🔰Bing Image creator is live! Site: https://www.bing.com/images/create Very fast, Midjourney V5 vibes. Just need a Microsoft account to login and use. =================== Follow us on ❶ https://www.facebook.com/teammatriix ❷ https://www.youtube.com/@Teammatrixs Visit our site: https://teammatrix.net/ This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in TelegramPosts of University Resources!
🔰 নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন 🔰 নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদেও পরিবর্তন আনা হয়েছে। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে সীমাহীন সুযোগ ছিল। 👉 ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন— নতুন নিয়মে ভিসার শর্ত পূরণে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা নির্ধারণে এ বিষয়টি বিবেচনা করা হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় থাকলে ভিসার আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যে পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়া যেত, তার পরিধিও বাড়ানো হয়েছে। এ পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত পূরণের পাশাপাশি নিউজিল্যান্ডের নিয়ম মেনে চলে, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 👉 কোর্স শেষে বাড়ল অতিরিক্ত সময়— নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার যে নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত থাকছে। আগের নিয়মে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। এখন প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়ম অনুযায়ী নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনায় নতুন সীমার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। © প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 FREE Resources to Learn & Practice Python #Python 1. https://www.freecodecamp.org/learn/data-analysis-with-python/#data-analysis-with-python-course 2. https://www.hackerrank.com/domains/python 3. https://www.hackerearth.com/practice/python/getting-started/numbers/practice-problems/ 4. https://learnpython.org/ 5. https://www.w3schools.com/python/python_exercises.asp 6. https://pythonbasics.org/exercises/ 7. https://www.geeksforgeeks.org/python-programming-language/learn-python-tutorial This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা 🔰 জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত বা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তির জন্য জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২০২৭ সালের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 👉 আবেদনের যোগ্যতা— মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের পড়াশোনা শেষে নিজ দেশে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ থাকতে হবে। বৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, জাপানি ভাষায় মৌলিক কথোপকথনের সক্ষমতা। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে। 👉 বৃত্তির সুযোগ-সুবিধা— এক বা দুই বছরের ডিগ্রি প্রোগ্রামের জন্য মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা), তিন বছরের প্রোগ্রামের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা)। এ চার বা পাঁচ বছরের প্রোগ্রামের জন্য মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) দেওয়া হবে। 👉 যেসব কাগজপত্র লাগবে— আবেদনের সময় শিক্ষার্থীর ছবি, দুই মিনিটের গবেষণা পরিকল্পনা-সংক্রান্ত ভিডিও, স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বা গ্রহণপত্র জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে গবেষণার সম্ভাব্য অবদান এবং গবেষণা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অর্জনের বিষয় উল্লেখ করতে হবে। চাইলে ৩০ সেকেন্ডের আত্মপরিচিতিমূলক ভিডিওও জমা দেওয়া যাবে। 👉 আবেদন ও বাছাই https://entry.hisf.or.jp/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের ফল ২০২৭ সালের ৩১ জানুয়ারি প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার ৯ ফেব্রুয়ারি ২০২৭ টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা। চূড়ান্ত ফল ৩১ মার্চ ২০২৭ প্রকাশ করা হবে। 👉 আবেদনের শেষ তারিখ— ৩১ অক্টোবর ২০২৬ *আবেদনের পদ্ধতি ও আবেদনের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন https://www.hisf.or.jp/en/scholarship/foreigner/ © প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔥 স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, করুন আবেদন 🔥 আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। স্কলারশিপটির কেতাবি নাম ‘এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। ১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 👉 সুযোগ-সুবিধা *সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে; *আবাসন ব্যবস্থা; *তবে স্বাস্থ্যবিমা, বই, এয়ারলাইনস টিকিট ও বিবিধ খরচ বহন করবে না; 👉 আবেদনের যোগ্যতা *উচ্চমাধ্যমিক পাস হতে হবে; *নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে; *ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে; *যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না; 👉 প্রয়োজনীয় নথিপত্র *ইংরেজি দক্ষতার সনদ; *একাডেমিক ট্রান্সক্রিপ্ট; *রেফারেন্স লেটার; *ব্যক্তিগত বিবৃতি; 👉 আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 👉 আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭। © দ্যা ডেইলি ক্যাম্পাস This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔥 নেটফ্লিক্সে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র–ভারত–পোল্যান্ড–জাপানে কাজ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও 🔥 আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ থাকছে। নেটফ্লিক্সের ইন্টার্নশিপ সাধারণত ১২ সপ্তাহের গ্রীষ্মকালীন কর্মসূচি। যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। বেশির ভাগ পদ ইঞ্জিনিয়ারিং এবং ডেটা ও ইনসাইটস বিভাগে হলেও অন্যান্য বিভাগে সুযোগ রয়েছে। 👉 বাস্তব প্রকল্পে কাজের সুযোগ ইন্টার্নরা নেটফ্লিক্সের বিভিন্ন দলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। তাঁদের বাস্তব প্রকল্পে যুক্ত করা হবে, যাতে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির কাজের ধরন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও মেন্টরশিপ পাওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি প্রযুক্তি ও বিনোদনশিল্প সম্পর্কে জ্ঞান বাড়াতে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবেন ইন্টার্নরা। 👉 কারা আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এসব ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। পদভেদে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে। তবে প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত রয়েছে। নির্বাচিত ইন্টার্নদের সংশ্লিষ্ট দেশের কর্মস্থলে গিয়ে কাজ করতে হবে। সাধারণত পুরো ১২ সপ্তাহের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে। 👉 ইন্টার্নশিপ হবে বেতনসহ নেটফ্লিক্সের ইন্টার্নশিপগুলো বেতনসহ এবং সাধারণত কমপক্ষে ১২ সপ্তাহের। ইন্টার্নরা প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মীদের মতো কাজের পরিবেশের অভিজ্ঞতা পাবেন এবং তাঁদের আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দল ও প্রকল্পে যুক্ত করা হবে। 👉 আবেদনের নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। © প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 গবেষণাপত্রের Figure তৈরির জন্য Top ১৫টি Tools | ২য় পর্ব 🔰 ৯। Pixabay এখানে Biology, Laboratory, Nature, Health, Technology, Education-সহ বিভিন্ন বিষয়ের লক্ষাধিক Photo, Illustration, Vector এবং Graphic রয়েছে। বেশিরভাগ Content বিনামূল্যে Download ও ব্যবহার করা যায়। ১০। unDraw এখানে হাজার হাজার আধুনিক এবং Professional মানের SVG Illustration সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। Website, Educational Content, Blog, Research Presentation, Infographic, Poster এবং Online Course Material তৈরিতে এটি খুবই উপকারী। এছাড়া Scientific Concept, Workflow, Data Processing Pipeline, AI Model, Research Framework বা Project Overview আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতেও unDraw-এর Illustration ব্যবহার করা যায়। ১১। Flaticon বিশ্বের অন্যতম বড় Icon Library! এখানে Scientific, Medical, Laboratory, Biology, Chemistry, Healthcare, Education -সহ বিভিন্ন বিষয়ের লক্ষাধিক High Quality Icon পাওয়া যায়। Flaticon-এর Free Version ব্যবহার করা যায়, তবে অনেক ক্ষেত্রে Attribution দিতে হয়। Premium Version ব্যবহার করলে Attribution ছাড়াই Icon ব্যবহার করা যায়। ১২। Freepik Biology, Medicine, Biotechnology, Chemistry, Laboratory, Healthcare এবং Education-সম্পর্কিত অনেক Ready-made Vector ও Icon ব্যবহার করে অল্প সময়ে Professional মানের Figure তৈরি করা যায়। Free Version-এ অনেক Resource ব্যবহার করা যায়। তবে কিছু Premium Resource ডাউনলোড ও ব্যবহারের জন্য Subscription প্রয়োজন। ১৩। Vecteezy এখানে Biology, Medicine, Laboratory, Healthcare, Technology, Education এবং অন্যান্য বিষয়ের হাজার হাজার Graphic পাওয়া যায়। Research Paper-এর Figure, Conference Poster, Presentation, Infographic, Educational Material বা Social Media Content তৈরির সময় এসব Vector সহজেই ব্যবহার করা যায়। Free ও Pro, দুই ধরনের Version রয়েছে। Free Version ব্যবহার করলে কিছু ক্ষেত্রে Attribution দিতে হতে পারে। ১৪। The Noun Project বিশ্বের অন্যতম বড় Icon Library! এখানে Scientific, Medical, Laboratory, Biotechnology, Biology, Chemistry, Pharmacy, Healthcare, Engineering এবং Education-সম্পর্কিত লক্ষাধিক Icon পাওয়া যায়। Free Version-এ Attribution দিয়ে Icon ব্যবহার করা যায়। আর Premium Version-এ Attribution ছাড়াই High Resolution-এ Icon Download ও ব্যবহার করা যায়। ১৫। IconScout Research Paper, Thesis, Graphical Abstract, Scientific Figure, Conference Poster, Presentation এবং Infographic তৈরির সময় প্রয়োজনীয় Icon ও Illustration খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এছাড়া SVG, PNG, AI, EPS এবং অন্যান্য জনপ্রিয় Format-এ Download করার সুবিধাও রয়েছে। Free Version ব্যবহার করা যায়। তবে উন্নত Feature ব্যবহারের জন্য Premium Subscription প্রয়োজন। (Free Download এবং Free for Publication একই বিষয় নয়। কোনো Resource বিনামূল্যে Download করা গেলেও Journal Article-এ ব্যবহারের জন্য আলাদা License বা Attribution লাগতে পারে। এবং সব Website-এর ছবি বা Icon সরাসরি Research Paper-এ ব্যবহার করা যাবে এমন নয়। Download করার আগে অবশ্যই License এবং Attribution Policy দেখে নিন।) © Azizul Haque This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 গবেষণাপত্রের Figure তৈরির জন্য Top ১৫টি Tools | ১ম পর্ব 🔰 ১। SciDraw এটি মূলত Biology, Ecology, Evolution, Botany, Zoology এবং অন্যান্য Life Science বিষয়ের Figure তৈরির জন্য ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অঙ্গ-প্রত্যঙ্গ, Cell, Tissue, Microorganism এবং অন্যান্য Scientific Illustration পাওয়া যায়। এগুলো নিজের প্রয়োজন অনুযায়ী Research Paper, Thesis, Review Article, Graphical Abstract, Conference Poster কিংবা Presentation-এ ব্যবহার করা যায়। এটি সম্পূর্ণ ফ্রি। ২। SMART Servier Medical Art এখানে Medical, Anatomy, Cell Biology, Physiology, Disease, Pathology, Drug, Organ, Tissue, Microorganism এবং Clinical Procedure related হাজার হাজার High-Quality Scientific Illustration সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। ৩। NIH BioArt Source National Institutes of Health (NIH)-এর একটি ফ্রি Biomedical Illustration Library! এখানে Cell Biology, Immunology, Microbiology, Molecular Biology, Anatomy, Physiology এবং অন্যান্য Biomedical বিষয়ের Illustration পাওয়া যায়। এগুলো ব্যবহার করে Research Paper, Thesis, Graphical Abstract, Poster এবং Presentation-এর জন্য সহজেই Professional Figure তৈরি করা যায়। ৪। BioRender Scientific Figure, Biological Pathway, Mechanism Diagram, Cell Biology Illustration, Graphical Abstract এবং Publication-quality Figure তৈরির জন্য BioRender বিশ্বের অন্যতম জনপ্রিয় Platform! ফ্রি Version-এ অনেক Template, Icon এবং Editing Feature ব্যবহার করা যায়। তবে Premium Template, High Resolution Export এবং Journal Publication-এর জন্য সাধারণত Premium Version প্রয়োজন। ৫। BioIcons Research Paper, Thesis, Review Article, Graphical Abstract, Scientific Figure, Poster, Presentation এবং Teaching Material তৈরির জন্য BioIcons একটি অসাধারণ Resource! এখানে হাজার হাজার High Quality Scientific Icon সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। ৬। Open Science Art Scientific Figure, Graphical Abstract, Presentation এবং Educational Material তৈরির জন্য একটি চমৎকার Open Library! এখানে Biology, Medicine, Cell Biology, Anatomy, Microbiology, Chemistry-সহ বিভিন্ন বিষয়ের 2D ও 3D Scientific Illustration, Diagram এবং Graphic বিনামূল্যে পাওয়া যায়। ৭। Health Icons Health, Medicine, Hospital, Public Health এবং Healthcare বিষয়ক হাজার হাজার ফ্রি License Icon রয়েছে। বেশিরভাগ Icon SVG এবং PNG Format-এ ডাউনলোড করা যায়। ফলে PowerPoint, BioRender, Adobe Illustrator, Inkscape বা অন্যান্য Design Software-এ সহজেই ব্যবহার করা যায়। ৮। PhyloPic Ecology, Zoology, Evolution, Taxonomy, Biodiversity এবং Wildlife বিষয়ক গবেষণার জন্য এটি খুবই উপকারী। Evolutionary Tree, Species Comparison, Food Web, Biodiversity Diagram এবং Ecological Illustration তৈরির ক্ষেত্রেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেশিরভাগ Illustration বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে কিছু Illustration ব্যবহারের ক্ষেত্রে Attribution বা নির্দিষ্ট License অনুসরণ করতে হতে পারে। ... ... ... (Free Download এবং Free for Publication একই বিষয় নয়। কোনো Resource বিনামূল্যে Download করা গেলেও Journal Article-এ ব্যবহারের জন্য আলাদা License বা Attribution লাগতে পারে। এবং সব Website-এর ছবি বা Icon সরাসরি Research Paper-এ ব্যবহার করা যাবে এমন নয়। Download করার আগে অবশ্যই License এবং Attribution Policy দেখে নিন।) © Azizul Haque This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে দুইভাবে 🔰 ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট ২০২৬)। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে আজ সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি— শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। এসএমএস পদ্ধতি— এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে ১৬২২২ (16222) নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর ১৬১৪০ (16140) যুক্ত করা হয়েছে। মোবাইল নম্বর থেকে 16140 অথবা 16222 নম্বরে এসএমএস (SMS) পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। মাদ্রাসার ফল যেভাবে— মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। কারিগরির ফল যেভাবে— এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি— শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। তিন সপ্তাহ পরে প্রকাশ হচ্ছে এবারের ফলাফল— চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখের বেশি শিক্ষার্থী— এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। -প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegramটিউশন ফি, থাকা-খাওয়া, এবং বিমান ভাড়া কভার করে এমন স্কলারশিপ আসলেই পাওয়া সম্ভব! বিশ্বের অন্যতম সেরা 14 টি সরকারি ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপের তালিকা👇 Part-2 সারা বছর খোলা / ইউনিভার্সিটি ইনটেকের সাথে এই দশটার ডেডলাইন আলাদা আলাদা, কারণ এগুলো সরকারি স্কিম না, ইউনিভার্সিটির নিজস্ব ফান্ড। বেশিরভাগে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সাথেই স্কলারশিপ কনসিডার হয়। ৫. Griffith University, Australia (Funded) - ব্যাচেলর ও পোস্টগ্র্যাড, টিউশনে আংশিক ছাড় https://www.griffith.edu.au/internat.../scholarships-finance ৬. University of Malta (Funded) - রিসার্চ মাস্টার্স ও পিএইচডি https://www.um.edu.mt/study/scholarships/ ৭. SK Global Scholarship, Korea University (Funded) - পোস্টগ্র্যাজুয়েট https://graduate.korea.ac.kr ৮. UNIST, South Korea (Funded) - সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং রিসার্চ https://unist.ac.kr ৯. University of Bath Global Leaders, UK (Funded) - মাস্টার্স, লিডারশিপ প্রোফাইল লাগে https://www.bath.ac.uk/campaigns/postgraduate-scholarships/ ১০. University Grenoble Alpes IDEX, France (Funded) - মাস্টার্স https://www.univ-grenoble-alpes.fr ১১. University of Twente, Netherlands (Funded) - মাস্টার্স, ফিন্যান্সিয়াল সাপোর্ট https://www.utwente.nl/.../university-of-twente-scholarship/ ১২. Maynooth University, Ireland (Funded) - মাস্টার্স ও পিএইচডি গ্র্যান্ট https://www.maynoothuniversity.ie/international/scholarships ১৩. Bond University HDR, Australia (Fully Funded) - রিসার্চ মাস্টার্স ও পিএইচডি https://bond.edu.au/research/hdr-scholarships ১৪. Dalarna University, Sweden (Funded) - মাস্টার্স, টিউশনে আংশিক ছাড় https://www.du.se/.../international-students/scholarships/ This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegramটিউশন ফি, থাকা-খাওয়া, এবং বিমান ভাড়া কভার করে এমন স্কলারশিপ আসলেই পাওয়া সম্ভব! বিশ্বের অন্যতম সেরা 14 টি সরকারি ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপের তালিকা👇 Part-1 ১. FAO Hungarian Government Scholarship (Fully Funded) জাতিসংঘের FAO আর হাঙ্গেরি সরকারের যৌথ প্রোগ্রাম। কৃষি ও লাইফ সায়েন্সে ইংরেজিতে পড়ানো MSc, টিউশন-থাকা-খাওয়া-ইনস্যুরেন্স সব কভার। বাংলাদেশ eligible লিস্টে আছে। একটা কথা জেনে রাখেন, প্রোগ্রাম মাত্র কয়েকটা, সবগুলোই Hungarian University of Agriculture and Life Sciences এ। আর অ্যাপ্লিকেশন পোর্টালে না, ইমেইলে পাঠাতে হয়। ২০২৬ এর উইন্ডো ছিল ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি। https://www.fao.org/europe/events/detail/fao-hungarian-government-scholarship-programme-2026-2027/en?fbclid=IwY2xjawThiz1wZG9mBWV4dG4DYWVtAjEwAGJyaWQRMXRGbE1zOHVjUDVmQlhrUkpzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEek-FUjiDKlW1MZHSg0QDhIr_HuzvQaXeSBUPmXBWy4NdEUR_bo8EH5X6Hhys_aem_jl0ry7PZje-jHe9JH5ID1Q ২. Master Mind Scholarship, Flanders (Fully Funded) বেলজিয়ামের ফ্লেমিশ সরকারের স্কলারশিপ। বছরে ১০,২২৫ ইউরো গ্র্যান্ট, সাথে টিউশন ফি ওয়েভার। VUB, KU Leuven, Ghent, Antwerp সহ সব ফ্লেমিশ ইউনিভার্সিটিতে চলে। কিন্তু এখানে দুইটা কঠিন শর্ত আছে। এক, GPA লাগে ৪ এর মধ্যে ৩.৫। দুই, আপনি নিজে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না। আগে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, ইউনিভার্সিটি আপনাকে নমিনেট করলে তবেই। পুরো পৃথিবী থেকে দেওয়া হয় মাত্র ৩০টার মতো। https://www.studyinflanders.be/.../master-mind-scholarships ৩. Romanian Government Scholarship (Fully Funded) ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি তিনটাতেই। টিউশন ফ্রি, ডর্মে থাকা, মাসিক ভাতা। তবে এখানে একটা বড় কথা আছে যেটা বেশিরভাগ লিস্টে লেখা থাকে না। ব্যাচেলর আর মাস্টার্স পড়ানো হয় রোমানিয়ান ভাষায়। ভাষা না জানলে আগে এক বছরের ফ্রি প্রিপারেটরি কোর্স করতে হবে। মানে ডিগ্রি শেষ করতে এক বছর বেশি। মাসিক ভাতাও কম, ৬৫ থেকে ৮৫ ইউরোর মধ্যে। মেডিসিন, ডেন্টাল আর ফার্মেসি এই স্কলারশিপে নাই। ২০২৬ এর ডেডলাইন ছিল ৩১ মার্চ। https://scholarships.studyinromania.gov.ro ৪. Italian Government MAECI Scholarship (Fully Funded) এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত অপশনগুলোর একটা। ঢাকার ইতালিয়ান দূতাবাস প্রতি বছর নিজেরা ফাইনাল র্যাংকিং প্রকাশ করে, মানে বাংলাদেশ থেকে নিয়মিত মানুষ পাচ্ছে। ২০২৬-২৭ এ গ্র্যান্ট ছিল ৯ মাসে ১০,৮০০ ইউরো, তিন কিস্তিতে। সাথে হেলথ ইনস্যুরেন্স, আর ইউনিভার্সিটি ভেদে টিউশন মওকুফ। শর্ত হচ্ছে, ব্যাচেলর হয় না। শুধু মাস্টার্স, পিএইচডি, রিসার্চ আর আর্ট-মিউজিক-ডান্স। বয়সের সীমাও আছে। আর একটা জিনিস খেয়াল করেন, অ্যাপ্লিকেশন https://www.esteri.it এ না। আলাদা পোর্টাল আছে। https://studyinitaly.esteri.it This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔥 থিসিস, MS, PhD বা Research Paper লিখছেন? এই 15টি Website Bookmark করে রাখুন 🔥 গবেষণায় সফল হতে শুধু পরিশ্রম করলেই হয় না। সঠিক রিসোর্স ব্যবহার করাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আজ আমি এমন ১৫টি Website শেয়ার করছি, যেগুলো আমার মতে প্রত্যেক Research Student-এর Bookmark করে রাখা উচিত। 1. Google Scholar গবেষণা প্রবন্ধ খোঁজার সবচেয়ে জনপ্রিয় Academic Search Engine। 2. PubMed Medical, Veterinary, Public Health ও Life Science Research-এর জন্য অসাধারণ Database। 3. Semantic Scholar AI-চালিত Academic Search Platform। 4. Research Rabbit Literature Review ও Research Discovery-এর জন্য অন্যতম সেরা Tool। 5. Connected Papers একটি Paper-এর সাথে সম্পর্কিত গবেষণাগুলো Visual Map আকারে দেখায়। 6. Scite কোন Paper-কে অন্য গবেষকরা Support করেছে নাকি Challenge করেছে তা বুঝতে সাহায্য করে। 7. Consensus Published Research Evidence-এর ভিত্তিতে AI Answer দেয়। 8. Elicit Research Question তৈরি ও Literature Review সহজ করে। 9. OpenAlex বিশ্বের অন্যতম বৃহৎ Open Research Database। 10. DOAJ উচ্চমানের Open Access Journal খুঁজতে অত্যন্ত কার্যকর। 11. CORE লক্ষ লক্ষ Free Full-text Research Paper-এর সংগ্রহ। 12. BASE বিশ্বের অন্যতম বৃহৎ Academic Search Engine। 13. Unpaywall অনেক Paid Paper-এর বৈধ Free Version খুঁজে দেয়। 14. Zotero Reference Management-এর জন্য Must-Have Tool। 15. Lens. org Publication, Citation এবং Patent Analysis-এর জন্য শক্তিশালী Platform। এই পোস্টটি Save করে রাখুন। Thesis, Assignment, Seminar, Research Proposal, MS, PhD অথবা Scientific Publication-এর সময় বারবার কাজে লাগবে। © Prof. Dr. Md. Mahmudul Hasan Sikder
Open in Telegram⌨️ Typind Speed Test Online 1. Typing.com: - URL: https://www.typing.com/ - Description: Online platform offering typing lessons, games, and a typing speed test to enhance keyboarding skills. 2. Key Hero: - URL: https://www.keyhero.com/ - Description: Typing speed test website with various typing exercises and challenges to improve typing proficiency. 3. 10FastFingers: - URL: https://10fastfingers.com/ - Description: Typing speed test platform providing multilingual typing tests and competitions for users. 4. TypingClub: - URL: https://www.typingclub.com/ - Description: Online typing course with lessons, games, and a typing speed test to enhance typing skills. 5. Nitro Type: - URL: https://www.nitrotype.com/ - Description: A fun and competitive typing game where users can improve their typing speed by participating in races. 🔰Channel joining link: https://t.me/universitytm 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University News, Resources 🌀 IT Tips and tricks
Open in Telegramইউরোপে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি জনপ্রিয় Fully Funded Scholarship 🇪🇺🇧🇩 বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে এই ১০টি স্কলারশিপ সম্পর্কে অবশ্যই জানা উচিত। এগুলোর বেশিরভাগেই Tuition Fee, Living Allowance, Health Insurance এবং অনেক ক্ষেত্রে Travel Cost-ও কভার করা হয়। 1. Erasmus Mundus Joint Master's Scholarship (European Union)🇪🇺 Degree: Master's আবেদনের সময়: সাধারণত অক্টোবর–জানুয়ারি (প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে) Eligibility: - Bachelor's Degree - ভালো Academic Result - IELTS/TOEFL (যদি প্রোগ্রামে প্রয়োজন হয়) - কিছু প্রোগ্রামে GRE বা কাজের অভিজ্ঞতা লাগতে পারে Benefits: - সম্পূর্ণ Tuition Fee - মাসিক Living Allowance - Travel Allowance - Insurance বিশেষ সুবিধা: একই ডিগ্রির অংশ হিসেবে ২–৩টি ইউরোপীয় দেশে পড়ার সুযোগ। 2. DAAD Scholarship (Germany) 🇩🇪 Degree: Master's ও PhD আবেদনের সময়: সাধারণত আগস্ট–অক্টোবর (প্রোগ্রামভেদে ভিন্ন) Eligibility: - Bachelor/Master Degree - অধিকাংশ Development-related Master's প্রোগ্রামে কমপক্ষে ২ বছরের প্রাসঙ্গিক Work Experience - IELTS/TOEFL (প্রোগ্রাম অনুযায়ী) Benefits: - মাসিক প্রায় €992 (Master's) বা প্রায় €1,400 (PhD) (হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে) - Health Insurance - Travel Allowance - অনেক ক্ষেত্রে Tuition Support 3. Stipendium Hungaricum Scholarship (Hungary) 🇭🇺 Degree: Bachelor, Master's, PhD আবেদনের সময়: সাধারণত নভেম্বর–জানুয়ারি Eligibility: - Academic Requirements পূরণ করতে হবে - Language Requirement প্রোগ্রামভেদে Benefits: - Full Tuition Waiver - Monthly Stipend - Accommodation Support বা Dormitory - Medical Insurance 4. Chevening Scholarship (United Kingdom) 🇬🇧 Degree: One-year Master's আবেদনের সময়: সাধারণত আগস্ট–নভেম্বর Eligibility: - Bachelor's Degree - কমপক্ষে ২ বছরের সমপরিমাণ Work Experience - Leadership Potential - Scholarship শেষে নিজ দেশে ফিরে যাওয়ার শর্ত Eligibility: - Full Tuition Fee - Monthly Living Allowance - Airfare - Visa ও অন্যান্য Allowance 5. Swedish Institute (SI) Scholarship for Global Professionals 🇸🇪 Degree: Master's আবেদনের সময়: সাধারণত ফেব্রুয়ারি (বিশ্ববিদ্যালয়ে আবেদন আগে করতে হয়) Eligibility: - SI-Eligible Master's Programme-এ ভর্তি হওয়ার যোগ্যতা - প্রায় ৩,০০০ ঘণ্টা/2 years Leadership/Work Experience Benefits: - Full Tuition Fee - Monthly Living Allowance - Insurance - এককালীন Travel Grant 6. Eiffel Excellence Scholarship (France) 🇫🇷 Degree: Master's ও PhD আবেদনের সময়: বিশ্ববিদ্যালয়ভেদে সাধারণত অক্টোবর–জানুয়ারি Eligibility: - সরাসরি আবেদন করা যায় না; ফরাসি বিশ্ববিদ্যালয় Nominate করে - Academic Excellence Benefits: - Monthly Allowance - Health Insurance - International Travel - বিভিন্ন সাংস্কৃতিক সুবিধা 7. Swiss Government Excellence Scholarship 🇨🇭 Degree: Research, PhD ও Postdoctoral আবেদনের সময়: সাধারণত আগস্ট–ডিসেম্বর Eligibility: - Swiss Supervisor-এর Acceptance - Strong Academic Profile - Research Proposal Benefits: - Monthly Scholarship - Health Insurance - Tuition (প্রযোজ্য ক্ষেত্রে) - অন্যান্য সুবিধা 8. Czech Government Scholarship 🇨🇿 Degree: Master's ও PhD (নির্দিষ্ট প্রোগ্রাম) আবেদনের সময়: সাধারণত জুলাই–সেপ্টেম্বর Eligibility: - Academic Requirements পূরণ - অনেক ক্ষেত্রে Czech ভাষার প্রোগ্রাম Benefits: - Tuition Support (প্রোগ্রামভেদে) - Monthly Living Allowance 9. Orange Knowledge Programme (Netherlands) 🇳🇱 Degree: Short Course ও কিছু Master's Programme আবেদনের সময়: বছরে বিভিন্ন রাউন্ড Eligibility: - Employer Statement (অনেক ক্ষেত্রে) - Professional Experience Benefits: - Tuition - Living Allowance - Travel - Insurance 10. Erasmus+ Exchange Programme ইউরোপ বা Partner University-এর শিক্ষার্থীদের জন্য যোগ্যতা: - নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে Nomination - Exchange Agreement থাকতে হবে Benefits: - Monthly Mobility Grant - অনেক ক্ষেত্রে Travel Support - Tuition Waiver 📌 আবেদন করার আগে যা প্রস্তুত রাখবেন # Good Academic Result # IELTS/TOEFL (যেখানে প্রয়োজন) # CV (Europass হলে ভালো) # Statement of Purpose (SOP) # Recommendation Letter # Passport # Work Experience (যেসব স্কলারশিপে প্রয়োজন) © Selim Hossain
Open in TelegramChatGPT-কে বহুদূর পেছনে ফেলে দেওয়া Claude Fable 5 এখন সম্পূর্ণ FREE! যারা কোডিং শিখছেন বা নতুন প্রজেক্ট বানাচ্ছেন, তাদের জন্য আজই সেটআপ করে নেওয়ার মতো একটি দারুণ লাইফ-সেভিং হ্যাক.. বর্তমানে AI-এর দুনিয়ায় অন্যতম আলোচিত নাম হচ্ছে Anthropic-এর Claude Fable 5। এটি কোডিং, প্রবলেম সলভিং এবং জটিল সব এআই টাস্ক খুব সহজে সমাধান করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি মডেল। কিন্তু সমস্যা হলো, অফিসিয়ালি এটি ব্যবহার করতে বেশ ভালো অঙ্কের টাকা গুণতে হয়। তবে সুখবর হলো, সম্পূর্ণ ফ্রিতে এই প্রিমিয়াম মডেলটি ব্যবহার করার একটি চমৎকার উপায় চলে এসেছে। https://zenmux.ai প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৮৫৬ মিলিয়ন প্লাস ফ্রি টোকেন দিয়ে আপনি এটি ফ্রিতে নিজের সিস্টেমে সেটআপ করে নিতে পারবেন। যেকোনো শিক্ষার্থী বা একদম বিগেইনাররাও যাতে কোনো জটিলতা ছাড়াই এটি সেটআপ করতে পারেন, তার জন্য নিচে খুব সহজ ভাষায় স্টেপ-বাই-স্টেপ গাইড দেওয়া হলো। ধাপ ১: ফ্রিতে API Key সংগ্রহ করা ১. প্রথমে আপনার ব্রাউজার থেকে https://zenmux.ai ওয়েবসাইটে যান। ২. সেখানে আপনার ইমেইল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলে ফেলুন। ৩. লগইন করার পর ড্যাশবোর্ড থেকে Models সেকশনে যান। ৪. সেখানে Fable 5 সিলেক্ট করুন এবং আপনার ইউনিক API Key-টি কপি করে নিরাপদ কোথাও সেভ করে রাখুন। (মনে রাখবেন, এই কী-টি গোপন রাখবেন)। ধাপ ২: বিভিন্ন AI টুলে কানেক্ট করা (API Setup) পিসিতে কোডিং করার জন্য আপনি চাইলে এই API Key-টি নিচের যেকোনো একটি জনপ্রিয় OpenAI-compatible এডিটর বা ক্লায়েন্টে সেটআপ করে নিতে পারেন: -Cursor -Cline -Roo Code -Open WebUI -LibreChat -Continue.dev কানেক্ট করার প্রসেস: ১. আপনার পছন্দের টুলটির (যেমন: Cursor বা Open WebUI) Settings বা Developer Settings-এ যান। ২. সেখানে Provider অথবা Custom Endpoint অপশনটি খুঁজুন। ৩. Base URL হিসেবে নিচের লিংকটি দিন: https://zenmux.ai/api/v1 (যদি আপনার টুলটি Anthropic Protocol সাপোর্ট করে, তবে https://zenmux.ai/api/anthropic ব্যবহার করতে পারেন) ৪. এরপর আপনার কপি করা Zenmux API Key-টি পেস্ট করে দিন। ৫. Model Name বা ID হিসেবে হুবহু এই টেক্সটটি সিলেক্ট করুন বা লিখে দিন: anthropic/claude-fable-5-free ৬. ব্যস, আপনার কানেকশন রেডি! এখন আপনি আপনার সাধারণ এডিটরেই Claude Fable 5-এর সব প্রিমিয়াম ফিচার ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কেন আপনি Fable 5 ব্যবহার করবেন? -শীর্ষ পারফরম্যান্স: এটি বর্তমানে Artificial Analysis Intelligence Index-এ ১ নম্বরে অবস্থান করছে। -দারুণ স্কোর: SWE-bench Pro-এর কঠিন কোডিং পরীক্ষায় এই মডেলটির স্কোর ৮০.৩%। যেখানে Opus ৪.৮ পেয়েছে ৬৯% এবং GPT-৫.৫ পেয়েছে মাত্র ৫৮%! (যদিও সাম্প্রতিক ইউএস রেস্ট্রিকশনের কারণে কিছু ক্ষেত্রে স্কোরে সামান্য পরিবর্তন এসেছে)। -বিশাল Context Window: প্রায় ১০ মিলিয়ন (10M) টোকেন পর্যন্ত বিশাল ডেটা এটি একবারে প্রসেস করতে পারে। অর্থাৎ আপনি পুরো একটি বড় প্রজেক্টের কোড বা বিশাল কোনো বই এর ভেতরে দিয়ে সহজেই কাজ করাতে পারবেন। -AI Agent-এ দারুণ দক্ষ: যেকোনো জটিল কোডিং টাস্ক বা অটোনোমাস কাজের জন্য এটি অত্যন্ত প্র্যাক্টিক্যালি কাজ করতে পারে। Fable 5 থেকে সেরা আউটপুট পাওয়ার জন্য একটি স্পেশাল প্রম্পট (Prompt) কানেক্ট করার পর Fable 5 থেকে সবচেয়ে নিখুঁত এবং কার্যকর কোডিং সমাধান পাওয়ার জন্য নিচের এই সিস্টেম প্রম্পটটি ব্যবহার করতে পারেন: -System Prompt: "You are Claude Fable 5, an elite senior software engineer and system architect. Your goal is to help me design, write, and debug code while maintaining maximum efficiency. When answering my coding queries: 1. Analyze the core logic of the request before writing any code. Outline your architecture in a brief, structured format. 2. Write clean, production-ready, modular, and well-documented code. 3. Use your massive context window to cross-reference multiple files or large codebases if provided. 4. Proactively write test cases (unit tests) for your code to prove its validity. 5. If there are potential edge cases or performance bottlenecks, call them out and suggest solutions. Always prioritize clean code, optimal algorithms, and robust security practices." এই ট্রিকটি ব্যবহার করে আপনি মাত্র ৫ মিনিটে সম্পূর্ণ ফ্রিতে এই দুর্দান্ত এআই মডেলটি সেটআপ করে নিতে পারবেন। আজই এটি ট্রাই করে দেখুন এবং আপনার কোডিং শেখার জার্নিকে আরও সহজ করে তুলুন! © বিজ্ঞান প্রযুক্তি
Open in Telegram📌 স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা প্রয়োজন (শেষ অংশ) 📌 ৫. অ্যাকাডেমিক ফলাফল বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অ্যাকাডেমিক ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি ভালো একটি সিজিপিএ থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণা অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও অন্যান্য অর্জনও মূল্যায়ন করা হয়। ৬. স্টেটমেন্ট অব পারপাস (SOP) অনেকেই বলে থাকেন, স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সবকিছুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো SOP বা Statement of Purpose। এমন অনেক শিক্ষার্থী আছেন যাদের সিজিপিএ বা ভাষা পরীক্ষার স্কোর তুলনামূলক কম হলেও শক্তিশালী SOP-এর মাধ্যমে ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। তাই কীভাবে একটি ভালো SOP তৈরি করা যায় তা নিয়ে আগে থেকেই ভাবনা-চিন্তা করুন। নিজের অ্যাকাডেমিক লক্ষ্য, গবেষণার আগ্রহ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্জনগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করুন। ৭. রিকমেন্ডেশন লেটার স্কলারশিপ পাওয়ার জন্য Recommendation Letter একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অনলাইন পোর্টালের মাধ্যমে রেফারেন্স জমা দিতে হয়। সাধারণত শিক্ষক, গবেষণা সুপারভাইজার অথবা আবেদনকারীর কাজ সম্পর্কে ভালোভাবে জানেন এমন কোনো অ্যাকাডেমিক ব্যক্তির কাছ থেকে Recommendation Letter নেওয়া উত্তম। একটি শক্তিশালী Recommendation Letter আবেদনকারীর যোগ্যতা ও সম্ভাবনা সম্পর্কে ভর্তি কমিটিকে ইতিবাচক ধারণা দিতে সাহায্য করে। ৮. প্রকাশনা যদি আপনি গবেষণাভিত্তিক মাস্টার্স কিংবা পিএইচডি করতে চান, তবে গবেষণা অভিজ্ঞতা এবং গবেষণা প্রকাশনা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হতে পারে। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে আবেদনের জন্য গবেষণা প্রকাশনা বাধ্যতামূলক নয়। যদি আপনার কোনো গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকে, তাহলে অবশ্যই তা মানসম্পন্ন ও স্বীকৃত জার্নালে প্রকাশিত হওয়া উচিত। কোনো অপরিচিত বা নিম্নমানের জার্নাল কিংবা শুধু অর্থের বিনিময়ে প্রকাশনা করে এমন জার্নালে প্রকাশিত প্রবন্ধ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত কম গুরুত্ব পায়। তাই গবেষণা প্রকাশনার ক্ষেত্রে জার্নালের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। © The Daily Campus
Open in Telegram📌 স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা প্রয়োজন (প্রথম অংশ) 📌 বর্তমানে প্রায় সব শিক্ষার্থীই স্বপ্ন দেখে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার। এর মধ্যে কেউ চায় দেশের বাইরে গিয়ে স্নাতক, কেউ স্নাতকোত্তর, কেউবা আবার সরাসরি পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করতে। বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো নজরকাড়া সব স্কলারশিপের সুযোগ প্রদান করে থাকে। যার মাধ্যমে শিক্ষার্থীরা ফুল-ফান্ডেড বা আংশিক অর্থায়নের মাধ্যমে উচ্চশিক্ষা অর্জন করতে সক্ষম হয়। এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত অর্থ নেই তারা এসব স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকে। আজকে আমরা জানব বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা খুবই দরকারি। ১. উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রদানকারী দেশসমূহ প্রথমত আপনাকে উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রদানকারী দেশ সম্পর্কে জানতে হবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় কয়েকটি দেশ হলো: *যুক্তরাষ্ট্র; *যুক্তরাজ্য; *জার্মানি; *কানাডা; *অস্ট্রেলিয়া; *স্পেন; *ইতালি; *আয়ারল্যান্ড; *জাপান; *রাশিয়া; *মালয়েশিয়া; উক্ত দেশগুলো ছাড়াও বিশ্বের আরও অনেক দেশ রয়েছে যারা উচ্চশিক্ষায় আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। যেমন হাঙ্গেরি, চীন, লিথুয়ানিয়া, তুরস্ক, ভারত, সংযুক্ত আরব আমিরাত, মিসর ইত্যাদি। এসব দেশের অধিকাংশ স্কলারশিপে সরাসরি বিশ্ববিদ্যালয়, সংশ্লিষ্ট দেশের সরকারি স্কলারশিপ পোর্টাল অথবা দূতাবাসের মাধ্যমে আবেদন করা যায়। কিছু সরকারি বা দ্বিপাক্ষিক স্কলারশিপের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মনোনয়ন প্রয়োজন হতে পারে। ২. বিদেশে উচ্চশিক্ষায় বৃত্তির খোঁজ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য সাধারণত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দেশভেদে ও বিশ্ববিদ্যালয়ভেদে স্কলারশিপের যোগ্যতা নির্ধারণ করা হয়। তাই আপনাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য আবেদন করতে চান। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং সরকারি শিক্ষা বিষয়ক পোর্টালগুলো। এ ছাড়াও বিভিন্ন দেশের দূতাবাসের ওয়েবসাইটে নিয়মিত স্কলারশিপ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। সেখানে প্রতি বছরের বিভিন্ন বৃত্তির তথ্য পাওয়া যায়। আপনি চাইলে সরাসরি দূতাবাস বা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটেও বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির তথ্য প্রকাশ করা হয়ে থাকে। ৩. প্রয়োজনীয় নথিপত্র প্রত্যেক দেশের বিশ্ববিদ্যালয় তাদের স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়। আপনাকে ওই সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথিপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে। সময়সীমা অতিক্রম করলে সাধারণত আবেদন গ্রহণ করা হয় না। তাই আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে রাখা জরুরি। যেমন: *পাসপোর্টের কপি; *স্নাতক পর্যায়ের স্কলারশিপের জন্য উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট; *স্নাতকোত্তর পর্যায়ের স্কলারশিপের জন্য স্নাতক ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট; *পিএইচডি পর্যায়ের স্কলারশিপের জন্য স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট; *রিকমেন্ডেশন লেটার (Recommendation Letter); *ভাষাগত দক্ষতার সনদ; *সিভি বা রেজুমে; *বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও অর্জনের সনদপত্র; ৪. ভাষাদক্ষতা পরীক্ষা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অধিকাংশ উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ দেখাতে হয়। এটিকে বিদেশে উচ্চশিক্ষার আবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়াও কিছু ক্ষেত্রে মান্ডারিন, জার্মান, ফরাসি, আরবি কিংবা জাপানি ভাষার দক্ষতা প্রয়োজন হতে পারে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য অধিকাংশ বিশ্ববিদ্যালয় IELTS, TOEFL, PTE অথবা Duolingo English Test গ্রহণ করে থাকে। অন্যদিকে GRE ও GMAT হলো উচ্চশিক্ষার নির্দিষ্ট কিছু প্রোগ্রামে ভর্তির জন্য ব্যবহৃত পৃথক ভর্তি পরীক্ষা। আপনার ইংরেজি দক্ষতা বাড়াতে নিয়মিত Speaking, Writing, Reading ও Listening অনুশীলন করা প্রয়োজন। সঠিক প্রস্তুতি গ্রহণ শেষে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি (IDP) অথবা অন্যান্য অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ভেদে প্রয়োজনীয় IELTS বা সমমানের স্কোর ভিন্ন হয়ে থাকে। সাধারণত ৬.০ থেকে ৭.৫ বা তার বেশি স্কোর প্রয়োজন হতে পারে। ... ... ... © The Daily Campus
Open in Telegram▪️Big Bundle Professional CV Resume Features a total of 100+ CV Resume templates in Indesign, Adobe Illustrator, Microsoft Word, and PDF layouts for an overall value of $500 Download Link: https://t.me/teammatriix/3257 This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in TelegramGram*mar Tool By Team Matrix 1- জাস্ট ফাইলটা ডাউনলোড করুন 2- এরপর File Explorer এ গিয়ে যেখানে ফাইলটা ডাউনলোড হয়েছে সেখানে যান 3- ফাইল এর উপর Double ক্লিক করুন। Done!!!🔥 This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegramঅনেক undergraduate student আমাকে প্রায়ই জিজ্ঞেস করে আমি research শিখতে চাই। এখন থেকেই কীভাবে prepare হওয়া উচিত? বর্তমানে competition অনেক বেড়ে গেছে। শুধু academic result ভালো হলেই সবসময় enough না। এখন almost সব field-এই skill, communication, adaptability, problem solving ability এবং continuous learning খুব important! যারা future-এ research, higher study, scholarship বা academia নিয়ে ভাবছে, তাদের undergraduate life-এ academic result maintain করার পাশাপাশি নিচের বিষয়গুলোতেও focus করা উচিত। এই skill-গুলোর বেশিরভাগই আমাদের curriculum-এ থাকে না। কিন্তু বাস্তব career-এ এগুলোর importance অনেক বেশি। যেমন: ১. Networking শুধু classroom না, মানুষের সাথে connection তৈরি করাও জরুরি। শিক্ষক, senior, researcher, conference, online community, LinkedIn, research group সব জায়গা থেকেই opportunity আসতে পারে। ২. Research exposure শুধু textbook/sheet পড়লেই হবে না। Research paper পড়া, ছোট project করা, lab work, data analysis! এগুলো early stage থেকেই শুরু করা ভালো। এগুলো যত আগে শুরু করবে, তত confidence বাড়বে। ৩. English writing skill ভালো English মানে শুধু grammar না। Scientific writing, email writing, proposal writing সবকিছুতেই communication matters. ৪. Statistics অনেক student statistics কে শুধু exam subject মনে করে। কিন্তু research এ data বুঝতে, result interpret করতে এবং ভুল conclusion avoid করতে statistics খুব important! ৫. Programming বর্তমানে প্রায় সব field-এই data নিয়ে কাজ বাড়ছে। সব জায়গাতেই basic programming skill useful! অন্তত basic R বা Python শেখা future-এ অনেক help করবে। ৬. AI-এর efficient এবং ethical ব্যবহার শেখা বর্তমানে AI research এবং learning-এর বড় অংশ হয়ে যাচ্ছে। শুধু copy-paste করার জন্য AI ব্যবহার করলে long-term এ skill develop হয় না। কীভাবে AI ethical way-তে ব্যবহার করা যায় সেটা শেখা খুব important! ৭. Literature searching skill অনেক student জানেই না কীভাবে paper খুঁজতে হয়। Google Scholar, PubMed, Scopus, Web of Science এসব platform efficiently ব্যবহার করা শেখা খুব দরকার। ৮. Time management Academia-তে একসাথে class, exam, project, skill learning, networking সব manage করতে হয়। সময় manage করতে না পারলে consistency maintain করা কঠিন। ৯. Presentation skill ভালো presentation অনেক opportunity তৈরি করে। নিজের কাজ clearly explain করা শেখা খুব important! ১০. Critical thinking skill সব information blindly accept করলে হবে না। Question করা, analysis করা, evidence evaluate করা research mindset develop করতে সাহায্য করে। ১১. Teamwork এবং collaboration বর্তমানে অনেক বড় research project multidisciplinary হয়। তাই অন্যদের সাথে কাজ করা এবং collaboration maintain করা খুব important! ১২. Learning how to learn Technology এবং knowledge খুব দ্রুত change হয়। তাই continuously নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করতে হবে। ১৩. Communication skill ভালো idea থাকলেও explain করতে না পারলে অনেক সময় value কমে যায়। Presentation, discussion, collaboration সবকিছুতেই communication গুরুত্বপূর্ণ। ১৪. Curiosity এবং patience জানার আগ্রহ শেখার সবচেয়ে বড় step! নতুন কিছু জানার curiosity না থাকলে long-term এ research বা learning journey maintain করা কঠিন। Research এ failed experiment, rejection, error, revision এগুলো খুব normal বিষয়। Failure কে accept করতে এবং সেখান থেকে শিখতে হবে। এগুলো process-এর অংশ। তাই patience খুব important! undergraduate life শুধু exam আর CGPA-এর জন্য না। এই সময়টাই future career-এর foundation build করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যারা এখন থেকেই একটু extra effort দিবে, future-এ তারাই advantage পাবে! Happy Learning!! — অজিজুক হক স্যার
Open in Telegram