🔰Bing Image creator is live! Site: https://www.bing.com/images/create Very fast, Midjourney V5 vibes. Just need a Microsoft account to login and use. =================== Follow us on ❶ https://www.facebook.com/teammatriix ❷ https://www.youtube.com/@Teammatrixs Visit our site: https://teammatrix.net/ This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram
University Resources!
This Channel for All Bangladeshi University Students 📚 Join Here for 📚 📖 University Textbooks 🎓 Admission Guides 📰 University News and Resources 📝 Articles 🔒 Cybersecurity Support ᴅᴍᴄᴀ/ᴄᴏᴘʏʀɪɢʜᴛ ᴄʟᴀɪᴍ : @Dmcatm Admin Contact : @teammatrixs_bot
Average views per post by day
By publication day
Show as table
| Date | Avg views per post |
|---|---|
| Oct 30, 2026 | 2,310 |
| Nov 4, 2026 | 1,930 |
| Nov 24, 2026 | 601 |
Most viewed this month
- 01Views2.31KForwards—Reactions—Comments—
- 02Views1.93KForwards—Reactions6Comments—
- 03Views601Forwards—Reactions4Comments—
Latest posts
🔰 নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন 🔰 নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদেও পরিবর্তন আনা হয়েছে। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে সীমাহীন সুযোগ ছিল। 👉 ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন— নতুন নিয়মে ভিসার শর্ত পূরণে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা নির্ধারণে এ বিষয়টি বিবেচনা করা হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় থাকলে ভিসার আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যে পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়া যেত, তার পরিধিও বাড়ানো হয়েছে। এ পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত পূরণের পাশাপাশি নিউজিল্যান্ডের নিয়ম মেনে চলে, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 👉 কোর্স শেষে বাড়ল অতিরিক্ত সময়— নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার যে নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত থাকছে। আগের নিয়মে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। এখন প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়ম অনুযায়ী নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনায় নতুন সীমার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। © প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 FREE Resources to Learn & Practice Python #Python 1. https://www.freecodecamp.org/learn/data-analysis-with-python/#data-analysis-with-python-course 2. https://www.hackerrank.com/domains/python 3. https://www.hackerearth.com/practice/python/getting-started/numbers/practice-problems/ 4. https://learnpython.org/ 5. https://www.w3schools.com/python/python_exercises.asp 6. https://pythonbasics.org/exercises/ 7. https://www.geeksforgeeks.org/python-programming-language/learn-python-tutorial This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা 🔰 জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত বা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তির জন্য জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২০২৭ সালের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 👉 আবেদনের যোগ্যতা— মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের পড়াশোনা শেষে নিজ দেশে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ থাকতে হবে। বৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, জাপানি ভাষায় মৌলিক কথোপকথনের সক্ষমতা। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে। 👉 বৃত্তির সুযোগ-সুবিধা— এক বা দুই বছরের ডিগ্রি প্রোগ্রামের জন্য মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা), তিন বছরের প্রোগ্রামের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা)। এ চার বা পাঁচ বছরের প্রোগ্রামের জন্য মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) দেওয়া হবে। 👉 যেসব কাগজপত্র লাগবে— আবেদনের সময় শিক্ষার্থীর ছবি, দুই মিনিটের গবেষণা পরিকল্পনা-সংক্রান্ত ভিডিও, স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বা গ্রহণপত্র জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে গবেষণার সম্ভাব্য অবদান এবং গবেষণা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অর্জনের বিষয় উল্লেখ করতে হবে। চাইলে ৩০ সেকেন্ডের আত্মপরিচিতিমূলক ভিডিওও জমা দেওয়া যাবে। 👉 আবেদন ও বাছাই https://entry.hisf.or.jp/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের ফল ২০২৭ সালের ৩১ জানুয়ারি প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার ৯ ফেব্রুয়ারি ২০২৭ টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা। চূড়ান্ত ফল ৩১ মার্চ ২০২৭ প্রকাশ করা হবে। 👉 আবেদনের শেষ তারিখ— ৩১ অক্টোবর ২০২৬ *আবেদনের পদ্ধতি ও আবেদনের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন https://www.hisf.or.jp/en/scholarship/foreigner/ © প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔥 স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, করুন আবেদন 🔥 আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। স্কলারশিপটির কেতাবি নাম ‘এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭। আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। ১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 👉 সুযোগ-সুবিধা *সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে; *আবাসন ব্যবস্থা; *তবে স্বাস্থ্যবিমা, বই, এয়ারলাইনস টিকিট ও বিবিধ খরচ বহন করবে না; 👉 আবেদনের যোগ্যতা *উচ্চমাধ্যমিক পাস হতে হবে; *নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে; *ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে; *যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না; 👉 প্রয়োজনীয় নথিপত্র *ইংরেজি দক্ষতার সনদ; *একাডেমিক ট্রান্সক্রিপ্ট; *রেফারেন্স লেটার; *ব্যক্তিগত বিবৃতি; 👉 আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 👉 আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭। © দ্যা ডেইলি ক্যাম্পাস This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔥 নেটফ্লিক্সে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র–ভারত–পোল্যান্ড–জাপানে কাজ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও 🔥 আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, কনটেন্ট, কৌশল, বিপণন ও প্রোগ্রাম ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ থাকছে। নেটফ্লিক্সের ইন্টার্নশিপ সাধারণত ১২ সপ্তাহের গ্রীষ্মকালীন কর্মসূচি। যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানে এসব ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। বেশির ভাগ পদ ইঞ্জিনিয়ারিং এবং ডেটা ও ইনসাইটস বিভাগে হলেও অন্যান্য বিভাগে সুযোগ রয়েছে। 👉 বাস্তব প্রকল্পে কাজের সুযোগ ইন্টার্নরা নেটফ্লিক্সের বিভিন্ন দলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। তাঁদের বাস্তব প্রকল্পে যুক্ত করা হবে, যাতে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির কাজের ধরন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও মেন্টরশিপ পাওয়ার সুযোগও থাকবে। পাশাপাশি প্রযুক্তি ও বিনোদনশিল্প সম্পর্কে জ্ঞান বাড়াতে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবেন ইন্টার্নরা। 👉 কারা আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এসব ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। পদভেদে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে। তবে প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত রয়েছে। নির্বাচিত ইন্টার্নদের সংশ্লিষ্ট দেশের কর্মস্থলে গিয়ে কাজ করতে হবে। সাধারণত পুরো ১২ সপ্তাহের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে। 👉 ইন্টার্নশিপ হবে বেতনসহ নেটফ্লিক্সের ইন্টার্নশিপগুলো বেতনসহ এবং সাধারণত কমপক্ষে ১২ সপ্তাহের। ইন্টার্নরা প্রতিষ্ঠানের পূর্ণকালীন কর্মীদের মতো কাজের পরিবেশের অভিজ্ঞতা পাবেন এবং তাঁদের আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দল ও প্রকল্পে যুক্ত করা হবে। 👉 আবেদনের নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। © প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 গবেষণাপত্রের Figure তৈরির জন্য Top ১৫টি Tools | ২য় পর্ব 🔰 ৯। Pixabay এখানে Biology, Laboratory, Nature, Health, Technology, Education-সহ বিভিন্ন বিষয়ের লক্ষাধিক Photo, Illustration, Vector এবং Graphic রয়েছে। বেশিরভাগ Content বিনামূল্যে Download ও ব্যবহার করা যায়। ১০। unDraw এখানে হাজার হাজার আধুনিক এবং Professional মানের SVG Illustration সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। Website, Educational Content, Blog, Research Presentation, Infographic, Poster এবং Online Course Material তৈরিতে এটি খুবই উপকারী। এছাড়া Scientific Concept, Workflow, Data Processing Pipeline, AI Model, Research Framework বা Project Overview আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতেও unDraw-এর Illustration ব্যবহার করা যায়। ১১। Flaticon বিশ্বের অন্যতম বড় Icon Library! এখানে Scientific, Medical, Laboratory, Biology, Chemistry, Healthcare, Education -সহ বিভিন্ন বিষয়ের লক্ষাধিক High Quality Icon পাওয়া যায়। Flaticon-এর Free Version ব্যবহার করা যায়, তবে অনেক ক্ষেত্রে Attribution দিতে হয়। Premium Version ব্যবহার করলে Attribution ছাড়াই Icon ব্যবহার করা যায়। ১২। Freepik Biology, Medicine, Biotechnology, Chemistry, Laboratory, Healthcare এবং Education-সম্পর্কিত অনেক Ready-made Vector ও Icon ব্যবহার করে অল্প সময়ে Professional মানের Figure তৈরি করা যায়। Free Version-এ অনেক Resource ব্যবহার করা যায়। তবে কিছু Premium Resource ডাউনলোড ও ব্যবহারের জন্য Subscription প্রয়োজন। ১৩। Vecteezy এখানে Biology, Medicine, Laboratory, Healthcare, Technology, Education এবং অন্যান্য বিষয়ের হাজার হাজার Graphic পাওয়া যায়। Research Paper-এর Figure, Conference Poster, Presentation, Infographic, Educational Material বা Social Media Content তৈরির সময় এসব Vector সহজেই ব্যবহার করা যায়। Free ও Pro, দুই ধরনের Version রয়েছে। Free Version ব্যবহার করলে কিছু ক্ষেত্রে Attribution দিতে হতে পারে। ১৪। The Noun Project বিশ্বের অন্যতম বড় Icon Library! এখানে Scientific, Medical, Laboratory, Biotechnology, Biology, Chemistry, Pharmacy, Healthcare, Engineering এবং Education-সম্পর্কিত লক্ষাধিক Icon পাওয়া যায়। Free Version-এ Attribution দিয়ে Icon ব্যবহার করা যায়। আর Premium Version-এ Attribution ছাড়াই High Resolution-এ Icon Download ও ব্যবহার করা যায়। ১৫। IconScout Research Paper, Thesis, Graphical Abstract, Scientific Figure, Conference Poster, Presentation এবং Infographic তৈরির সময় প্রয়োজনীয় Icon ও Illustration খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এছাড়া SVG, PNG, AI, EPS এবং অন্যান্য জনপ্রিয় Format-এ Download করার সুবিধাও রয়েছে। Free Version ব্যবহার করা যায়। তবে উন্নত Feature ব্যবহারের জন্য Premium Subscription প্রয়োজন। (Free Download এবং Free for Publication একই বিষয় নয়। কোনো Resource বিনামূল্যে Download করা গেলেও Journal Article-এ ব্যবহারের জন্য আলাদা License বা Attribution লাগতে পারে। এবং সব Website-এর ছবি বা Icon সরাসরি Research Paper-এ ব্যবহার করা যাবে এমন নয়। Download করার আগে অবশ্যই License এবং Attribution Policy দেখে নিন।) © Azizul Haque This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 গবেষণাপত্রের Figure তৈরির জন্য Top ১৫টি Tools | ১ম পর্ব 🔰 ১। SciDraw এটি মূলত Biology, Ecology, Evolution, Botany, Zoology এবং অন্যান্য Life Science বিষয়ের Figure তৈরির জন্য ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অঙ্গ-প্রত্যঙ্গ, Cell, Tissue, Microorganism এবং অন্যান্য Scientific Illustration পাওয়া যায়। এগুলো নিজের প্রয়োজন অনুযায়ী Research Paper, Thesis, Review Article, Graphical Abstract, Conference Poster কিংবা Presentation-এ ব্যবহার করা যায়। এটি সম্পূর্ণ ফ্রি। ২। SMART Servier Medical Art এখানে Medical, Anatomy, Cell Biology, Physiology, Disease, Pathology, Drug, Organ, Tissue, Microorganism এবং Clinical Procedure related হাজার হাজার High-Quality Scientific Illustration সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। ৩। NIH BioArt Source National Institutes of Health (NIH)-এর একটি ফ্রি Biomedical Illustration Library! এখানে Cell Biology, Immunology, Microbiology, Molecular Biology, Anatomy, Physiology এবং অন্যান্য Biomedical বিষয়ের Illustration পাওয়া যায়। এগুলো ব্যবহার করে Research Paper, Thesis, Graphical Abstract, Poster এবং Presentation-এর জন্য সহজেই Professional Figure তৈরি করা যায়। ৪। BioRender Scientific Figure, Biological Pathway, Mechanism Diagram, Cell Biology Illustration, Graphical Abstract এবং Publication-quality Figure তৈরির জন্য BioRender বিশ্বের অন্যতম জনপ্রিয় Platform! ফ্রি Version-এ অনেক Template, Icon এবং Editing Feature ব্যবহার করা যায়। তবে Premium Template, High Resolution Export এবং Journal Publication-এর জন্য সাধারণত Premium Version প্রয়োজন। ৫। BioIcons Research Paper, Thesis, Review Article, Graphical Abstract, Scientific Figure, Poster, Presentation এবং Teaching Material তৈরির জন্য BioIcons একটি অসাধারণ Resource! এখানে হাজার হাজার High Quality Scientific Icon সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। ৬। Open Science Art Scientific Figure, Graphical Abstract, Presentation এবং Educational Material তৈরির জন্য একটি চমৎকার Open Library! এখানে Biology, Medicine, Cell Biology, Anatomy, Microbiology, Chemistry-সহ বিভিন্ন বিষয়ের 2D ও 3D Scientific Illustration, Diagram এবং Graphic বিনামূল্যে পাওয়া যায়। ৭। Health Icons Health, Medicine, Hospital, Public Health এবং Healthcare বিষয়ক হাজার হাজার ফ্রি License Icon রয়েছে। বেশিরভাগ Icon SVG এবং PNG Format-এ ডাউনলোড করা যায়। ফলে PowerPoint, BioRender, Adobe Illustrator, Inkscape বা অন্যান্য Design Software-এ সহজেই ব্যবহার করা যায়। ৮। PhyloPic Ecology, Zoology, Evolution, Taxonomy, Biodiversity এবং Wildlife বিষয়ক গবেষণার জন্য এটি খুবই উপকারী। Evolutionary Tree, Species Comparison, Food Web, Biodiversity Diagram এবং Ecological Illustration তৈরির ক্ষেত্রেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেশিরভাগ Illustration বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে কিছু Illustration ব্যবহারের ক্ষেত্রে Attribution বা নির্দিষ্ট License অনুসরণ করতে হতে পারে। ... ... ... (Free Download এবং Free for Publication একই বিষয় নয়। কোনো Resource বিনামূল্যে Download করা গেলেও Journal Article-এ ব্যবহারের জন্য আলাদা License বা Attribution লাগতে পারে। এবং সব Website-এর ছবি বা Icon সরাসরি Research Paper-এ ব্যবহার করা যাবে এমন নয়। Download করার আগে অবশ্যই License এবং Attribution Policy দেখে নিন।) © Azizul Haque This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegram🔰 এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ, জানা যাবে দুইভাবে 🔰 ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট ২০২৬)। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে আজ সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি— শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। এসএমএস পদ্ধতি— এ ছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে ১৬২২২ (16222) নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর ১৬১৪০ (16140) যুক্ত করা হয়েছে। মোবাইল নম্বর থেকে 16140 অথবা 16222 নম্বরে এসএমএস (SMS) পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। মাদ্রাসার ফল যেভাবে— মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<Board Name [First 3 Latter]<Roll<Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil MAD 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। কারিগরির ফল যেভাবে— এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি— শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। তিন সপ্তাহ পরে প্রকাশ হচ্ছে এবারের ফলাফল— চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসেবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখের বেশি শিক্ষার্থী— এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। -প্রথম আলো This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in Telegramটিউশন ফি, থাকা-খাওয়া, এবং বিমান ভাড়া কভার করে এমন স্কলারশিপ আসলেই পাওয়া সম্ভব! বিশ্বের অন্যতম সেরা 14 টি সরকারি ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপের তালিকা👇 Part-2 সারা বছর খোলা / ইউনিভার্সিটি ইনটেকের সাথে এই দশটার ডেডলাইন আলাদা আলাদা, কারণ এগুলো সরকারি স্কিম না, ইউনিভার্সিটির নিজস্ব ফান্ড। বেশিরভাগে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সাথেই স্কলারশিপ কনসিডার হয়। ৫. Griffith University, Australia (Funded) - ব্যাচেলর ও পোস্টগ্র্যাড, টিউশনে আংশিক ছাড় https://www.griffith.edu.au/internat.../scholarships-finance ৬. University of Malta (Funded) - রিসার্চ মাস্টার্স ও পিএইচডি https://www.um.edu.mt/study/scholarships/ ৭. SK Global Scholarship, Korea University (Funded) - পোস্টগ্র্যাজুয়েট https://graduate.korea.ac.kr ৮. UNIST, South Korea (Funded) - সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং রিসার্চ https://unist.ac.kr ৯. University of Bath Global Leaders, UK (Funded) - মাস্টার্স, লিডারশিপ প্রোফাইল লাগে https://www.bath.ac.uk/campaigns/postgraduate-scholarships/ ১০. University Grenoble Alpes IDEX, France (Funded) - মাস্টার্স https://www.univ-grenoble-alpes.fr ১১. University of Twente, Netherlands (Funded) - মাস্টার্স, ফিন্যান্সিয়াল সাপোর্ট https://www.utwente.nl/.../university-of-twente-scholarship/ ১২. Maynooth University, Ireland (Funded) - মাস্টার্স ও পিএইচডি গ্র্যান্ট https://www.maynoothuniversity.ie/international/scholarships ১৩. Bond University HDR, Australia (Fully Funded) - রিসার্চ মাস্টার্স ও পিএইচডি https://bond.edu.au/research/hdr-scholarships ১৪. Dalarna University, Sweden (Funded) - মাস্টার্স, টিউশনে আংশিক ছাড় https://www.du.se/.../international-students/scholarships/ This Channel is for all Bangladeshi University Students 🔰Channel joining link: https://t.me/universitytm [Invite your friends also] 🔰 Jᴏɪɴ Hᴇʀᴇ Fᴏʀ 🔰 🌀 University Book 🌀 University Admission guides 🌀 University News, Resources 🌀 Article, Thesis Paper 🌀 Cybersecurity Support 🌀 IT Tips and tricks
Open in TelegramConnections
Similar channels
Admission Zone On Fire@mediadmissionzoneEducation16.8K
Poll Machine@pollmachine01Education12.5K
Important Info + links@amarto_basicvalonaEducation9.58K
Poll-[Admission Zone On Fire]@medicaladmission0Education9.36K
abutaherbd.com@tahercoxbdEducation1.96K
SABIR EXAM CENTER 2@dairyofnejamEducation1.59K
The Way Of Solution@thewayofsolutionEducation241K
Research-ሪሰርች(ጁፒተር-Jupiter)@researchrcEducation15K
Mentions
Learn Cybersecurity@teammatrixs1 mention