সরকার গঠনের পর বিএনপি সরকারের গত ৮ মাসে কয়েক দফায় ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭১৯ টাকা, যদিও সরকার নির্ধারিত মূল্যে কোথাও পাওয়া যায়না এলপিজি। এমনকী অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তারা। চলতি বছরের মার্চে ১ হাজার ৩৪১ টাকা দামের একটি সিলিন্ডার নভেম্বর মাসে বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। গত ৮ মাসের ব্যবধানে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭১৯ টাকা বা প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। এতে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর ব্যয় আরও বেড়েছে। দামের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে তা ২৫২ টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৩৭ টাকায়। নভেম্বর মাসে আরও ২২৩ টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
Open in TelegramViews growthHide views growth
Views growth
Hours after publication
Show as table
| Hours after publication | Views |
|---|---|
| 0 h | 0 |
| 12 h | 898 |
| 15 h | 1,069 |
| 36 h | 1,515 |
- Total to date1,515