Посты канала BK Exclusive

сначала новые

#2952Фото

সরকার গঠনের পর বিএনপি সরকারের গত ৮ মাসে কয়েক দফায় ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭১৯ টাকা, যদিও সরকার নির্ধারিত মূল্যে কোথাও পাওয়া যায়না এলপিজি। এমনকী অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তারা। চলতি বছরের মার্চে ১ হাজার ৩৪১ টাকা দামের একটি সিলিন্ডার নভেম্বর মাসে বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। গত ৮ মাসের ব্যবধানে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭১৯ টাকা বা প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। এতে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর ব্যয় আরও বেড়েছে। দামের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে তা ২৫২ টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৩৭ টাকায়। নভেম্বর মাসে আরও ২২৩ টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।

Открыть в Telegram
Просмотры1 515−74%к среднему
Пересылки1
Реакции52
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
12 ч898
15 ч1 069
36 ч1 515
  1. Всего сейчас1 515
#2951Фото

ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে প্রকাশ করেছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান। এ নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে আলোচনা চলার মধ্যেই জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। আজ রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ছাত্রদলকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এদিকে কমিটি বিলুপ্ত হওয়ার পর জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান তাঁর ফেসবুক ওয়ালের এক পোস্টে লিখেন, "সব মিলিয়ে দীর্ঘ ২৮ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে থেকে ন্যায় নিষ্ঠার সাথে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।" উল্লেখ্য, গতকাল শনিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান তাঁর ছেলের এইচএসসি পাস করায় ছবিসহ একটি পোস্ট দেন। এরপর ছাত্রদল নেতার বয়স নিয়ে দলের ভেতরে–বাইরে নানা রকম আলোচনা শুরু হয়।

Открыть в Telegram
Просмотры2 272−61%к среднему
Пересылки2
Реакции107
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
1 ч448
13 ч1 103
25 ч1 566
41 ч1 937
73 ч2 272
  1. Через 1 час448
  2. Через 24 часа1 566
  3. Всего сейчас2 272
#2950Фото

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে ৪৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর করা একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে ওই নারীর করা মামলায় হযরত আলী মণ্ডল নামের ওই যুবদল নেতাকে আসামি করা হয়েছে। হযরত আলী উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন। মামলার বরাতে জানা যায়, মারামারির একটি মামলায় ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর স্বামীকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন যুবদল নেতা হযরত আলী। ২০ অক্টোবর বেলা ১১টার দিকে তিনি ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হযরত আলী।

Открыть в Telegram
Просмотры7 879+36%к среднему
Пересылки7
Реакции36
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
4 ч4 187
16 ч5 814
28 ч6 901
68 ч7 879
  1. Через 6 часов4 187
  2. Через 24 часа6 901
  3. Всего сейчас7 879
#2949Фотоизменён

গরু জবাইয়ের দায়ে ভারতে ৩ মুসলিমের যাবজ্জীবন, রায়ে গরুকে ‘জগৎ-মাতা’ আখ্যা দিল আদালত গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরতে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে ২৭৭ কেজি গোমাংসসহ গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে গোহত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গুজরাটের গান্ধীনগর জেলার একটি আদালত। এর মাধ্যমে গুজরাট ভারতের প্রথম রাজ্য হিসেবে গরু জবাই এর অপরাধে এমন কঠোর শাস্তির বিধান চালু করে। উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভী এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, 'গুজরাটে যারা গোহত্যা করবে, আইন তাদের কখনোই রেহাই দেবে না, এই রায় তারই এক স্পষ্ট বার্তা।' গত ২৬ অক্টোবর দেওয়া এই রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ওয়াসিম কুরেশি, মোহাম্মদ রফিক কুরেশি এবং আশফাক বাহেলিম। তাদেরকে শাস্তি হিসেবে একইসাথে ৩ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। প্রাচীন সংস্কৃত গ্রন্থ মনুসংহিতা উদ্ধৃত করে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, গরু কেবল একটি প্রাণী নয়, এটি পার্থিব সমৃদ্ধি ও 'ধর্ম'-এর স্তম্ভ হিসেবে বিবেচিত। গরুকে "জগতের মাতা" হিসেবে গণ্য করা হয় এবং এটি ৩৩ কোটি দেব-দেবীর বাসস্থান। গরুর চার পা চার বেদের প্রতীক।

Открыть в Telegram
Просмотры8 798+52%к среднему
Пересылки12
Реакции84
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
5 ч3 260
12 ч5 167
36 ч7 778
72 ч8 798
  1. Через 6 часов3 260
  2. Всего сейчас8 798
#2948Видео
Просмотры9 202+59%к среднему
Пересылки22
Реакции90
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
8 ч5 766
76 ч9 202
  1. Через 6 часов5 766
  2. Всего сейчас9 202
#2947Фотоизменён

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ১২ বছর পর পুরস্কার হিসেবে ২০২৩ সালে তৎকালীন আ.লীগের আমলে মুক্তিযোদ্ধার খেতাব পান মানিক পশারী। কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার এক যুগ পর সরকারিভাবে মুক্তিযোদ্ধার খেতাব পান আলোচিত মানিক পশারী। দিল্লি পলাতক সাবেক স্বৈরাচার শেখ হাসিনার শাসনকালে ২০২৩ সালের ১৮ই জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানা যায়। পিরোজপুরের স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন জানান, “মানিক পশারী প্রকৃতপক্ষে কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ‘মিথ্যা সাক্ষ্য’ দেওয়ার পুরস্কার হিসেবে প্রায় ১২ বছর পর তাকে এই মুক্তিযোদ্ধার সনদ ও গেজেটভুক্ত করা হয়। যেহেতু মানিক পশারী সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা, সে কারণে পুলিশ প্রশাসন তাকে গার্ড অব অনার দিতে বাধ্য হয়েছে। এ কারণে সাঈদীর অনুসারীরা বাঁধা দিয়েছিল। আমরাও জানি, তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা।”

Открыть в Telegram
Просмотры9 112+57%к среднему
Пересылки14
Реакции41
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
12 ч6 761
67 ч9 112
  1. Всего сейчас9 112
#2946Фотоизменён

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপিপন্থী খলনায়ক চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিবা শানু দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। তিনি চলচ্চিত্রের পাশাপাশি বিএনপির রাজনীতিতেও সমানভাবে সক্রিয়। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে। শিল্পীদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো এই ট্রাস্টের অন্যতম উদ্দেশ্য।

Открыть в Telegram
Просмотры2 213−62%к среднему
Пересылки1
Реакции84
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
5 ч673
17 ч1 124
29 ч1 784
73 ч2 213
  1. Через 6 часов673
  2. Через 24 часа1 784
  3. Всего сейчас2 213
#2945Фото

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সরকার দলীয় এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে হামলায় আহতের ১২ দিন পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান। শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। ১৪ অক্টোবর রাতে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই সশস্ত্র ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালায়। এ সময় দুটি গুলি করা হয়। পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে শাকিলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। ১২ দিন পর না ফেরার দেশে চলে যান শাকিল।

Открыть в Telegram
Просмотры2 516−57%к среднему
Пересылки1
Реакции53
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
3 ч729
13 ч1 338
25 ч1 553
30 ч1 647
69 ч2 516
  1. Через 24 часа1 553
  2. Всего сейчас2 516
#2944Видео
Просмотры8 074+39%к среднему
Пересылки22
Реакции86
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
2 ч2 761
10 ч5 446
26 ч7 136
69 ч8 074
  1. Через 1 час2 761
  2. Через 24 часа7 136
  3. Всего сейчас8 074
#2943Видеоизменён
Просмотры8 439+46%к среднему
Пересылки22
Реакции101
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
4 ч4 511
13 ч6 290
25 ч7 371
29 ч7 560
72 ч8 439
  1. Через 6 часов4 511
  2. Через 24 часа7 371
  3. Всего сейчас8 439
#2942Фото

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, 'নানা অভিযোগে সৌদি আরবের বিভিন্ন কারাগারে কমবেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সেই দুই বাংলাদেশির নাম এই তালিকায় রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।' সৌদি আরবের রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহমেদ আশিকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের পর প্রতিমন্ত্রী এ কথা জানান।

Открыть в Telegram
Просмотры2 454−58%к среднему
Пересылки1
Реакции72
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
9 ч676
29 ч1 859
45 ч2 162
76 ч2 454
  1. Через 24 часа1 859
  2. Всего сейчас2 454
#2941Фото

রাজধানীতে সক্রিয় ৫৪৫ সন্দেহভাজন চাঁদাবাজের একটি তালিকা তৈরি করেছে প্রশাসন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে। তবে পুলিশ এখনো পুরোদমে অভিযান শুরু করতে পারেনি। কারণ, তালিকাভুক্তদের গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে কর্মকর্তাদের কাছে স্পষ্ট নির্দেশনা নেই। সেই সঙ্গে, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অনেকের ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোনো বিপদে পড়তে হবে কি না, তা নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা দ্বিধায় ভুগছেন। বিএনপি ক্ষমতায় আসার পর এটি দ্বিতীয়বারের মতো এ ধরনের তালিকা তৈরির ঘটনা। এর আগে ডিএমপি ১ হাজার ২০০ জনেরও বেশি সন্দেহভাজন চাঁদাবাজির তালিকা তৈরি করেছিল, যাদের একটি বড় অংশই ছিল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সর্বশেষ তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সন্দেহভাজন চাঁদাবাজ রয়েছে তেজগাঁও বিভাগে ১৫৫ জন। এর পরের অবস্থানে রয়েছে গুলশানে ৮৫ জন, উত্তরায় ৭২, লালবাগে ৭১, মিরপুরে ৬৬, রমনায় ৫০, ওয়ারীতে ২৪ ও মতিঝিলে ২২ জন। এই তালিকায় থাকা ২১৫ জনের মধ্যে অন্তত ৭৫ জনের সঙ্গে বিএনপি বা এর সহযোগী সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

Открыть в Telegram
Просмотры8 257+42%к среднему
Пересылки8
Реакции56
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
6 ч4 302
26 ч6 579
76 ч8 257
  1. Через 6 часов4 302
  2. Через 24 часа6 579
  3. Всего сейчас8 257
#2940Фотоизменён

গত নয় মাসে দেশে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৪৬ জন, জামায়াতে ইসলামীর ৮ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন রয়েছেন। এ সময়ে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল কিংবা দলটির সঙ্গে অন্য রাজনৈতিক দলের সংঘাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬-এর মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং সংগঠনটির নিজস্ব তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদন পর্যালোচনা করে এই প্রতিবেদন। এইচআরএসএসের তথ্য অনুযায়ী, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ৩৪২টি ঘটনায় ২ হাজার ৬৩২ জন আহত ও ৪০ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে ৩২১টি সংঘর্ষে আহত হয়েছেন ২ হাজার ১৯০ জন এবং নিহত হয়েছেন ১১ জন। বিএনপি-আওয়ামী লীগের ৯৩টি সংঘর্ষে ৫৪৫ জন আহত ও ৯ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোট রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনার মধ্যে ৯৩১টি বা ৯১ শতাংশ ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দলটির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘাতের কারণে।

Открыть в Telegram
Просмотры8 042+39%к среднему
Пересылки10
Реакции37
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
4 ч4 182
12 ч5 253
28 ч7 023
47 ч7 609
74 ч8 042
  1. Через 6 часов4 182
  2. Через 24 часа7 023
  3. Всего сейчас8 042
#2939Фото

১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল! বিশেষ ধরনের বাস চলাচলের জন্য সড়কের মাঝখান দিয়ে দুটি লেন আলাদা করার নাম হচ্ছে বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি। রাজধানী ঢাকার প্রথম বিআরটি প্রকল্প নেওয়া হয় শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত। বিআরটি প্রকল্পে শুরুতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। ২০১৬ সালে নির্মাণকাজ শেষ করে ২০১৭ সাল থেকে স্বয়ংক্রিয় দরজার বাস পরিচালনার কথা ছিল। এরপর প্রকল্প প্রস্তাব তিনবার পরিবর্তন করা হয়। সময় বাড়ে, ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকা। কাজ শেষ হয় না, আধুনিক বাসও নামে না। খরচ হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। এবার প্রকল্পটি বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন প্রকল্পটি বন্ধ করা হলে ঋণ করে যে টাকা খরচ করা হয়েছে, তা অনেকটাই পানিতে যাবে। সব যানবাহনের জন্য উন্মুক্ত করতে গেলে আরও কয়েক শ কোটি টাকা খরচ করে অবকাঠামো ভাঙতে হবে। নতুন করে আরও সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে বাস কিনে চালাতে গেলে সেটিও ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে প্রকল্পটি একটি গলার কাঁটায় পরিণত হয়েছে।

Открыть в Telegram
Просмотры7 154+23%к среднему
Пересылки10
Реакции44
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
7 ч4 835
31 ч6 530
51 ч6 950
66 ч7 154
  1. Через 6 часов4 835
  2. Через 24 часа6 530
  3. Всего сейчас7 154
#2938Фотоизменён

বাংলাদেশে চিকিৎসার মোট ব্যয়ের বড় অংশই বহন করতে হয় রোগী ও তাঁদের পরিবারকে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী, দেশের মোট স্বাস্থ্যব্যয়ের ৭৯.৩১ শতাংশ এসেছে রোগীর নিজস্ব পকেট থেকে। অর্থাৎ, প্রতি ১০০ টাকা স্বাস্থ্যব্যয়ের মধ্যে প্রায় ৮০ টাকা সরাসরি রোগী বা তাঁর পরিবারকে দিতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিয়ম অনুযায়ী, যেকোনো একটি দেশের নাগরিকদের চিকিৎসা বিষয়ক ব্যক্তিগত খরচ মোট স্বাস্থ্য ব্যয়ের ২০ শতাংশ বা তার নিচে থাকা উচিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যখাতে সবচেয়ে কম খরচ করে বাংলাদেশ। থাইল্যান্ডে ১০ শতাংশ এবং মালদ্বীপে এই খরচের হার ১৮ শতাংশ ব্যক্তির পকেট থেকে ব্যয় হচ্ছে। ভুটানে এই হার ৪২ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৬ শতাংশ, ভারতে ৪৯ শতাংশ এবং পাকিস্তানে ৫৬ শতাংশ। এই তালিকায় প্রায় ৮০ শতাংশ খরচ নিয়ে সবার শীর্ষে বাংলাদেশ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশী! আমাদের দেশে নিজেদের পকেট থেকে চিকিৎসার খরচ এত বেশি হওয়ায় অসুস্থতার সময় অনেক পরিবারকে ভয়াবহ আর্থিক সংকটে পড়তে হয়। বিশেষ করে হাসপাতালে ভর্তি, ওষুধ কেনা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় পরিবারের ওপর বড় ধরণের চাপ তৈরি করে।

Открыть в Telegram
Просмотры7 718+33%к среднему
Пересылки13
Реакции61
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
9 ч4 445
26 ч6 778
69 ч7 718
  1. Через 24 часа6 778
  2. Всего сейчас7 718
#2937Фотоизменён

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামির জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা তাঁর আইনজীবীর। গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Открыть в Telegram
Просмотры7 875+36%к среднему
Пересылки13
Реакции82
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
7 ч4 898
26 ч6 839
27 ч6 940
67 ч7 875
  1. Через 6 часов4 898
  2. Через 24 часа6 839
  3. Всего сейчас7 875
#2936Фотоизменён

একই দিনে প্রধান তথ্য কমিশনার এবং জাবির সিন্ডিকেট মেম্বার হলেন বিএনপির পক্ষে টকশোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাহরিন ইসলাম খান; একইসাথে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য! তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহরিন ইসলাম খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান তথ্য কমিশনার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে। এদিকে একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নাহরিন ইসলাম খান-কে মনোনয়ন প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩' এর ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে নাহরিন ইসলাম খান কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি সরকার। গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

Открыть в Telegram
Просмотры7 915+36%к среднему
Пересылки8
Реакции84
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
2 ч2 423
6 ч4 805
11 ч5 645
25 ч6 741
53 ч7 706
69 ч7 915
  1. Через 1 час2 423
  2. Через 6 часов4 805
  3. Через 24 часа6 741
  4. Всего сейчас7 915
#2935Фото

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে (লাইব্রেরি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা চিঠিতে জানানো হয়, জাতীয়তাবাদী প্রকাশনা থেকে প্রকাশিত ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের এক সেট করে কিনে লাইব্রেরিতে রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

Открыть в Telegram
Просмотры7 258+25%к среднему
Пересылки10
Реакции90
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
2 ч2 525
7 ч3 943
15 ч5 080
26 ч6 224
71 ч7 258
  1. Через 6 часов3 943
  2. Через 24 часа6 224
  3. Всего сейчас7 258
#2934Фото
Просмотры2 170−63%к среднему
Пересылки0
Реакции68
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
8 ч828
26 ч1 498
70 ч2 170
  1. Через 24 часа1 498
  2. Всего сейчас2 170
#2933Фото

চাকরির আশায় রাশিয়ায় গিয়েছিলেন ৩০ বাংলাদেশি। তাঁদের বলা হয়েছিল, নির্মাণপ্রতিষ্ঠানে সেখানে কাজের সুযোগ হবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে পাঠানো হয় সেনাবাহিনীর কাছে। ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে বাংলাদেশিদের একধরনের শিকার হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো। তাঁদের ওপর ড্রোন হামলা হলে হামলাকারীদের অবস্থান ও দূরত্ব শনাক্ত করা যেত। চলতি বছরের ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ৩০ জন বাংলাদেশি রাশিয়ায় যান। নির্মাণপ্রতিষ্ঠানে কাজের কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে গড়ে প্রায় ১০ লাখ টাকা করে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ভুক্তভোগীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। কেউ কেউ ঋণ করে বিদেশে গিয়েছিলেন। এখন তাঁদের পরিবারের অনেকে স্বজনের মৃত্যুর খবর পেলেও মরদেহ দেখার বা দেশে ফিরিয়ে আনার সুযোগ পাচ্ছেন না।

Открыть в Telegram
Просмотры2 167−63%к среднему
Пересылки3
Реакции113
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
1 ч280
2 ч589
7 ч930
14 ч1 092
35 ч1 558
65 ч2 150
67 ч2 167
  1. Через 1 час280
  2. Через 6 часов930
  3. Всего сейчас2 167
#2932Фотоизменён

বাংলাদেশে দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি। ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা উপলক্ষে সব মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি পাচ্ছে। এবারের দুর্গাপূজায় ঢাকেশ্বরীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। অষ্টমীতে প্রসাদ বিতরণের উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। দুর্গাপূজার জন্য হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দুর্গাপূজার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান এই পূজার জন্য দিয়েছেন ৫ লাখ টাকা। এ ছাড়া দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি যাত্রীর চাপ সামলাতে পাঁচটি ট্রেনের ডে–অফও (বন্ধের দিন) প্রত্যাহার করা হয়েছে।

Открыть в Telegram
Просмотры2 024−65%к среднему
Пересылки2
Реакции77
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
1 ч412
7 ч968
15 ч1 111
35 ч1 506
65 ч2 010
67 ч2 024
  1. Через 1 час412
  2. Через 6 часов968
  3. Всего сейчас2 024
#2931Фото

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত উত্তর প্রদেশের বিজনরে লাউডস্পিকারে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মসজিদের মাইকও জব্দ করা হয়েছে। আজানের শব্দ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হওয়ার অজুহাত তোলে জেলার ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার নিজে থেকেই এই ব্যবস্থা নেন। পরে মুয়াজ্জিনকে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মুয়াজ্জিনের নাম মোহাম্মদ ফাইজান। গত শনিবার নাজিবাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলার ম্যাজিস্ট্রেট (ডিএম) ও পুলিশ সুপার (এসপি) উচ্চস্বরে আজানের শব্দ শুনে এই পদক্ষেপ নেন। জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই গত শনিবার ‘সমাধান দিবস’ নামের অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মহল্লা মাকবারা এলাকা দিয়ে যাওয়ার সময় তারা মসজিদ থেকে উচ্চ শব্দে আজান শুনতে পান। এরপর পুলিশ সুপার কোতোয়ালি থানার পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার মালিক মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করেন।

Открыть в Telegram
Просмотры7 883+36%к среднему
Пересылки7
Реакции92
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
6 ч3 769
13 ч5 228
28 ч7 133
35 ч7 258
68 ч7 883
  1. Через 6 часов3 769
  2. Через 24 часа7 133
  3. Всего сейчас7 883
#2930Фото

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের ওজন নির্ধারণের কাজ শেষ হয়েছে। এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া গেছে। তবে বৈদেশিক মুদ্রার গণনা শেষ হতে রাত ৮টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টা থেকে এসব মূল্যবান সামগ্রীর ওজন নির্ধারণ, স্বর্ণের ক্যারেট যাচাই এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়। পরে বেলা সাড়ে ৫টার দিকে স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কার ওজন নির্ধারণের বিষয়টি জানানো হয়। সর্বশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। ওই সময় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এদিকে, পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে। উল্লেখ্য, পাগলা মসজিদের দানবাক্সে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রুপার অলঙ্কারও দান করেন ভক্ত ও দর্শনার্থীরা। নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খোলা হয়।

Открыть в Telegram
Просмотры2 217−62%к среднему
Пересылки4
Реакции69
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
2 ч631
6 ч930
17 ч1 151
33 ч1 684
63 ч2 187
67 ч2 217
  1. Через 6 часов930
  2. Через 24 часа1 151
  3. Всего сейчас2 217
#2929Фотоизменён

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকা দিয়ে ‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয়। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম টাকার বিনিময়ে লোক পাঠিয়ে প্রকল্পে হামলা করেন। হামলায় পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির তৎকালীন সভাপতি মফিজুর রহমান মামুন বাহিনীর লোকজনকেও যুক্ত করা হয়। খুন, জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এই হামলা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলছেন, ঘটনার দিন দুপুরে ১৩ জন মিলে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার পরিকল্পনা করেন। সেখানে শাহরিয়ার ও বিকাশ উপস্থিত ছিলেন।

Открыть в Telegram
Просмотры9 219+59%к среднему
Пересылки15
Реакции69
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
3 ч4 770
7 ч5 668
25 ч8 065
40 ч8 553
67 ч9 219
  1. Через 6 часов5 668
  2. Через 24 часа8 065
  3. Всего сейчас9 219
#2928Фото

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের পিলারে উদ্বোধন করা হয়েছে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইন। নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে সাজিয়ে তোলা হবে বলা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম। ডিএনসিসি জানিয়েছে, মিরপুরের মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকার জন্য ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ নামে ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সিটি করপোরেশনই সরবরাহ করবে। উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, এই জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপসহীন এই নেত্রীর ছবিও মেট্রোরেলের পিলারে সংযুক্ত করবো।

Открыть в Telegram
Просмотры1 966−66%к среднему
Пересылки0
Реакции64
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
1 ч259
28 ч1 352
52 ч1 694
68 ч1 966
  1. Через 1 час259
  2. Через 24 часа1 352
  3. Всего сейчас1 966
#2927Видеоизменён

রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদা না পেয়ে এক সিঙ্গাপুরপ্রবাসীর মাছের প্রজেক্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক কালাম মন্ডলের নেতৃত্বে এই নৃশংসতা চালানো হয়। ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, তিনি প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে কঠোর পরিশ্রম করে জমানো অর্থ দিয়ে এলাকায় একটি আধুনিক মাছের প্রজেক্ট গড়ে তোলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছিল। মঙ্গলবার সকালে অভিযুক্তরা বহিরাগত লোকজনকেও সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রজেক্টে ঢুকে অতর্কিত তাণ্ডব চালায়। এ সময় তারা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয় এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে লুট করে নিয়ে যায়। পরবর্তীতে রাতের আঁধারে পুকুরের পানিতে বিষপ্রয়োগ করা হয়। বুধবার ভোরে পুকুরে থাকা প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

Открыть в Telegram
Просмотры7 500+29%к среднему
Пересылки17
Реакции58
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч507
23 ч6 178
71 ч7 500
  1. Через 24 часа6 178
  2. Всего сейчас7 500
#2926Видеоизменён

রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিতে সাংবাদিক কলোনির পেছনের ২২ তলা গার্মেন্টস সংলগ্ন ফার্মেসিতে ঢুকে প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুসারী সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব। রাজধানীর পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে কুপিয়ে জখম করার এই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা তিন যুবক এক ব্যক্তির টি-শার্টের কলার ধরে মারধর করছেন। তাদের একজন একটি রামদা দিয়ে তাকে কোপাচ্ছেন এবং আরেকজন আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে হুমকি দিচ্ছেন। অপর যুবক দোকান থেকে ব্যাগে করে কিছু একটা নেওয়ার চেষ্টা করছেন। প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে ওই দোকানদারকে কুপিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা। পরে ওই ব্যক্তিকে রক্তাক্ত হাত চেপে ধরে থাকতে দেখা যায়।

Открыть в Telegram
Просмотры8 645+49%к среднему
Пересылки15
Реакции49
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
40 ч7 945
69 ч8 645
  1. Всего сейчас8 645
#2925Фото
Просмотры1 883−68%к среднему
Пересылки3
Реакции39
Комментарии—
Динамика просмотровСкрыть динамику

Рост просмотров

Часов после публикации

Показать таблицей
Часов после публикацииПросмотры
0 ч0
40 ч1 447
69 ч1 883
  1. Всего сейчас1 883
#2924Фото

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ. এফ. রহমান হল সংসদের জিএস ও শাখা ছাত্রদলের দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক তামিম চৌধুরীর বিরুদ্ধে হলের ক্যান্টিনে খাবার খেয়ে বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, তিনি ক্যান্টিনে খাবার খাওয়ার পর নিয়মিতই বিল পরিশোধ না করে চলে যান। বিল চাইলে ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তবে তামিম চৌধুরীর দাবি, তিনি খাবারের টাকা দিতে চাইলেও ক্যান্টিন কর্তৃপক্ষ তার থেকে টাকা নেয় না। ক্যান্টিন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, অভিযুক্ত হল সংসদ নেতা ক্যান্টিনে খাবার খাওয়ার পর প্রতিবারই টাকা পরিশোধ না করে চলে যান। পরে খাবারের টাকা চাইলে তিনি ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও দাবি তাদের। ক্যান্টিন কর্তৃপক্ষের অভিযোগ, হল সংসদের নেতা ও তার রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকার কারণে তিনি এমন আচরণ করছেন।

Открыть в Telegram
Просмотры5 499−5%к среднему
Пересылки11
Реакции29
Комментарии—
#2923Фото

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে দেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ৩৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১ জন নিহত ও ৩৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের মধ্যে সাতটি সংঘর্ষের ঘটনায় ৬১ জন আহত এবং বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ছয়টি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে তিনটি ঘটনায় ১৬ জন এবং বিএনপি ও অন্যান্য দলের মধ্যে সাতটি ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর বাইরে বিভিন্ন দলের মধ্যে আরও সাতটি সহিংসতার ঘটনায় ১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নিহত চারজনের মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপির একজন ও জামায়াতের একজন রয়েছেন। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, হামলা, নির্বাচন, দলীয় ও অভ্যন্তরীণ কোন্দল এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

Открыть в Telegram
Просмотры7 003+21%к среднему
Пересылки10
Реакции51
Комментарии—