Account
Dr. M R Sifat

Dr. M R Sifat

Username
@drmrsifat
Category
Blogs
Country
BangladeshBangladesh
Subscribers2,712
Avg views per post, 7d123−69.9% vs prev 7d
ERR4.54%last 7 days

Average views per post by day

By publication day

Show as table
DateAvg views per post
Nov 1, 2026774
Nov 2, 2026624
Nov 3, 2026610
Nov 12, 2026430
Nov 14, 2026408
Nov 24, 2026123

Most viewed this month

  1. 01

    আপনার মা দিনে ৫ বার ফোন দেয় তাই না? কি করছো, খেয়েছো, কোথায় আছো, কখন আসবে... মাঝে মাঝে বিরক্ত লাগে, মনে হয় একটু বড় হয়েছি, এত খোঁজ নেওয়ার কি আছে? একবার ভাবুন, জাস্ট আগামীকাল থেকে যদি ওই নাম্বারটা থেকে আর কোনো কল না আসে? যদি ফোনটা একদম চুপ হয়ে যায়? তখন আপনার ফোনটা ঠিকই সাইলেন্ট থাকবে, কেউ আর বারবার বিরক্ত করবে না। কিন্তু একই সাথে, অফিসে লাঞ্চ করেছেন কিনা কেউ আর জিজ্ঞেস করবে না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে কেউ আর বলবে না - বাবা ছাতাটা নিয়ে বের হ। রাতে ফিরতে দেরি হলে দরজার কাছে কেউ আর লাইট জ্বালিয়ে বসে থাকবে না। আমরা বিরক্ত হই, কিন্তু ভুলে যাই এই বিরক্ত করাটাই তার ভালোবাসা। এই মানুষটা ছাড়া দুনিয়াতে নিঃস্বার্থভাবে আপনার জন্য দোয়া করার আর কেউ নেই। থাকতে থাকতে একটু সময় দিন, ফোনটা একটু হাসিমুখে ধরুন। শুধু এইটুকু বদলালেই দেখবেন, আপনার মনের অস্থিরতাটা কত শান্ত হয়ে গেছে।

    Text
    Views774
    Forwards—
    Reactions22
    Comments—
  2. 02
    Views624
    Forwards—
    Reactions4
    Comments—
  3. 03

    আলহামদুলিল্লাহ্, 3d printed bones এর ক্ষেত্রে আরেকটি বড় অর্জন!! এবার বাংলাদেশ ইলিজারোভ সোসাইটি এর ওয়ার্কশপের সকল bones আমরাই ইরেঞ্জ করে দিচ্ছি। শুধু তাই না অলরেডি রাশিয়া এবং চায়নার দুজন স্টুডেন্ট ও আমাদের থেকে bones নিয়েছে। প্রায় ৩০ এর অধিক মানুষ আমাদের থেকে Base of the skull নিয়েছেন, স্টিল কারও থেকে কমপ্লেইন আসেনি আলহামদুলিল্লাহ। বেশ কিছু হাফ সেট , ফুল সেট ও ইতোমধ্যে সেল হয়েছে এগুলো দিয়ে পড়াশোনা করে মানুষ কার্ড টার্ম ও ক্লিয়ার করছে। 3d প্রিন্টেড আর্টিফিশিয়াল bones এখন আর কোনো স্বপ্ন না বরং বাস্তব ফ্যাক্ট। শুধু bones না বিভিন্ন মেডিকেল মডেল ও এখন 3d প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করা যায়। বাংলাদেশে একাধিক পেজ এসব নিজে কাজ করছে। অনেকেই বিষয়গুলো জানেনা তাই আবারও পোস্ট করা। আমরা আশা করছি সামনের দিনগুলোতে মানুষ এমন চুরি করা মানব কংকালের পরিবর্তে আর্টিফিশিয়াল bones কেই প্রায়োরিটি দিবে ইনশা আল্লাহ। Dr. M R Sifat Co Founder 3D Verse

    Text
    Views614
    Forwards—
    Reactions11
    Comments—
  4. 04

    No text

    Photo
    Views607
    Forwards—
    Reactions3
    Comments—

Latest posts

#2509Text

আমাদের অজুহাতগুলো অনেক সময় আমাদের চেষ্টার চেয়েও বড় হয়ে যায়! আমরা অনেকেই এখন একটা কাজে বেশ অভ্যস্ত হয়ে গেছি। কোনো কিছু করতে পারছি না কেন, সেটা বোঝানোর জন্য আমাদের কাছে অনেক কারণ আছে। কখনো কাজের চাপ, কখনো পরিবারের দায়িত্ব, কখনো ক্লান্তি, কখনো সময়ের অভাব। আর মজার ব্যাপার হলো, আমাদের প্রতিটি কারণই হয়তো সত্যি। সত্যিই হয়তো কাজের অনেক চাপ। সন্তানদের সময় দিতে হয়। সারাদিনের ব্যস্ততা শেষে শরীর আর মন কোনোটাই সায় দেয় না। কিন্তু এত সব কারণের পরেও নিজেদের কাছে একটা প্রশ্ন কি আমরা করতে পারি না? সত্যিই কি আমার কিছুই করার নেই? হয়তো আমরা কোনো কাজ করতে না পারার কারণ খুঁজতেই এত বেশি সময় ব্যয় করি যে, সেই কাজটা করার জন্য সামান্য একটা পথ খুঁজে দেখার সময়টুকুও আর থাকে না। আমরা বলি, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সময় পাই না। আচ্ছা, প্রতিদিন কি দশ মিনিটও বের করা সম্ভব নয়? এক ঘণ্টা পড়ার সুযোগ নেই, ঠিক আছে। সপ্তাহে তিন দিন বিশ মিনিট করে সময় বের করা কি একেবারেই অসম্ভব? হয়তো আমাদের চাওয়া মতো রুটিনটা এখন আর সম্ভব নয়। জীবনের এই সময়ে হয়তো আগের মতো সময়, সুযোগ কিংবা শক্তি কোনোটাই নেই। কিন্তু তাই বলে কি একটুও এগোনোর সুযোগ নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ "আর যারা আমার পথে চেষ্টা-সাধনা করে, আমি অবশ্যই তাদের আমার পথগুলো দেখাব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন।" — সূরা আল-আনকাবুত, ২৯:৬৯ শায়খ আবদুর রহমান আস-সা'দী (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, যারা ইসলামী জ্ঞান অর্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, আল্লাহ তাদের জ্ঞান অর্জনের পথ সহজ করে দেন এবং সঠিক পথের দিশা দেন। এর অর্থ এই নয় যে, আমরা চেষ্টা শুরু করলেই জীবনের সব বাধা দূর হয়ে যাবে। সব কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে। কখনো কখনো বাস্তবতা এমন হয় যে, আগে যতটুকু সময় বা শ্রম দিতে পারতাম, এখন আর ততটুকু পারি না। এটা জীবনেরই অংশ। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা দরকার। আমাদের সামর্থ্য কমে যাওয়া আর একেবারেই চেষ্টা না করার সিদ্ধান্ত নেওয়া, দুটো এক বিষয় নয়। আমরা হয়তো আগের মতো এক ঘণ্টা পড়তে পারব না। কিন্তু বিশ মিনিট তো পারি। হয়তো প্রতিদিন পারব না, কিন্তু সপ্তাহে কয়েক দিন পারি। হয়তো অনেক কিছু একসঙ্গে শিখতে পারব না, কিন্তু প্রতিদিন একটি ছোট বিষয় শিখতে তো পারি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যা তোমার উপকারে আসে, তার জন্য আগ্রহী হও। আল্লাহর সাহায্য চাও এবং হাল ছেড়ে দিয়ো না।" — সহিহ মুসলিম, ২৬৬৪ কত সুন্দর একটা নির্দেশনা! যা আমাদের উপকারে আসবে, সেটার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে সাহায্য চাইব। আর পরিস্থিতি কঠিন বলে হাল ছেড়ে দেব না। আমাদের নিজেদের জীবন অন্য কারও জীবনের সঙ্গে মেলানোরও প্রয়োজন নেই। যার জীবনে অনেক অবসর, তার সঙ্গে আমাদের তুলনা করে লাভ কী? কারও দায়িত্ব কম, কারও দায়িত্ব বেশি। কারও সুযোগ আছে, কারও নেই। কিন্তু তাই বলে নিজেদের বর্তমান অবস্থার মধ্যে যতটুকু সম্ভব, সেটুকুও কি আমরা করব না? আমরা অনেক সময় অপেক্ষা করি, একটা ভালো সময় আসুক। কাজের চাপ কমুক, সংসার একটু গুছিয়ে উঠুক, সন্তানরা বড় হোক, পরিবেশটা একটু শান্ত হোক। তারপর না হয় নিয়মিত পড়াশোনা শুরু করব, দ্বীনি জ্ঞান অর্জন করব, নিজের উন্নতির দিকে মনোযোগ দেব। কিন্তু সেই কাঙ্ক্ষিত সময়টা হয়তো কখনোই ঠিক আমাদের কল্পনার মতো করে আসবে না। তাই আমাদের একবার থেমে ভাবা দরকার, আল্লাহ আমাদের এই মুহূর্তে যে সময়, সুযোগ আর সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে আমরা কী করতে পারি? আমরা কী করতে চাই, সেটা নয়। অন্যরা কতটুকু করছে, সেটাও নয়। আমরা নিজেরা এখন কতটুকু করতে পারি? সেখান থেকেই শুরু হোক। হয়তো আজ দশ মিনিট। হয়তো একটি পৃষ্ঠা। হয়তো একটি ছোট্ট বিষয় শেখা। কাজটা খুব সামান্য মনে হতে পারে। কিন্তু এই সামান্য চেষ্টাটাই যদি আমরা ধরে রাখতে পারি, একসময় সেটাই অনেক বড় হয়ে উঠবে। মনে রাখতে হবে, বছরের পর বছর ধরে করা ছোট ছোট চেষ্টার ফল কখনো ছোট থাকে না। আর কোনো কাজ শুরু না করার পেছনে আমাদের যত সুন্দর যুক্তিই থাকুক না কেন, দিনশেষে সেগুলো শুধু অজুহাতই থেকে যায়। তাই আসুন, নিজেদের অজুহাতগুলো একটু কমাই। আল্লাহর কাছে সাহায্য চাই। আর যতটুকু পারি, আজ থেকেই শুরু করি। - AMAU টিম এর লেখা থেকে অনূদিত

Open in Telegram
Views408−19%vs avg
Forwards—
Reactions14
Comments—
#2507Text

ছোটবেলায় মনে হতো, PSC পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলেই বুঝি জীবনে সফলতার প্রথম দরজাটা খুলে যাবে। PSC শেষ হলো। তারপর শুনলাম, ওটা তো কেবল শুরু। আসল পরীক্ষা সামনে, JSC-তে। JSC-তে ভালো ফলাফল করার পরও স্বস্তি মিলল না। সবাই বলল, SSC-ই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখানে ভালো না করলে ভবিষ্যৎ অন্ধকার! SSC শেষ হতে না হতেই শুরু হলো নতুন দুশ্চিন্তা। HSC-তে ভালো ফলাফল করতে হবে। কারণ, জীবনের আসল যুদ্ধ নাকি সেখানেই। HSC পেরিয়ে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে ভর্তি হওয়ার পর মনে হলো, এবার বুঝি সব ঠিক হয়ে গেল। কিন্তু না! এবার শুরু হলো ভালো CGPA, ভালো রেজাল্ট, ভালো চাকরি আর প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা। যেদিন চাকরি হলো, সেদিন শুনলাম, শুধু চাকরি পেলেই হয় না। ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর শুনলাম, আরও একটু ওপরে উঠতে হবে। আরও ভালো পদ, আরও বেশি আয়, আরও বড় পরিচয়। এভাবেই একদিন চুলে পাক ধরল। শরীরের শক্তি কমল। যে স্বপ্নগুলো পূরণের জন্য এত বছর ছুটেছি, সেগুলোর অনেক কিছুই তখন আর আগের মতো আনন্দ দিল না। অবসরের এক বিকেলে হয়তো মানুষটা বারান্দায় বসে ভাববে, "সারা জীবন তো আসল পরীক্ষার প্রস্তুতিই নিলাম। তাহলে জীবনটা উপভোগ করব কখন?" অথচ ছোটবেলার সেই PSC পরীক্ষার সময়টাও জীবন ছিল। JSC, SSC, HSC-র সময়টাও জীবন ছিল। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা, চাকরির সংগ্রাম, সংসারের দায়িত্ব, সবকিছুই জীবনের অংশ ছিল। আমরা শুধু ভবিষ্যতের একটা সুন্দর দিনের অপেক্ষায় থেকে বর্তমানের অসংখ্য সুন্দর দিন হারিয়ে ফেলেছি। জীবনের সবচেয়ে বড় ভুল সম্ভবত এখানেই। আমরা জীবনকে একটা গন্তব্য ভেবে ছুটতে থাকি, অথচ জীবন আসলে প্রতিদিনের পথচলা। সফল হতে হবে, স্বপ্ন দেখতে হবে, পরিশ্রমও করতে হবে। কিন্তু সেই পরিশ্রমের ভিড়ে নিজের জন্য, পরিবারের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য একটু সময় রাখতেও হবে। কারণ, জীবনের সব পরীক্ষায় প্রথম হয়েও যদি শেষবেলায় মনে হয়, জীবনটাই ঠিকমতো বাঁচা হলো না, তাহলে সেই সফলতার আনন্দ কোথায়? মনে রাখবেন, জীবন কোনো পরীক্ষার পর শুরু হবে না। জীবন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তটাও আপনার জীবনেরই একটা অংশ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না।

Open in Telegram
Views460−8%vs avg
Forwards—
Reactions13
Comments—
#2505Text

আলহামদুলিল্লাহ্, 3d printed bones এর ক্ষেত্রে আরেকটি বড় অর্জন!! এবার বাংলাদেশ ইলিজারোভ সোসাইটি এর ওয়ার্কশপের সকল bones আমরাই ইরেঞ্জ করে দিচ্ছি। শুধু তাই না অলরেডি রাশিয়া এবং চায়নার দুজন স্টুডেন্ট ও আমাদের থেকে bones নিয়েছে। প্রায় ৩০ এর অধিক মানুষ আমাদের থেকে Base of the skull নিয়েছেন, স্টিল কারও থেকে কমপ্লেইন আসেনি আলহামদুলিল্লাহ। বেশ কিছু হাফ সেট , ফুল সেট ও ইতোমধ্যে সেল হয়েছে এগুলো দিয়ে পড়াশোনা করে মানুষ কার্ড টার্ম ও ক্লিয়ার করছে। 3d প্রিন্টেড আর্টিফিশিয়াল bones এখন আর কোনো স্বপ্ন না বরং বাস্তব ফ্যাক্ট। শুধু bones না বিভিন্ন মেডিকেল মডেল ও এখন 3d প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করা যায়। বাংলাদেশে একাধিক পেজ এসব নিজে কাজ করছে। অনেকেই বিষয়গুলো জানেনা তাই আবারও পোস্ট করা। আমরা আশা করছি সামনের দিনগুলোতে মানুষ এমন চুরি করা মানব কংকালের পরিবর্তে আর্টিফিশিয়াল bones কেই প্রায়োরিটি দিবে ইনশা আল্লাহ। Dr. M R Sifat Co Founder 3D Verse

Open in Telegram
Views614+23%vs avg
Forwards—
Reactions11
Comments—
#2503Text

আপনার মা দিনে ৫ বার ফোন দেয় তাই না? কি করছো, খেয়েছো, কোথায় আছো, কখন আসবে... মাঝে মাঝে বিরক্ত লাগে, মনে হয় একটু বড় হয়েছি, এত খোঁজ নেওয়ার কি আছে? একবার ভাবুন, জাস্ট আগামীকাল থেকে যদি ওই নাম্বারটা থেকে আর কোনো কল না আসে? যদি ফোনটা একদম চুপ হয়ে যায়? তখন আপনার ফোনটা ঠিকই সাইলেন্ট থাকবে, কেউ আর বারবার বিরক্ত করবে না। কিন্তু একই সাথে, অফিসে লাঞ্চ করেছেন কিনা কেউ আর জিজ্ঞেস করবে না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে কেউ আর বলবে না - বাবা ছাতাটা নিয়ে বের হ। রাতে ফিরতে দেরি হলে দরজার কাছে কেউ আর লাইট জ্বালিয়ে বসে থাকবে না। আমরা বিরক্ত হই, কিন্তু ভুলে যাই এই বিরক্ত করাটাই তার ভালোবাসা। এই মানুষটা ছাড়া দুনিয়াতে নিঃস্বার্থভাবে আপনার জন্য দোয়া করার আর কেউ নেই। থাকতে থাকতে একটু সময় দিন, ফোনটা একটু হাসিমুখে ধরুন। শুধু এইটুকু বদলালেই দেখবেন, আপনার মনের অস্থিরতাটা কত শান্ত হয়ে গেছে।

Open in Telegram
Views774+54%vs avg
Forwards—
Reactions22
Comments—
#2500Link preview

থ্রিলার লিংক - 1. সিঁড়িতে মৃত্যুফাঁদ https://www.facebook.com/100077796032714/posts/pfbid0sTNzzvWTdcfwfUXVYqoSEbDfbKrkZheAPn6ezcrLvF85agJkkrtPW5XUkwg39Y2El/ 2. নতুন বউয়ের মাথা ব্যাথা https://www.facebook.com/100077796032714/posts/pfbid0EGG9qpz2UhT4wVB7UWcssLZgWCFaeSSZugYRTNxKR2SSj5qea2i6D269VyQWW2mtl/ 3. পরের সপ্তাহে - https://www.facebook.com/100077796032714/posts/pfbid0HyjW7h5N9e8v7DiqnUV4LQHhdK8phgWzTuTuE6peCanWQ43G5kLz1HtfQXqhSyhRl/ 4. রক্ত যখন রক্ত খায় - https://www.facebook.com/100077796032714/posts/pfbid07UfkDQvGdctdSfB12YMHgpUgA5ap8K99sdpicKbpvBV2sDDLMER1k5nuaxLsUJeSl/ 5. আমার রোগী ভূত দেখেছিল https://www.facebook.com/share/p/1DuvP23pYx/ 6. আয়রন ম্যান https://www.facebook.com/share/p/1Vothkdw3c/ 7. বন্ধ দরজার ওপারে https://www.facebook.com/share/p/1HpSC2J4VK/ 8. পাহাড়ের দানব https://www.facebook.com/drmrsifat72/posts/pfbid02Zd4oXVgPidvNo9yA96uGetZn5ehgQkgb3CEeUjLG6L93cyYRKE3XVwxfZUuVPqknl?notif_id=1795427570844528&notif_t=feedback_reaction_generic&ref=notif মেডিকেলের অন্যান্য গল্প - 1. চার পা https://www.facebook.com/100077796032714/posts/pfbid02VyjDG56uDdcwVwnxh4YMnPDuPgavTR65bBskWJcRovErDWdza5qBXpeSmvZfVBUXl/ 2. নতুন ভোরের অপেক্ষায় https://www.facebook.com/100077796032714/posts/pfbid0ERSDzrP6TbNVjgHwSoHe7pxu1wjt9USrVhZeegPt4VAeeYUteapNQBg5E946RY8zl/ 3. পার্ট ওয়ান https://www.facebook.com/100077796032714/posts/pfbid0hswL49vhwiEU7r8Qs8kfXMwAa2tcjyHTTSC5UV7tLCGVSyJHP7tgJgj5BidMKf8Tl/ 4. রোগীর নাম : আমি https://www.facebook.com/100077796032714/posts/pfbid02hTakDjioVAewM28Z9GGYpMTEUfsV6qbhHaDYfXbXB7eA8FSLW6ibnz1fbXZft6WXl/ 5. বাষট্টি https://www.facebook.com/100077796032714/posts/pfbid02rq7y1BQ29LCW38H3kkw4VunCFry5Rqj1xd5cgtvRegnneHZyMnnKeSHPfQceGSEDl/ 6. খাতার শেষ পাতা https://www.facebook.com/100077796032714/posts/pfbid025UFREuqFidiE4ahbhTMvWp9wSwKsfn4867ZupiYBMSD5Q8C3GD67rHLSLuja8PVSl/ 7. আজ আনিসের মন ভালো নেই https://www.facebook.com/100077796032714/posts/pfbid02c9q1UcsuLmiFWMezk1GThPmeJnesV2Yp6MR4bwE1SyUU6YKbxPvgBT7SGsHncDcXl/ (আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ)

Open in Telegram
Views792+58%vs avg
Forwards—
Reactions6
Comments—

All posts

Connections