Кабинет

Посты канала Tasawwuf - তাসাউফ

сначала новые

#8650Текст

আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন : “পাঁচটি বস্তু আমার কাছে একপাল ঘোড়ার চেয়েও অধিক প্রিয়— ১. অনর্থক কথা বোলো না। এতে কোনো উপকার নেই। তা ছাড়া বেহুদা কথা গুনাহ থেকে বেঁচে থাকার অন্তরায়। উপকারী কথাও স্থান-কাল-পাত্র বিচার করে বলার চেষ্টা কোরো। এই বিষয়টি খেয়াল না করার কারণে অনেককেই বেকায়দায় পড়তে দেখা যায়। ২. পরম সহিষ্ণু কিংবা আকাট মূর্খদের সঙ্গে বিতর্কে জড়িয়ো না। কেননা, প্রথমজনের ধৈর্য তোমাকে হারিয়ে দিবে আর দ্বিতীয়জনের মূর্খতায় তুমি কষ্ট পাবে। ৩. তোমার ভাইয়ের অবর্তমানে তার ব্যাপারে এমন কথা আলোচনা কোরো, যা তুমি তোমার ব্যাপারে আলোচিত হওয়া পছন্দ করো। ৪. যে বিষয়ে তুমি নিজে ক্ষমা পেতে পছন্দ করো, একই ব্যাপারে তুমি অন্য ভাইদের ক্ষমা করে দিয়ো। ৫. যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো, তা তোমার ভাইকে উপহার দিয়ো। বরং তার অসংলগ্ন ব্যবহারের জবাবেও তুমি সৌজন্যমূলক আচরণ কোরো।” [আল-ইহইয়া, ১২২/৩]

Открыть в Telegram
Просмотры504−72%к среднему
Пересылки—
Реакции28
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
3 ч347
6 ч504
  1. Через 6 часов504
  2. Всего сейчас504
#8649Видео
Просмотры1 150−36%к среднему
Пересылки—
Реакции74
Комментарии—
#8648Текст

ধেয়ে আসছে তীব্র শীত, প্রতিবারের মতো এবারও OSB থেকে এতিম ও হতদরিদ্র শিশুদের জন্য হুডি প্রদানের প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ। আমরা চাইনা একটা ১৫০ টাকার কম্বল দিয়ে কারোর সিম্ফেথি কুড়াতে। @OnlineSadaqahBox আল্লাহর সন্তষ্টির জন্য কাজ করে। আল্লাহ আমাদের সকলের সাদাকাহ ও পরিশ্রম কবুল করুক। আমরা এবার চাচ্ছিলাম এতিমখানায় ও বস্তিতে থাকা এতিমদের জন্য ভালো মানের হুডি দিতে। এর জন্য আমাদের বড় এমাউন্ট লাগবে। এজন্য আপনারা নিজের সেরাটা দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনার পরিচিতদের ও সহযোগিতা করতে উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। ❤️মোবাইল ব্যাংকিং ➡️ 01889333859 (বিকাশ, নগদ, রকেট, উপায়)(পার্সোনাল) ❤️ব্যাংকে যারা দিবেনঃ Name: Md Rokonuzzaman Account No: 20507776706915407 Bank Name: Islami bank Bangladesh Branch Name: Agent Banking Brance No: 125270607 আপনাদের ভালো রেসপন্স আসলে হুডির পাশাপাশি তাদের প্রয়োজন হলে কম্বল এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। @OnlineSadaqahBox এর পূর্বের কাজগুলো দেখে সহযোগিতা পাঠাবেন ইনশাআল্লাহ।

Открыть в Telegram
Просмотры1 520−16%к среднему
Пересылки—
Реакции27
Комментарии—
#8647Фото

খ্রিস্টধর্মের প্রচারক ব্রিটিশ নাগরিক রভাট স্কট দীর্ঘদিন ধরে সিলেটের শ্রীমঙ্গলে মিশনারি তৎপরতার জন্য নিযুক্ত রয়েছেন। তিনি সিলেটের আঞ্চলিক ভাষা শিখেছেন, এমনকি লুপ্তপ্রায় নাগরী ভাষাও রপ্ত করেছেন। শ্রীমঙ্গলের চা শ্রমিকরা বৃহত্তর হিন্দু ধর্মের অংশ এবং সর্বপ্রাণ ও প্রকৃতি পূজারী ছিল। মিশনারি তৎপরতায় এখন তাদের অনেকেই খ্রিস্টান। আমাদের দেশে এরকম জীবন কুরবান করা অনেক বিদেশি মিশনারি ধর্মপ্রচারক রয়েছেন। দাওয়াতি তৎপরতায় আমাদের অগণিত পূর্বসূরীর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা আমরা এখন আর অনুভব করিনা। মিশনারিরা তাদের ধর্মপ্রচারে উৎসর্গপ্রাণ হয়ে থাকেন । তাদের থেকে শেখার সুযোগ রয়েছে। রাজনৈতিক বিবাদ বিসম্বাদ আর কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে ঈমান রক্ষার মেহনতে অভিমুখী হবার সময় কি এখনো আসেনি?

Открыть в Telegram
Просмотры2 190+21%к среднему
Пересылки—
Реакции51
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
61 ч2 130
67 ч2 190
  1. Всего сейчас2 190
#8646Текст

আপনার হাতে সম্পদ আছে, কিন্তু আপনি কি নিজামুল মুলকের মতো চিন্তা করেন? একজন মানুষের হাতে যদি প্রচুর সম্পদ থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, মানুষের ওপর প্রভাব থাকে, তাহলে তিনি কী করতে পারেন? তিনি চাইলে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন। অসংখ্য মানুষকে দান-সদকা করতে পারেন। অনেক সামাজিক কাজ করতে পারেন। কিন্তু এর বাইরেও যে একটা বিশাল সম্ভাবনা রয়েছে, সেটা আমরা অনেকেই চিন্তা করি না। একাদশ শতাব্দীর সেলজুক সাম্রাজ্যের উজির নিজামুল মুলক সেই সম্ভাবনাটাই কাজে লাগিয়েছিলেন। তিনি শুধু একজন প্রশাসক ছিলেন না। তাঁর হাতে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা, বিপুল সম্পদ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। কিন্তু তিনি এই ক্ষমতাকে শুধু নিজের অবস্থান শক্তিশালী করার কাজে ব্যবহার করেননি। তিনি চিন্তা করেছিলেন আরও দীর্ঘমেয়াদে। তিনি বুঝেছিলেন, একটি মুসলিম সভ্যতাকে শক্তিশালী করতে হলে শুধু সম্পদ থাকলেই হবে না। প্রয়োজন জ্ঞানচর্চা, যোগ্য আলেম তৈরি এবং এমন প্রতিষ্ঠান, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাবে। এই চিন্তা থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিজামিয়া মাদরাসা প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। বাগদাদ, নিশাপুরসহ বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নেটওয়ার্ক। একটু খেয়াল করুন, তিনি কিন্তু নিজে শিক্ষকতা করতে বসেননি। তিনি নিজে সব আলেম তৈরি করেননি। বরং তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন, যেখানে যোগ্য আলেমরা শিক্ষা দিতে পারবেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবেন এবং দ্বীনি শিক্ষার চর্চা দীর্ঘদিন চলতে থাকবে। এখানেই আসে ইমাম গাজ্জালী (রহ.)-এর গল্প। ইমাম গাজ্জালী তখন জ্ঞান ও গবেষণার জগতে নিজের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তাঁর মেধা ও জ্ঞান নিজামুল মুলকের নজরে আসে। নিজামুল মুলক বুঝতে পারেন, এই মানুষটিকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া দরকার। ১০৯১ সালে তিনি ইমাম গাজ্জালী (রহ.)-কে বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদরাসায় অধ্যাপনার দায়িত্ব দেন। ভাবুন তো, একজনের হাতে রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো। আরেকজনের হাতে রয়েছে অসাধারণ জ্ঞান, মেধা ও চিন্তাশক্তি। নিজামুল মুলক তৈরি করে দিলেন প্ল্যাটফর্ম। ইমাম গাজ্জালী (রহ.) সেই প্ল্যাটফর্মে নিজের জ্ঞান ও প্রতিভা দিয়ে কাজ করলেন। পরবর্তী সময়ে ইমাম গাজ্জালী (রহ.) মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হয়ে ওঠেন। তাঁর জ্ঞানচর্চা, দর্শন, ধর্মতত্ত্ব ও আত্মশুদ্ধিবিষয়ক কাজ মুসলিম চিন্তাজগতে গভীর প্রভাব ফেলে। তবে তাঁর জীবনের আরেকটি দিকও আমাদের মনে রাখা দরকার। ১০৯৫ সালে তিনি বাগদাদের অধ্যাপনার পদ ছেড়ে দেন এবং আত্মিক ও আধ্যাত্মিক অনুসন্ধানের পথে বেরিয়ে পড়েন। অর্থাৎ, প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করা আর একজন মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া দুটি আলাদা বিষয়। এবার মূল জায়গায় আসি। আমাদের সমাজে অনেক মানুষের হাতে সম্পদ রয়েছে। কারও হাতে ব্যবসা আছে, কারও হাতে অর্থ আছে, কারও হাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। কিন্তু তাঁরা অনেক সময় ভাবেন, ইসলামের জন্য কিছু করতে হলে মাদরাসায় দান করতে হবে, এতিমদের সাহায্য করতে হবে, কিংবা বিভিন্ন জায়গায় অনুদান দিতে হবে। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর বাইরেও কি আরও বড় কিছু করার সুযোগ নেই? আপনি চাইলে একজন মেধাবী আলেমের গবেষণার দায়িত্ব নিতে পারেন। ইসলামি জ্ঞানচর্চার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। যোগ্য শিক্ষকদের জন্য স্থায়ী অর্থায়নের ব্যবস্থা করতে পারেন। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারেন, যেখান থেকে আগামী কয়েক প্রজন্মের আলেম, গবেষক ও চিন্তাবিদ তৈরি হবে। আপনাকে সবকিছু নিজে করতে হবে না। আপনার কাজ হতে পারে সঠিক মানুষকে খুঁজে বের করা, তাকে প্রয়োজনীয় সুযোগ দেওয়া এবং তার কাজের জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা। এটাই Entrepreneurial Mindset। একজন সাধারণ দানকারী হয়তো একটি নির্দিষ্ট সময়ে কিছু মানুষের উপকার করেন। আর একজন Visionary Institution Builder এমন একটি ব্যবস্থা তৈরি করেন, যেটি দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষের উপকার করতে পারে। নিজামুল মুলকের কাছ থেকে আমার শেখার জায়গাটা এখানেই। আপনার হাতে কত টাকা আছে, সেটি বড় কথা নয়। আপনার হাতে যে সম্পদ, ক্ষমতা, সুযোগ ও প্রভাব রয়েছে, সেগুলো দিয়ে আপনি আগামী ৫০ কিংবা ১০০ বছরের জন্য কী তৈরি করতে পারবেন, সেটাই আসল প্রশ্ন। আপনার ভিশন যদি বড় হয়, তাহলে আপনি শুধু সম্পদশালী মানুষ হয়েই থাকবেন না। আপনি এমন একটি পরিবর্তনের সূচনা করতে পারেন, যার সুফল আপনার মৃত্যুর পরও মানুষ পেতে থাকবে। © আরিফুল ইসলাম

Открыть в Telegram
Просмотры1 850+2%к среднему
Пересылки—
Реакции36
Комментарии—
#8643Видео
Просмотры1 630−10%к среднему
Пересылки—
Реакции47
Комментарии—
#8641Фото
Просмотры1 8100%к среднему
Пересылки—
Реакции51
Комментарии—
#8639Текст

"২৪০ কিস্তি" ঘুম ভাঙার গল্প (শেষ অংশ) বাদল একটা ব্যাংকের লোন ডিপার্টমেন্টে চাকরি করে। আমার ফ্ল্যাটের লোনের ফাইলটাও ওই প্রসেস করছিল। কাগজে "ওয়ার্ক ডান বাই" লাইনে ওর নাম ছিল। আমি বন্ধু বলে গর্ব করছিলাম। ফোন দিয়া বললাম, "দোস্ত, তোর চাকরিটা নিয়া একটা কথা জিজ্ঞেস করি।" ও হাসল না। "আমি জানি তুই কী জিজ্ঞেস করবি। আমি প্রতিদিন নিজেরে এইটা জিজ্ঞেস করি। রাতে, বাসে, অফিসে ঢুকার আগে।" ওর গলা নেমে গেল। "দোস্ত, আমার দুইটা মেয়ে, মায়ের ওষুধ, বাসাভাড়া। চাকরি ছাড়লে আমি কী করব?" আমার কাছে উত্তর ছিল না। আমি শুধু বুঝলাম, সুদ কোনো একজনের পাপ না। আমরা সবাই একটা জালের ভিতর বাঁধা। জালটা এত বড়, এত চেনা, যে ভিতরে থাকলে ওটাকে আর জাল মনে হয় না। রাস্তা মনে হয়। ৭. পরের শুক্রবার সবাইকে নিয়া মহল্লার মসজিদে ইমাম সাহেবের কাছে গেলাম। আম্মা ফোনে, বাকিরা সামনে। ইমাম সাহেব সবার কথা শুনলেন। কাউকে ধমক দিলেন না। কাউকে ছোট করলেন না। তারপর আস্তে আস্তে বললেন, "আমি আলেম, মুফতি না। ছোট ছোট বিষয়ে আমার কাছে সব জবাব নাই। কিন্তু বড় কথাগুলো বলি।" "এফডিআর বা সঞ্চয়ের যে সুদ এসে গেছে, সেটা সাধারণত নিজের কাজে না লাগিয়ে সওয়াবের আশা ছাড়াই অভাবীদের দিয়ে দিতে বলা হয়। আর ভবিষ্যতে টাকা রাখার জন্য শরিয়াহভিত্তিক বিকল্প আছে। কোনটা কতটা নির্ভরযোগ্য, সেটা যোগ্য মুফতির কাছে জেনে নিয়েন।" "সমিতিও একই। যেটা সুদ, সেটা সুদ। বিকল্প খুঁজেন।" রেদোয়ানের দিকে তাকালেন। "ভাই, আপনার ঋণ দেওয়া ভালো কাজ, যদি সুদ ছাড়া হয়। আয়াতে আছে, তওবা করলে মূলধন তোমার। যা আসল দিছেন, শুধু সেটাই ফেরত নিবেন।" রেদোয়ান কিছু বলল না। কিন্তু ওর চোয়াল শক্ত ছিল। ও রাজি হয় নাই। তখন না। বাদলের দিকে তাকালেন। সবচেয়ে আস্তে বললেন। "আপনার চাকরি নিয়া আলেমদের মধ্যে পদ ধরে ধরে ভিন্ন কথা আছে। আমি এক কথায় ফতোয়া দিব না। কিন্তু একটা কথা বলি। যদি পারেন, হালাল কাজের চেষ্টা শুরু করেন। আজই না, রাতারাতি না। শুধু শুরু করেন। আল্লাহ জানেন কে চেষ্টা করছে।" বাদল মাথা নিচু করে রইল। চোখ ভিজা। নবীজি (স.) বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দেন (মুসনাদে আহমাদ)। আমি বাদলের পিঠে হাত রাখলাম। কিছু বললাম না। ৮. এক বছর পরের কথা। আমি এখনো ঋণমুক্ত না। এইটা মিথ্যা বলে লাভ নাই। আম্মা এফডিআরের টাকা তুলছেন। ওই টাকা এখন একটা শরিয়াহভিত্তিক হিসাবে আছে। যে সুদ এতদিন এসেছে, আম্মা তার হিসাব করে এলাকার গরিব মেয়েদের বিয়েতে দিছেন, সওয়াবের নিয়ত ছাড়া। আম্মা বলছিলেন, "বাপ, হজ্জের টাকা এখন আমার মনে ভারী লাগে না।" নিতু সমিতি ছেড়ে দিছে। বছর শেষে যা আসছিল, দিয়া দিছে। রেদোয়ান সবচেয়ে বেশি সময় নিছে। ছয় মাস পরে একদিন ফোন দিল। বলল, "ভাইয়া, করিম রিকশাওয়ালা আজ আমার কাছে এসে বলল, ভাই, আপনার টাকা ফেরত দিতে পারব না। আমি আগে হইলে আরো সুদ চাপাইতাম। আজ বললাম, আসলটা যখন পারো দিও।" ওর গলা ভারী ছিল। "ও কাঁদছিল ভাইয়া।" বাদল ভালো একটা কাজের জন্য আবেদন করতেছে। এখনো চাকরি বদলায় নাই। কবে বদলাবে জানে না। কিন্তু সপ্তাহে একদিন আমাকে ফোন দিয়া বলে, "দোস্ত, দোয়া করিস।" আর আমি? কার্ড নেই নাই, নতুন লোন নেই নাই। প্রতি মাসে আরো আট হাজার মূলধনে দিই, বছর শেষে বোনাসও। বাকি কিস্তি এখন একশো ছিয়াশিটা। নিতু ক্যালেন্ডারের পিছনে এখনো দাগ দেয়। শুধু সংখ্যাটা বদলাইছে। আর রান্নাঘরে একটা নতুন লাইন, ওর হাতে লেখা। "একসাথে।" ৯. আপনার ঘরেও হয়তো কেউ একজন প্রতি মাসে একটা এসএমএস পায়। কেউ ফ্ল্যাটের কিস্তি দেয়। কেউ এফডিআরের মুনাফা তোলে। কেউ সমিতির বছরশেষের টাকা গোনে। কেউ ব্যাংকে সকাল নয়টায় ঢোকে। সুদ এমন একটা গাছ, যার ফল সবাই খায়, কিন্তু শিকড়ে কে পানি ঢালে কেউ দেখে না। সুদের টাকা ঘুমায় না, বাড়তে থাকে। আর যার টাকা বাড়ে, তার ঘুম কমে। নামটা বদলালে হিসাব বদলায় না। আগামী মাসের এসএমএসটা আপনি পড়বেন তো? "২৪০ কিস্তি" ঘুম ভাঙার গল্প || সমাপ্ত পূর্বের পর্বঃ https://t.me/TasawwufOfficial/8637

Открыть в Telegram
Просмотры1 820+1%к среднему
Пересылки—
Реакции24
Комментарии—
#8638Видео
Просмотры1 640−9%к среднему
Пересылки—
Реакции44
Комментарии—
#8637Текст

"২৪০ কিস্তি" ঘুম ভাঙার গল্প (প্রথম অংশ) আমার ফোনে প্রতি মাসের পাঁচ তারিখ সকাল ১০:১৪-এ একটা এসএমএস আসে। "Dear Customer, BDT 38,538 has been debited from your account for EMI." আমি এটা না পড়েই ডিলিট করি। পড়ার দরকার হয় না। সংখ্যাটা আমার মুখস্থ। আমার বেতন পঁচাশি হাজার টাকা। কিস্তি আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ। পঁয়ত্রিশ লাখ টাকা লোন নিয়ে মিরপুরে একটা ফ্ল্যাট কিনছি। বিশ বছরের মেয়াদ, সুদ বারো পার্সেন্ট। বাকি আছে দুইশো তিনটা কিস্তি। ব্যাংকের অফিসার বলছিলেন, "স্যার, আজকাল সবাই নেয়।" আমিও নিছিলাম। কারণ সবাই নেয়। সংখ্যাটা আমার মুখস্থ ছিল। কিন্তু আমার বউয়ের কাছে আরেকটা সংখ্যা ছিল, যেটা আমি জানতাম না। ২. নিতুর একটা অভ্যাস আছে, আমি অনেকদিন খেয়াল করি নাই। প্রতি মাসের পাঁচ তারিখ রাতে ও রান্নাঘরের ক্যালেন্ডারের পিছনে একটা দাগ দেয়। আমি ভাবতাম বাজারের হিসাব। একদিন পানি খাইতে গিয়া ক্যালেন্ডারটা উল্টাইলাম। পুরা পাতা জুড়ে সারি সারি দাগ। সাঁইত্রিশটা। নিচে লেখা, "বাকি ২০৩।" "এইটা কী করস?" নিতু ডাল নাড়তে নাড়তে বলল, "গুনি।" "কীসের?" "কত রাত আর তোমার ঘুম ভালো হইব না।" ও আমার দিকে তাকাইল না। কথাটা বলতে ওর গলা একটুও কাঁপল না। বোঝা গেল, অনেকদিন ধরে মনে মনে ঘুরাইছে। সেই রাতে আমি জীবনে প্রথমবার নিজের লোনের পুরা হিসাব করতে বসলাম। ৩. ৩৮,৫৩৮ গুণ ২৪০ মাস। বিরানব্বই লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা। পঁয়ত্রিশ লাখ নিছিলাম। ফেরত দিব বিরানব্বই লাখের বেশি। বাড়তি সাতান্ন লাখ ব্যাংককে দিব, কোনো সম্পদের জন্য না, শুধু সময়ের ভাড়া হিসেবে। ব্যাংক টাকা ধার দেয় না। আমাদের ভবিষ্যতের মাসগুলো আগে থেকে কিনে নেয়। ক্যালকুলেটর বন্ধ করার পর একটা প্রশ্ন মাথায় আসল, যেটা এতদিন আসে নাই। এই সাতান্ন লাখ তো বাতাসে মিলায় যায় না। কারো না কারো পকেটে যায়। কারো সঞ্চয়ের হিসাবে, সুদ হয়ে। কার? পরের শুক্রবার জুম্মার পর লোনের স্টেটমেন্ট প্রিন্ট করে আমি মহল্লার মসজিদে গেলাম। ৪. ইমাম ওয়াহিদুর রহমান সাহেব কাগজটা অনেকক্ষণ দেখলেন। তারপর বললেন, "ভাই, আপনি ভয় পাইছেন?" "হুজুর, জানতাম না।" "জানতেন। শুধু মাথায় রাখেন নাই।" উনি কোরআন খুললেন। "আয়াতটা নিজের চোখে দেখেন।" সূরা বাকারা, ২৭৫ থেকে ২৭৯। যারা সুদ খায়, তারা সেদিন ওইভাবে দাঁড়াবে যেভাবে শয়তানের ছোঁয়ায় পাগল হওয়া কেউ দাঁড়ায়। সুদ না ছাড়লে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর ২৭৬-এ আছে, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দানকে বাড়ান। আমার হাত ঠান্ডা হয়ে গেল। "হুজুর, আমার কী হবে?" "পুরা আয়াত পড়েন। ওইখানেই উত্তর।" আমি পড়লাম। শাস্তির কথার ঠিক নিচে লেখা, "আর যদি তোমরা তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই।" ফেরার দরজা ঠিক ওইখানেই খোলা। উনি বললেন, "আরেকটা হাদিস শোনেন। নবীজি (স.) সুদখোর, সুদদাতা, সুদের হিসাব যে লেখে আর দুই সাক্ষীর উপর লানত করছেন। বলছেন, তারা সবাই সমান (সহিহ মুসলিম)।" উনি একটু থামলেন। "ভাই, সুদের চারটা দরজা। নেওয়া, দেওয়া, রাখা, আর লেখা। আপনি একটা দরজায় দাঁড়ায় আছেন। আপনার ঘরে বাকি দরজাগুলো খোলা কিনা, একবার দেখেন।" আমি হাসতে গিয়া থেমে গেলাম। কারণ আম্মার কথা মনে পড়ল। ৫. গ্রামে আম্মা সুমা বেগমের একটা এফডিআর আছে। আব্বা মারা যাওয়ার পর পৈতৃক জমির একটা অংশ বেচা হইছিল। আট লাখ টাকা। ব্যাংকের লোকেরা বলছিল, "খালা, এফডিআর করেন। প্রতি মাসে মুনাফা পাবেন, টাকাও নিরাপদ।" প্রতি মাসে আম্মার মোবাইলে একটা মেসেজ আসে। আম্মা নিজে পড়তে পারেন না, আমাকে ফোন দেন। সেই সন্ধ্যায় আম্মাকে জিজ্ঞেস করলাম, "আম্মা, ওই এফডিআরের টাকা কী করেন?" "হজ্জের জন্য জমাই বাপ। আর মাসে যেটা আসে, ওইটা দিয়া ওষুধ কিনি।" "ওইটা তো সুদ, আম্মা।" "না বাপ। ব্যাংক কয় মুনাফা।" আম্মা নামটা বদলায় নিছেন। সবাই নেয়। নাম বদলালে কাজ বদলায় না, শুধু মনটা শান্ত থাকে। ফোন রাখার পর নিতুর দিকে তাকালাম। ও চোখ নামায় ফেলল। "আমারও আছে," ও আস্তে বলল। "মহল্লার মহিলা সমিতিতে মাসে তিন হাজার জমা দেই। বছর শেষে বাড়তি পাই। ভাবছিলাম, ওওটা ওসমানের পড়ার জন্য।" আমার বউ প্রতি রাতে ক্যালেন্ডারে আমার লোনের সুদ গুনছিল। আর নিজের সমিতির সুদটা খেয়াল করে নাই। আমি ওরে কিছু বললাম না। কী বলব? আমি তো সবার আগে। ৬. পরের সপ্তাহে ফোন দিলাম ছোট ভাই রেদোয়ানকে, গ্রামে। ও ছোট ব্যবসা করে। আর কিছু টাকা মানুষকে খাটায়। রিকশাওয়ালা, দোকানি, বর্গাচাষিকে ঋণ দেয়। প্রতি হাজারে মাসে একশো। "ভাইয়া, ওরা সবাই খুশি। ব্যাংক তো এদের দেয় না। আমি না দিলে এরা মহাজনের কাছে যাইব, ওরা আরো বেশি নেয়।" যুক্তিটা আমি শুনছি। হাজারবার। আমি নিজেও ভাবছিলাম, ব্যাংক না দিলে কে দিত। "আমি সুদ নেই না ভাইয়া। এইটা লাভ।" "রেদোয়ান, হাজারে একশো গিয়া মূলধন ফেরত না দিলেও?" ও চুপ করে রইল। আর বাদল। ছোটবেলার বন্ধু, আমার সাথে স্কুলে পড়ত। বাকিটা পরের পর্বে ইনশাআল্লাহ

Открыть в Telegram
Просмотры2 040+13%к среднему
Пересылки—
Реакции47
Комментарии—
#8636Фото
Просмотры2 010+11%к среднему
Пересылки—
Реакции50
Комментарии—
#8635Текст
Просмотры2 250+24%к среднему
Пересылки—
Реакции57
Комментарии—
#8634Текст
Просмотры2 310+28%к среднему
Пересылки—
Реакции81
Комментарии—
#8633Фото

ভাই! কয়েকটা পয়েন্ট খেয়াল করেন। ১. আপনার যদি দেশে কিছু করার অভিজ্ঞতা বা জানা না থাকে আপনি বিদেশে গিয়ে রাতারাতি কী অভিজ্ঞতা অর্জন করবেন বলেন? বরং বিদেশে তো আরো কঠিন। চীন-জাপান-কোরিয়া এসব দেশ পারফেকশন চায়। কিছু না জানলে এমনিই সার্ভাইভ করতে পারবেন না। ২. আপনি ইসলামের উপর চলতে চান। তাহলে আপনি জেনেশুনে এমন রাস্তা কেন বেছে নিবেন যেখানে আপনাকে ইসলাম কম্প্রোমাইজ করতে হবে। এটা তো ওয়াইজ ডিসিশন হলো না। হলো? ৩. এখন আপনার উপার্জন দরকার। উপার্জন আল্লাহর সাহায্যে নিজের প্রচেষ্টায় সম্মিলিত ভাবে আসবে। আপনি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি একবছর সময় দিয়ে কিছু স্কিল শিখে নেন। যারা চায় তারা আসলে চেষ্টা করে। কোনো না কোনো রাস্তা বের করেই ফেলে। কম্পিউটারের কাজবাজ শিখেন। ছোট ব্যবসা করেন। ছোটখাটো উদ্যোগ নেন। ইলেক্ট্রিকের কাজ শিখেন। অটোমোবাইল শিখেন। ড্রাইভিং শিখেন। কাজের অভাব নাই ভাই। আমরা করতে চাই না এটাই ফ্যাক্ট। কত জায়গায় যোগ্য মানুষ দরকার পড়ে। আল্লাহর সাহায্য ও প্রচেষ্টা দুইটাই অব্যাহত রাখেন। মনে রাখবেন: সফল মানুষ রাস্তা তালাশ করে না। রাস্তা তৈরি করে নেয়। @TasawwufOfficial

Открыть в Telegram
Просмотры2 310+28%к среднему
Пересылки—
Реакции37
Комментарии—
#8632Фото

ওয়ালাইকুমুস সালাম। এই টাইপ লাইফ ডিসিশন আসলে সমস্ত পার্স্পেক্টিভ ও পরিস্থিতি না জেনে এক দুই কথায় দেয়া যায় না। আমার কথায় আপনি কোনোকিছুতে স্টে করা বা ছাড়ার আগে আমাকে সব জানতে হবে এজ এ কাউন্সেলর। মৌলিকভাবে এসব বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে ফোকাস করি: ১. শক্ত বিকল্প থাকা। আপনি ছেড়ে দেয়ার পরের প্ল্যানিং কী? জীবন তো থেমে থাকবে না। এরপর আপনি সামনের কয়েক বছরে নিজেকে দ্বীন ও দুনিয়া উভয়ের জন্য কীভাবে ফ্রুটফুলি ফিট করবেন সেই পরিকল্পনা করতে হবে। যেন দ্বীনের প্রতি জযবা পরবর্তীতে দ্বীনের প্রতি বিষাদে পরিণত না হয়। ২. পরিবারের সাথে আপনার ডীলিং কী হবে। তাদেরকে আপনি আপনার জীবন কীভাবে শেয়ার করবেন। কীভাবে তাদের এফোর্ট ও আপনার ইচ্ছার সমন্বয় করবেন তা সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। ৩. দ্বীনের প্রতি আপনার ডেডিকেশন ও দ্বীনি তালিমের ক্ষেত্রে আপনার অবস্থা কোন পর্যায়ে। আমি এমন অনেককে পেয়েছি যারা বিগত তিন চার বছর ধরে দ্বীন মানছে এবং অনেক কিছু ছেড়েছুড়ে এসেছে কিন্তু এই কয়েক বছর পরেও দ্বীনের বুনিয়াদি তালিম ও অযু ভাঙার কারণগুলোও ভালোভাবে জানা নেই। এজন্য সবকিছু মিলিয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্ত থেকে আমি সরতে বলছিনা কিন্তু প্রোপ্যার প্লানিং করে সরতে হবে যেন কেউ বলতে না পারে যে আপনি বোকামি করেছেন এবং নিজেরও যেন আফসোস না হয় যে কেন ছাড়লাম। মেয়েদের ক্ষেত্রে বিয়ে একটা টার্নিং পয়েন্ট অব রিয়েলাইজেশন। প্রপার ম্যাচুরিটি ও গাইডেন্সের অভাবে দ্বীনি জযবার ভুল প্রয়োগের কারণে তারা একসময় দ্বীন ও দুনিয়া উভয়টাতেই বিষাদগ্রস্থ হয়ে পড়ে। বাস্তবতার পাকেচক্রে পড়ে একসময় বলে বসে: কেন এত সেক্রিফায়েস করলাম!

Открыть в Telegram
Просмотры2 420+34%к среднему
Пересылки—
Реакции42
Комментарии—
#8631Видео
Просмотры2 490+38%к среднему
Пересылки—
Реакции39
Комментарии—