ার আগে আমাকে সব জানতে হবে এজ এ কাউন্সেলর। মৌলিকভাবে এসব বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে ফোকাস করি: ১. শক্ত বিকল্প থাকা। আপনি ছেড়ে দেয়ার পরের প্ল্যানিং কী? জীবন তো থেমে থাকবে না। এরপর আপনি সামনের কয়েক বছরে নিজেকে দ্বীন ও দুনিয়া উভয়ের জন্য কীভাবে ফ্রুটফুলি ফিট করবেন সেই পরিকল্পনা করতে হবে। যেন দ্বীনের প্রতি জযবা পরবর্তীতে দ্বীনের প্রতি বিষাদে পরিণত না হয়। ২. পরিবারের সাথে আপনার ডীলিং কী হবে। তাদেরকে আপনি আপনার জীবন কীভাবে শেয়ার করবেন। কীভাবে তাদের এফোর্ট ও আপনার ইচ্ছার সমন্বয় করবেন তা সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। ৩. দ্বীনের প্রতি আপনার ডেডিকেশন ও দ্বীনি তালিমের ক্ষেত্রে আপনার অবস্থা কোন পর্যায়ে। আমি এমন অনেককে পেয়েছি যারা বিগত তিন চার বছর ধরে দ্বীন মানছে এবং অনেক কিছু ছেড়েছুড়ে এসেছে কিন্তু এই কয়েক বছর পরেও দ্বীনের বুনিয়াদি তালিম ও অযু ভাঙার কারণগুলোও ভালোভাবে জানা নেই। এজন্য সবকিছু মিলিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্ত থেকে আমি সরতে বলছিনা কিন্তু প্রোপ্যার প্লানিং করে সরতে হবে যেন কেউ বলতে না পারে যে আপনি বোকামি করেছেন এবং নিজেরও যেন আফসোস না হয় যে কেন ছাড়লাম। মেয়েদের ক্ষেত্রে বিয়ে একটা টার্নিং পয়েন্ট অব রিয়েলাইজেশন। প্রপার ম্যাচুরিটি ও গাইডেন্সের অভাবে দ্বীনি জযবার ভুল প্রয়োগের কারণে তারা একসময় দ্বীন ও দুনিয়া উভয়টাতেই বিষাদগ্রস্থ হয়ে পড়ে। বাস্তবতার পাকেচক্রে পড়ে একসময় বলে বসে: কেন এত সেক্রিফায়েস করলাম!

    Фото
    Просмотры2,42 тыс.
    Пересылки—
    Реакции42
    Комментарии—
  3. 03
    Просмотры2,31 тыс.
    Пересылки—
    Реакции81
    Комментарии—
  4. 04

    ভাই! কয়েকটা পয়েন্ট খেয়াল করেন। ১. আপনার যদি দেশে কিছু করার অভিজ্ঞতা বা জানা না থাকে আপনি বিদেশে গিয়ে রাতারাতি কী অভিজ্ঞতা অর্জন করবেন বলেন? বরং বিদেশে তো আরো কঠিন। চীন-জাপান-কোরিয়া এসব দেশ পারফেকশন চায়। কিছু না জানলে এমনিই সার্ভাইভ করতে পারবেন না। ২. আপনি ইসলামের উপর চলতে চান। তাহলে আপনি জেনেশুনে এমন রাস্তা কেন বেছে নিবেন যেখানে আপনাকে ইসলাম কম্প্রোমাইজ করতে হবে। এটা তো ওয়াইজ ডিসিশন হলো না। হলো? ৩. এখন আপনার উপার্জন দরকার। উপার্জন আল্লাহর সাহায্যে নিজের প্রচেষ্টায় সম্মিলিত ভাবে আসবে। আপনি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি একবছর সময় দিয়ে কিছু স্কিল শিখে নেন। যারা চায় তারা আসলে চেষ্টা করে। কোনো না কোনো রাস্তা বের করেই ফেলে। কম্পিউটারের কাজবাজ শিখেন। ছোট ব্যবসা করেন। ছোটখাটো উদ্যোগ নেন। ইলেক্ট্রিকের কাজ শিখেন। অটোমোবাইল শিখেন। ড্রাইভিং শিখেন। কাজের অভাব নাই ভাই। আমরা করতে চাই না এটাই ফ্যাক্ট। কত জায়গায় যোগ্য মানুষ দরকার পড়ে। আল্লাহর সাহায্য ও প্রচেষ্টা দুইটাই অব্যাহত রাখেন। মনে রাখবেন: সফল মানুষ রাস্তা তালাশ করে না। রাস্তা তৈরি করে নেয়। @TasawwufOfficial

    Фото
    Просмотры2,31 тыс.
    Пересылки—
    Реакции37
    Комментарии—

Новые посты

#8650Текст

আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন : “পাঁচটি বস্তু আমার কাছে একপাল ঘোড়ার চেয়েও অধিক প্রিয়— ১. অনর্থক কথা বোলো না। এতে কোনো উপকার নেই। তা ছাড়া বেহুদা কথা গুনাহ থেকে বেঁচে থাকার অন্তরায়। উপকারী কথাও স্থান-কাল-পাত্র বিচার করে বলার চেষ্টা কোরো। এই বিষয়টি খেয়াল না করার কারণে অনেককেই বেকায়দায় পড়তে দেখা যায়। ২. পরম সহিষ্ণু কিংবা আকাট মূর্খদের সঙ্গে বিতর্কে জড়িয়ো না। কেননা, প্রথমজনের ধৈর্য তোমাকে হারিয়ে দিবে আর দ্বিতীয়জনের মূর্খতায় তুমি কষ্ট পাবে। ৩. তোমার ভাইয়ের অবর্তমানে তার ব্যাপারে এমন কথা আলোচনা কোরো, যা তুমি তোমার ব্যাপারে আলোচিত হওয়া পছন্দ করো। ৪. যে বিষয়ে তুমি নিজে ক্ষমা পেতে পছন্দ করো, একই ব্যাপারে তুমি অন্য ভাইদের ক্ষমা করে দিয়ো। ৫. যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো, তা তোমার ভাইকে উপহার দিয়ো। বরং তার অসংলগ্ন ব্যবহারের জবাবেও তুমি সৌজন্যমূলক আচরণ কোরো।” [আল-ইহইয়া, ১২২/৩]

Открыть в Telegram
Просмотры504−72%к среднему
Пересылки—
Реакции28
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
3 ч347
6 ч504
  1. Через 6 часов504
  2. Всего сейчас504
#8649Видео
Просмотры1 150−36%к среднему
Пересылки—
Реакции74
Комментарии—
#8648Текст

ধেয়ে আসছে তীব্র শীত, প্রতিবারের মতো এবারও OSB থেকে এতিম ও হতদরিদ্র শিশুদের জন্য হুডি প্রদানের প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ। আমরা চাইনা একটা ১৫০ টাকার কম্বল দিয়ে কারোর সিম্ফেথি কুড়াতে। @OnlineSadaqahBox আল্লাহর সন্তষ্টির জন্য কাজ করে। আল্লাহ আমাদের সকলের সাদাকাহ ও পরিশ্রম কবুল করুক। আমরা এবার চাচ্ছিলাম এতিমখানায় ও বস্তিতে থাকা এতিমদের জন্য ভালো মানের হুডি দিতে। এর জন্য আমাদের বড় এমাউন্ট লাগবে। এজন্য আপনারা নিজের সেরাটা দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনার পরিচিতদের ও সহযোগিতা করতে উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। ❤️মোবাইল ব্যাংকিং ➡️ 01889333859 (বিকাশ, নগদ, রকেট, উপায়)(পার্সোনাল) ❤️ব্যাংকে যারা দিবেনঃ Name: Md Rokonuzzaman Account No: 20507776706915407 Bank Name: Islami bank Bangladesh Branch Name: Agent Banking Brance No: 125270607 আপনাদের ভালো রেসপন্স আসলে হুডির পাশাপাশি তাদের প্রয়োজন হলে কম্বল এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। @OnlineSadaqahBox এর পূর্বের কাজগুলো দেখে সহযোগিতা পাঠাবেন ইনশাআল্লাহ।

Открыть в Telegram
Просмотры1 520−16%к среднему
Пересылки—
Реакции27
Комментарии—
#8647Фото

খ্রিস্টধর্মের প্রচারক ব্রিটিশ নাগরিক রভাট স্কট দীর্ঘদিন ধরে সিলেটের শ্রীমঙ্গলে মিশনারি তৎপরতার জন্য নিযুক্ত রয়েছেন। তিনি সিলেটের আঞ্চলিক ভাষা শিখেছেন, এমনকি লুপ্তপ্রায় নাগরী ভাষাও রপ্ত করেছেন। শ্রীমঙ্গলের চা শ্রমিকরা বৃহত্তর হিন্দু ধর্মের অংশ এবং সর্বপ্রাণ ও প্রকৃতি পূজারী ছিল। মিশনারি তৎপরতায় এখন তাদের অনেকেই খ্রিস্টান। আমাদের দেশে এরকম জীবন কুরবান করা অনেক বিদেশি মিশনারি ধর্মপ্রচারক রয়েছেন। দাওয়াতি তৎপরতায় আমাদের অগণিত পূর্বসূরীর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা আমরা এখন আর অনুভব করিনা। মিশনারিরা তাদের ধর্মপ্রচারে উৎসর্গপ্রাণ হয়ে থাকেন । তাদের থেকে শেখার সুযোগ রয়েছে। রাজনৈতিক বিবাদ বিসম্বাদ আর কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে ঈমান রক্ষার মেহনতে অভিমুখী হবার সময় কি এখনো আসেনি?

Открыть в Telegram
Просмотры2 190+21%к среднему
Пересылки—
Реакции51
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
61 ч2 130
67 ч2 190
  1. Всего сейчас2 190
#8646Текст

আপনার হাতে সম্পদ আছে, কিন্তু আপনি কি নিজামুল মুলকের মতো চিন্তা করেন? একজন মানুষের হাতে যদি প্রচুর সম্পদ থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, মানুষের ওপর প্রভাব থাকে, তাহলে তিনি কী করতে পারেন? তিনি চাইলে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন। অসংখ্য মানুষকে দান-সদকা করতে পারেন। অনেক সামাজিক কাজ করতে পারেন। কিন্তু এর বাইরেও যে একটা বিশাল সম্ভাবনা রয়েছে, সেটা আমরা অনেকেই চিন্তা করি না। একাদশ শতাব্দীর সেলজুক সাম্রাজ্যের উজির নিজামুল মুলক সেই সম্ভাবনাটাই কাজে লাগিয়েছিলেন। তিনি শুধু একজন প্রশাসক ছিলেন না। তাঁর হাতে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা, বিপুল সম্পদ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। কিন্তু তিনি এই ক্ষমতাকে শুধু নিজের অবস্থান শক্তিশালী করার কাজে ব্যবহার করেননি। তিনি চিন্তা করেছিলেন আরও দীর্ঘমেয়াদে। তিনি বুঝেছিলেন, একটি মুসলিম সভ্যতাকে শক্তিশালী করতে হলে শুধু সম্পদ থাকলেই হবে না। প্রয়োজন জ্ঞানচর্চা, যোগ্য আলেম তৈরি এবং এমন প্রতিষ্ঠান, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাবে। এই চিন্তা থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিজামিয়া মাদরাসা প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। বাগদাদ, নিশাপুরসহ বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নেটওয়ার্ক। একটু খেয়াল করুন, তিনি কিন্তু নিজে শিক্ষকতা করতে বসেননি। তিনি নিজে সব আলেম তৈরি করেননি। বরং তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন, যেখানে যোগ্য আলেমরা শিক্ষা দিতে পারবেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবেন এবং দ্বীনি শিক্ষার চর্চা দীর্ঘদিন চলতে থাকবে। এখানেই আসে ইমাম গাজ্জালী (রহ.)-এর গল্প। ইমাম গাজ্জালী তখন জ্ঞান ও গবেষণার জগতে নিজের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তাঁর মেধা ও জ্ঞান নিজামুল মুলকের নজরে আসে। নিজামুল মুলক বুঝতে পারেন, এই মানুষটিকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া দরকার। ১০৯১ সালে তিনি ইমাম গাজ্জালী (রহ.)-কে বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদরাসায় অধ্যাপনার দায়িত্ব দেন। ভাবুন তো, একজনের হাতে রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো। আরেকজনের হাতে রয়েছে অসাধারণ জ্ঞান, মেধা ও চিন্তাশক্তি। নিজামুল মুলক তৈরি করে দিলেন প্ল্যাটফর্ম। ইমাম গাজ্জালী (রহ.) সেই প্ল্যাটফর্মে নিজের জ্ঞান ও প্রতিভা দিয়ে কাজ করলেন। পরবর্তী সময়ে ইমাম গাজ্জালী (রহ.) মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হয়ে ওঠেন। তাঁর জ্ঞানচর্চা, দর্শন, ধর্মতত্ত্ব ও আত্মশুদ্ধিবিষয়ক কাজ মুসলিম চিন্তাজগতে গভীর প্রভাব ফেলে। তবে তাঁর জীবনের আরেকটি দিকও আমাদের মনে রাখা দরকার। ১০৯৫ সালে তিনি বাগদাদের অধ্যাপনার পদ ছেড়ে দেন এবং আত্মিক ও আধ্যাত্মিক অনুসন্ধানের পথে বেরিয়ে পড়েন। অর্থাৎ, প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করা আর একজন মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া দুটি আলাদা বিষয়। এবার মূল জায়গায় আসি। আমাদের সমাজে অনেক মানুষের হাতে সম্পদ রয়েছে। কারও হাতে ব্যবসা আছে, কারও হাতে অর্থ আছে, কারও হাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। কিন্তু তাঁরা অনেক সময় ভাবেন, ইসলামের জন্য কিছু করতে হলে মাদরাসায় দান করতে হবে, এতিমদের সাহায্য করতে হবে, কিংবা বিভিন্ন জায়গায় অনুদান দিতে হবে। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর বাইরেও কি আরও বড় কিছু করার সুযোগ নেই? আপনি চাইলে একজন মেধাবী আলেমের গবেষণার দায়িত্ব নিতে পারেন। ইসলামি জ্ঞানচর্চার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। যোগ্য শিক্ষকদের জন্য স্থায়ী অর্থায়নের ব্যবস্থা করতে পারেন। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারেন, যেখান থেকে আগামী কয়েক প্রজন্মের আলেম, গবেষক ও চিন্তাবিদ তৈরি হবে। আপনাকে সবকিছু নিজে করতে হবে না। আপনার কাজ হতে পারে সঠিক মানুষকে খুঁজে বের করা, তাকে প্রয়োজনীয় সুযোগ দেওয়া এবং তার কাজের জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এটাই Entrepreneurial Mindset। একজন সাধারণ দানকারী হয়তো একটি নির্দিষ্ট সময়ে কিছু মানুষের উপকার করেন। আর একজন Visionary Institution Builder এমন একটি ব্যবস্থা তৈরি করেন, যেটি দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষের উপকার করতে পারে। নিজামুল মুলকের কাছ থেকে আমার শেখার জায়গাটা এখানেই। আপনার হাতে কত টাকা আছে, সেটি বড় কথা নয়। আপনার হাতে যে সম্পদ, ক্ষমতা, সুযোগ ও প্রভাব রয়েছে, সেগুলো দিয়ে আপনি আগামী ৫০ কিংবা ১০০ বছরের জন্য কী তৈরি করতে পারবেন, সেটাই আসল প্রশ্ন। আপনার ভিশন যদি বড় হয়, তাহলে আপনি শুধু সম্পদশালী মানুষ হয়েই থাকবেন না। আপনি এমন একটি পরিবর্তনের সূচনা করতে পারেন, যার সুফল আপনার মৃত্যুর পরও মানুষ পেতে থাকবে। © আরিফুল ইসলাম

Открыть в Telegram
Просмотры1 850+2%к среднему
Пересылки—
Реакции36
Комментарии—
#8643Видео
Просмотры1 630−10%к среднему
Пересылки—
Реакции47
Комментарии—
#8641Фото
Просмотры1 8100%к среднему
Пересылки—
Реакции51
Комментарии—

Все посты

Связи