যে দুনিয়ার জন্য আজ আপনি মানুষের সাথে অন্যায়, অবিচার, জুলুম করছেন। একদিন এই দুনিয়ার মানুষ আপনাকে সাদা কাপড়ে মুড়িয়ে দেবে।
Open in TelegramPosts of Motivation Zone
টাকাপয়সা খুব হিসেব করে খরচ করুন। আপাতত বিলাসী পণ্যের কেনাকাটায় একদম ফুলস্টপ দিন। যে কাজ থেকে আয় হচ্ছে, সেটির যত্ন নিন। আয়ের পরিমাণ যত কমই হোক, বর্তমান সময়ে সেটিকে অবহেলা করবেন না। অহেতুক সময় নষ্ট না করে বিকল্প আয়ের পথ খুঁজতে থাকুন। সুযোগ থাকলে একাধিক আয়ের উৎস তৈরি করার চেষ্টা করুন। সোনা, রুপা কিংবা জমিজমার মতো সম্পদ বিক্রির সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলুন, যদি না একান্ত প্রয়োজন হয়। বরং যতটা সম্ভব সঞ্চয় ধরে রাখার চেষ্টা করুন। আমি অর্থনীতির বিশেষজ্ঞ নই, অভিজ্ঞও তেমন কেউ নই। তবে চারপাশের পরিস্থিতি দেখে কেন জানি মনে হচ্ছে, সামনে কমবেশি আমাদের সবার জন্যই কিছু কঠিন সময় অপেক্ষা করছে। ভয় পাওয়ার কিছু নেই, তবে এখন থেকেই একটু সতর্ক ও প্রস্তুত থাকা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন।
Open in Telegramনারী এমন একটা শব্দ, যেটা শুরু হয়েছে না দিয়ে। আর পুরুষ এমন একটা শব্দ, যেটা শুরু হয়েছে প দিয়ে। প তে পজিটিভ। এবং না মানে নেগেটিভ।
Open in Telegramঅ্যারেঞ্জ ম্যারেজে তালাক কম হয় যাঁরা এমনটা ভাবেন, তাঁরা দেশের আদালতগুলোতে এবং সালিশ-মিমাংসায় কোন বিয়েতে বেশি তালাক হচ্ছে, সেই খোঁজ নিয়ে দেখবেন। অ্যারেঞ্জ ম্যারেজেই তালাক বেশি হচ্ছে। তালাকের মূল কারণগুলো হচ্ছে পরকীয়া, বনিবনা না হওয়া এবং ডোমেস্টিক ভায়োলেন্স। স্বামী অথবা স্ত্রী ধরা পড়ছেন, তারপর তালাক হচ্ছে। বেশির ভাগের ক্ষেত্রে পরকীয়া হচ্ছে সাবেক প্রেমিক বা প্রেমিকার সাথে। আর সবচাইতে বেশি বিচ্ছেদ হচ্ছে প্রবাসীদের অ্যারেঞ্জ ম্যারেজে। সামগ্রিকভাবে ঘাঁটলে দেখবেন যে, অ্যারেঞ্জ ম্যারেজেই পরকীয়া বেশি হচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজে ছেলে এবং মেয়ের মেন্টালিটি এক কি না, তা যাচাই করার সুযোগ কম থাকে এবং সেটাই তালাকের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানসিকতা না মিললেই হয়ে যাচ্ছে তালাক। গুরুত্বপূর্ণ জিনিস হলো যেসব ছেলে বা মেয়ে তার নিজ পরিবারের প্রতি বেশি বায়াষ্ট ওসব সংসারেও তালাক হচ্ছে। বিয়ের পরও অতি মা ভক্ত ছেলে বা মেয়ের তালাক হচ্ছে শুধু মাত্র মায়ের বেশি হস্তক্ষেপে। অতি মা ভক্ত ছেলে বা মেয়ে হলে তার বিয়ে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ টিকবেই না। প্রতিটা তালাকের পেছনে দেখা যাচ্ছে ছেলে বা মেয়েটার মা,বোন অথবা বান্ধবী এরা বেশি দ্বায়ী। আদালতে দেখতে পাবেন যে, মায়েরা বেশি আগ্রহে ও জোশে তার ছেলে আর মেয়েটাকে বলছে যে ,'সই কর ,তোরে আরো ভাল জায়গায় বিয়ে দিব।" বাহিরের প্রভাবকরা জিদ করিয়ে তালাক করিয়ে দিচ্ছে আরো ঝামেলা পাকিয়ে। পারিবারিক আদালত গুলিতে দুই সপ্তাহ বসে শুধু হেয়ারিং শুনলেই বুঝে যাবেন যে কি কি কারণে আর কোন টাইপের ম্যারেজে বেশি তালাক হচ্ছে। অ্যারেঞ্জ ম্যারিজেই বেশি তালাক হচ্ছে কিন্তু মা-বাবারা নিজ পছন্দে বিয়ে দেওয়ার জন্য বলাবলি করে যে প্রেমের বিয়ে টিকে না। এইসব বলে ব্রেনওয়াশ দিয়ে নিজেদের পছন্দে বিয়ে দেওয়ার চেষ্টা করে।
Open in Telegram🌿 নিজের সান্ত্বনা নিজেই হতে শেখো নিজের সুখ, শান্তি আর মানসিক স্বস্তির জন্য প্রিয় মানুষটার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যেও না। ভালোবাসার মানুষটা তোমার পাশে থাকবে, তোমাকে বুঝবে, তোমার কষ্টে সান্ত্বনা দেবে—এটা অবশ্যই সুন্দর। কিন্তু মনে রেখো, তোমার ভেতরের প্রতিটি ব্যথা, প্রতিটি না-বলা কথা, প্রতিটি রাতের নিঃশব্দ কান্না অন্য কেউ সবসময় বুঝতে পারবে না। কখনো কখনো তুমি যার কাছ থেকে একটু সহানুভূতি আশা করবে, সে হয়তো তোমার কষ্টটা বুঝতেই পারবে না। আর তখন তার কাছ থেকে বারবার বোঝাপড়া কিংবা সান্ত্বনা আশা করলে কষ্টটা আরও বেড়ে যেতে পারে। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো, যেন মন খারাপের দিনেও তুমি নিজেকে বলতে পারো— “আমি আছি তো, আমি নিজেকেই সামলে নেব।” 🤍 প্রিয় মানুষ তোমার জীবনের সুন্দর একটা অংশ হতে পারে, কিন্তু তোমার পুরো পৃথিবী হয়ে যেও না। কারও ভালোবাসা তোমাকে সুখী করুক— কিন্তু সেই ভালোবাসার অনুপস্থিতিতে যেন তুমি নিজেকে হারিয়ে না ফেলো। 🌸 নিজের কষ্টের সময় নিজের হাতটা নিজেকেই শক্ত করে ধরতে শেখো। কারণ শেষ পর্যন্ত নিজের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়টা—নিজেকেই হতে হয়। 🫶🏻
Open in Telegram🌸 সংসার কি শুধু একজনের ধৈর্যে টিকে থাকে? একটা সম্পর্কে ভুল হলে দুজনেরই বসে কথা বলা উচিত। কে কোথায় ভুল করেছে, কেন কষ্ট পেয়েছে,সেটা বোঝার চেষ্টা করা উচিত। কিন্তু একজনের ভুলের প্রতিক্রিয়ায় অন্যজন যদি রাগের বশে এমন কিছু বলে বা করে, যা তার সঙ্গীকে গভীরভাবে আঘাত করে, তাহলে সেই ভুলটাও কি উপেক্ষা করা যায়? স্বামী ভুল করেছে। স্ত্রী কষ্ট পেয়েছে, রাগ করেছে,এটা স্বাভাবিক। স্বামীও নিজের ভুল বুঝেছে, ক্ষমা চেয়েছে এবং সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছে। কিন্তু স্ত্রীর বলা কিছু কথায় স্বামীও ভীষণ কষ্ট পেল। সে সেটা পরিষ্কার করে জানাল এবং শুধু চাইল“তুমিও তোমার ভুলটা স্বীকার করো, একবার আন্তরিকভাবে ক্ষমা চাও। এটা কি খুব বেশি কিছু চাওয়া? স্ত্রীর কষ্টের মূল্য আছে, তাহলে স্বামীর কষ্টের মূল্যও আছে। স্ত্রীর আত্মসম্মান আছে, স্বামীরও আছে। স্ত্রীর ভুলকে যদি ‘রাগের মাথায়’ বলে বোঝানো হয়, তাহলে স্বামীর ভুলের ক্ষেত্রেও একই মানবিকতা থাকা উচিত। কারণ একজন ভুল করেছে বলে অন্যজন যা খুশি বলার অধিকার পেয়ে যায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়। বরং সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজের ভুল মেনে নেওয়াটাই পরিণত মানসিকতার পরিচয়। তাই সংসার টিকিয়ে রাখার দায়িত্ব শুধু স্ত্রী বা শুধু স্বামীর নয়। দুজনেরই দায়িত্ব। ভুল স্বীকার করাটাও দুজনের দায়িত্ব। ক্ষমা চাওয়াটাও দুজনের দায়িত্ব। আর সম্পর্কটাকে সম্মান করাটাও দুজনের দায়িত্ব। 🤍
Open in Telegram🌸 মেয়েরা ধৈর্য ধরে বলেই কি সংসার টিকে থাকে? সমাজে একটা কথা প্রায়ই শোনা যায়— “মেয়েদের একটু ধৈর্য ধরতে হয়, একটু মানিয়ে নিতে হয়; তাহলেই সংসার টিকে থাকে।” কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই “ধৈর্য” শব্দটার আড়ালে একজন মেয়েকে কত কিছু চুপচাপ সহ্য করতে বলা হয়? ধরুন, একজন স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হলেন, অতিরিক্ত ফ্রি হয়ে কথা বললেন, কিংবা এমন কোনো আচরণ করলেন যা তার স্ত্রীর কাছে অসম্মানজনক বা কষ্টদায়ক। স্বাভাবিকভাবেই স্ত্রী কষ্ট পেতে পারেন। রাগ হতে পারে, অভিমান হতে পারে, প্রতিবাদও করতে পারেন। কারণ যাকে ভালোবাসি, তাকে অন্য কারও সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হতে দেখলে খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয়।এর ফলে তিনি অনেক পাগলামিও করতে পারেন যেটা স্বামীর খারাপ লাগতেই পারে। সম্পর্কে সমস্যার শুরুটা কোথা থেকে হয়েছিল? স্বামী অন্য একজনের সঙ্গে সীমা অতিক্রম করে ঘনিষ্ঠ হলেন, স্ত্রী কষ্ট পেয়ে প্রতিবাদ করলেন, এরপর স্ত্রীর প্রতিক্রিয়াকেই যদি পুরো সমস্যার মূল কারণ বানিয়ে দেওয়া হয়—তাহলে কি সেটা ন্যায়সংগত? শেষ পর্যন্ত যদি স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন, তখন সমাজ খুব সহজেই বলে— “মেয়েটা একটু ধৈর্য ধরলেই তো সংসারটা টিকে যেত!” কিন্তু কেন শুধু মেয়েটাকেই ধৈর্য ধরতে হবে? একটা সংসার টিকিয়ে রাখার দায়িত্ব শুধু স্ত্রীর নয়, স্বামীরও। স্ত্রীকে যেমন রাগ নিয়ন্ত্রণ করতে হবে, স্বামীকেও তেমন নিজের আচরণের সীমা বুঝতে হবে। স্ত্রীকে যেমন সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, স্বামীকেও তেমনই থাকতে হবে। কারণ চুপচাপ সহ্য করা আর ধৈর্য ধরা এক জিনিস নয়। ধৈর্য হলো সমস্যাকে শান্তভাবে সামলানো। আর প্রতিনিয়ত কষ্ট দিয়ে, অসম্মান করে, অন্যায় সহ্য করিয়ে একটি সংসার টিকিয়ে রাখা—এটা কোনো সুস্থ সম্পর্কের সংজ্ঞা হতে পারে না। একজন স্ত্রী প্রতিবাদ করলেই যদি সংসার ভেঙে যায়, তাহলে শুধু প্রশ্নটা হওয়া উচিত নয়— “মেয়েটা কেন প্রতিবাদ করল?” প্রশ্ন হওয়া উচিত— “এমন পরিস্থিতি তৈরি হলো কেন, যেখানে তাকে প্রতিবাদ করতে হলো?” সংসার টিকে থাকে একজনের নীরবতায় নয়— দুজনের ভালোবাসা, বিশ্বস্ততা, সম্মান, সীমারেখা আর পারস্পরিক দায়িত্ববোধে। 🤍
Open in Telegramসব আত্মীয় আপনার খারাপ চায়, এমন না। কিন্তু একটা hard reality হলো, অনেক সময় আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যেই এমন মানুষ থাকে, যারা চায় না আপনি তাদের ছেলেমেয়েদের থেকে অনেক বেশি এগিয়ে যান। তারা সরাসরি হয়তো বলবে না, কিন্তু তাদের কথাবার্তা, পরামর্শ আর reaction-এর মধ্যে সেটা বোঝা যায়। আপনি ভালো কিছু করার চেষ্টা করছেন, তারা উৎসাহ দেওয়ার বদলে এমন পরামর্শ দেবে, যেটা শুনলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন, তারা বলবে “এখানেই তো ভালো আছো।” আপনি নতুন কিছু শুরু করতে চাচ্ছেন, তারা বলবে “এগুলো করে কী হবে?” কারণ তাদের সন্তান যেখানে নেই, আপনি কেন সেখানে যাবেন? আর সবচেয়ে interesting ব্যাপার হলো, এই jealousy অনেক সময় সন্তানদের মধ্যে যতটা না থাকে, তার চেয়ে বেশি দেখা যায় তাদের parents বা senior family members-এর মধ্যে। মামা, খালু, চাচা, চাচী, দাদা, দাদী কিংবা অন্য আত্মীয়দের মধ্যে এই comparisonটা তৈরি হয়। তাই সবাই আপনার ভালো চাইবে, এই expectationটা একটু কমান। যে সত্যিই আপনার ভালো চায়, তার পরামর্শ আপনাকে ছোট করবে না, বরং আরও বড় হওয়ার সাহস দেবে। কথাটা তিতা, কিন্তু জীবনে অনেক সময় আপনার নিজের মানুষগুলোর মধ্যেই আপনার সবচেয়ে বড় limitation লুকিয়ে থাকে।
Open in Telegramবয়স মাত্র ২৩। একটা পাবলিক ভার্সিটির শিক্ষার্থী। ক্লাস, এসাইনমেন্ট, টিউশনি, আড্ডা; বয়সের আর দশটা মেয়ের মতোই ব্যস্ত জীবন। সমস্যার শুরুটা অনেক আগে, প্রায় তিন-চার বছর আগে। মাসিকের সময় তলপেটে এমন তীব্র ব্যথা হতো যে বিছানা থেকে উঠতে পারতো না। তখন এক বান্ধবীর পরামর্শে ফার্মেসি থেকে কিনে আনলো একটা ট্যাবলেট "কিটোরোলাক"। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই যেন জাদুর মতো কাজ করে। ব্যথা একদম উধাও হয়ে যায়। সেই থেকে এটাই হয়ে গেলো তার ব্যথার সময়ের সঙ্গী। মাসিকের ব্যথা, মাথাব্যথা, রাত জেগে পড়ার পর ঘাড় কোমরের ব্যথা, যেকোনো ব্যথাতেই এই একটা ট্যাবলেট। ফার্মেসি থেকেই সহজে পাওয়া যেতো। মাসে তিন-চারবার, কখনো তার চেয়েও বেশি। শুরুর দিকে কিছুই টের পায়নি। মাঝেমধ্যে পেটে একটু জ্বালাপোড়া হতো, ভাবতো গ্যাসের সমস্যা, একটা গ্যাস্ট্রিকের ঔষধ বা অ্যান্টাসিড খেয়ে নিতো। এভাবেই কেটে গেলো তিন-চারটা বছর। কিন্তু একদিন হুট করেই সব ওলটপালট হয়ে গেলো। টানা দুই দিন বমি হচ্ছিল, কিছুতেই থামছিলো না। সাথে বুকে-পেটে অসহ্য জ্বালাপোড়া, শরীর একদম নেতিয়ে পড়েছিলো। দেরি না করে তার রুমমেট তাকে নিয়ে গেলো হাসপাতালের ইমার্জেন্সিতে। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞেস করতে লাগলেন খুঁটিনাটি প্রশ্ন। কবে থেকে সমস্যা, আগে থেকে কোনো ওষুধ খান কিনা। নাদিয়া প্রথমে একটু এড়িয়ে গেলো "মাঝেমধ্যে ব্যথার ওষুধ খাই, তেমন কিছু না।" ঠিক কতদিন ধরে, কতবার, কোন ওষুধ, এসব নিয়ে খোলাসা করে বলেনি প্রথমে। কারণ ওর মাথায়ই আসেনি যে এই "সাধারণ" ট্যাবলেটটার সাথে আজকের এই অবস্থার কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু ডাক্তার যখন নাছোড়বান্দার মতো প্রশ্ন করে গেলেন "ঠিক কোন ওষুধ? দিনে কয়বার? এভাবে কতদিন ধরে চলছে?" তখন আস্তে আস্তে পুরো ছবিটা ক্লিয়ার হলো। বিগত তিন-চার বছর ধরে প্রায় নিয়মিতই কিটোরোলাক খেয়ে যাচ্ছেন নাদিয়া, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই। রক্ত পরীক্ষায় ধরা পড়লো। সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের অনেক গুণ বেশি। কিডনি ইতিমধ্যেই অনেকটা ক্ষতিগ্রস্ত। সাথে শ্বাসকষ্টও দেখা দিয়েছিলো দীর্ঘদিনের রক্তক্ষরণজনিত রক্তশূন্যতা আর কিডনি বিকল হয়ে শরীরে অ্যাসিড জমে যাওয়ার কারণে। আসলে কী ঘটেছিলো নাদিয়ার শরীরে? কিটোরোলাকের মতো ব্যথার ওষুধ (NSAID গ্রুপের) শরীরে প্রোস্টাগ্লান্ডিন নামের একটা কেমিক্যাল কমিয়ে দেয়, যেটা আসলে কিডনিতে স্বাভাবিক রক্ত চলাচল বজায় রাখতে আর পাকস্থলীর ভেতরের লেয়ারকে অ্যাসিড থেকে রক্ষা করতে সাহায্য করে। একবার খেলে তেমন সমস্যা হয় না। কিন্তু ঘন ঘন খেলে কিডনির রক্তপ্রবাহ কমতে কমতে কিডনি বিকল হতে শুরু করে, আর পাকস্থলীর দেয়ালে ঘা তৈরি হয়ে সেই ঘা থেকে রক্তক্ষরণ শুরু হয় — যেটা থেকেই আসলে এই বমি আর জ্বালাপোড়া। কিটোরোলাক মূলত অপারেশন পরবর্তী তীব্র ব্যথার জন্য অল্প কয়েকদিনের (সর্বোচ্চ ৫ দিন) ব্যবহারের ওষুধ হিসেবে ডাক্তাররা ব্যবহার করেন। নিয়মিত মাসিকের ব্যথা বা মাথাব্যথার জন্য বছরের পর বছর ব্যবহার করার ওষুধ এটা না। মেয়েটাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু হলো। কয়েক সপ্তাহের চিকিৎসার পর কিডনির অবস্থা কিছুটা উন্নতি হলো, কিন্তু ডাক্তার স্পষ্ট করে জানিয়ে দিলেন যতটুকু ক্ষতি হয়ে গেছে, তার পুরোটা হয়তো আর কখনো আগের মতো হবে না। বাকি জীবন নিয়মিত কিডনির পরীক্ষা করিয়ে যেতে হবে তাকে। এই গল্প থেকে আমাদের কিছু জিনিস শেখার আছে ব্যথা হলেই সহ্য না করে ওষুধ খেয়ে ফেলাটা স্বাভাবিক মনে হয়, কিন্তু বারবার একই ব্যথানাশক খাওয়া মানে শুধু ব্যথাটাই কমালেন, আসলে এই ব্যথার পেছনের কারণ কি, শরীরে কি সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে আড়াল করে রাখা, সমাধান করা না। কিটোরোলাকের মতো শক্তিশালী ব্যথার ওষুধ স্বল্প সময়ের জন্য নির্দিষ্ট পরিস্থিতিতে দেওয়া হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া বারবার নিজে থেকে খাওয়া উচিত না। মাসিকের সময় নিয়মিত তীব্র ব্যথা হওয়াটাকে "স্বাভাবিক" ধরে নিয়ে চেপে না গিয়ে, এর পেছনের আসল কারণ জানতে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের কাছে নিজের ওষুধ খাওয়ার সত্যি কথা লুকানো নিজের জন্যই বিপজ্জনক। এতে সঠিক রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়, ঠিক যেমনটা মেয়েটার ক্ষেত্রে প্রায় হয়েই যাচ্ছিলো। পেটে দীর্ঘদিনের জ্বালাপোড়া, কালচে পায়খানা, অস্বাভাবিক দুর্বলতা বা প্রস্রাব কমে যাওয়া এসব লক্ষণ ভুলেও উপেক্ষা না করে দ্রুত ডাক্তার দেখানো উচিত। আপনার পরিচিত কারো মধ্যে যদি "ব্যথা হলেই ব্যথার ঔষুধ খাই" এই অভ্যাসটা থাকে, তাকে সাবধান করুন। যে হারে আমাদের দেশে কিডনী রোগী বাড়ছে তাতে ঘরে ঘরে এসব নিয়ে সচেতনতা ছাড়া আর উপায় নেই। আপনার একটা ছোট নলেজ হয়ত কারো কিডনি বাঁচিয়ে দিতে পারে। বিশেষ করে নিজের এলাকার পরিচিত ফার্মেসি দোকানদারদের সচেতন করুন যেন কারো কাছে প্রেস্ক্রিপশন ছাড়া এবং দীর্ঘমেয়াদে এসব ঔষধ বিক্রি না করেন। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ~ শাহরিয়ার, এমবিবিএস ফাইনাল ইয়ার।
Open in Telegramযাহারা শান্তভাবে সহ্য করে তাহারা গভীরতর ভাবে আহত হয়। কারণ তাহাদের ক্ষত দৃশ্যমান নয়,কেবল অনুভবের।
Open in Telegramস্বামী বাসায় ফিরল।স্ত্রীর সাথে স্বাভাবিক কথা হচ্ছে।হঠাৎ কোন এক বিষয়ে কথার সময়ে স্ত্রীর কথার উত্তরে স্বামী রাগ দেখালো।স্ত্রী বলে উঠল-'এই জন্যই তোমার সাথে একদিন আমার ডিভোর্স হবে'।স্বামী অবাক হয়ে গেল।ফুলের মত আদরের বউয়ের এমন কথা কেন? স্ত্রী সেদিন মনের অজান্তেই 'ডিভোর্স' শব্দ উচ্চারণ করে।কোন এক অজানা দূরত্বে সত্যি সত্যি কয়েক বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। সংসারে অনেক কিছুই হবে।এই ঘৃণ্য শব্দ-'ডিভোর্স'- উচ্চারণ করতে নেই।একবার উচ্চারণ করেছে আর ডিভোর্সের বাস্তব রুপ দেখে নাই এরকম সংসার নাই বললেই চলে।
Open in Telegramএই আষাঢ়ের বৃষ্টিভেজা সন্ধ্যায়, কোনো এক প্রান্ত থেকে আপনারই উম্মতের মাঝে কেউ আপনাকে নিয়ে ভাবছে।আপনারই শামায়েল নিয়ে চিন্তা করতে করতে কল্পনার জগতে হারাচ্ছে বারংবার।যেমন করে আপনিও ভেবেছিলেন।ইরাদা করেছিলেন এমন নাফরমান উম্মতদের দেখার। হাজার বছর পরও আপনাকে না দেখার বিষাদে কতো প্রাণ যে ডুকরে কেঁদে ওঠে!কতো হৃদয় দগ্ধ হয়!কতো অন্তর আলোকিত হয়! আপনার ভালোবাসায়... সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 🍂
Open in Telegramআমরা আসলে জীবন কাটাই না, স্মৃতির অসংখ্য নুড়ি পাথর কাচের বোয়মে জমা রাখি...!! যেদিন সেটা ভরে যাবে সেদিন পৃথিবী দেখাও শেষ হয়ে যাবে, পূরণ হওয়া স্বপ্নগুলো মনে আনন্দের সঞ্চার করবে আর অপূর্ণ চাওয়া গুলো হতাশায় ডুবাবে।।
Open in Telegramকাঁধ যখন পাপে ভারী হয়, হৃদয় আল্লাহর দিকে এগিয়ে যেতে বাধা পায়। অঙ্গ-প্রত্যঙ্গ তার আনুগত্যে উঠে দাঁড়াতে গিয়ে থমকে যায়। যার কাঁধ পাপের ভারে ন্যুজ, সে কি করে দীর্ঘ পথ অতিক্রম করবে? যে হৃদয় গুনাহতে ভারাক্রান্ত, সেটা কি করে আল্লাহর দিকে এগিয়ে যাবে? যদি সেই পাপগুলো সরিয়ে ফেলা হত, তাহলে সে উঠে দাঁড়াতে পারত। প্রবল আকর্ষণে উঠে গিয়ে রবের পানে সে উড়ে চলত। তার সকল কষ্ট পরিণত হত সুখ-সমৃদ্ধি আর সহজতায়। — ইবনুল কাইয়্যিম (রহি.)
Open in Telegramছোটবেলা থেকে যে গোপাল ভাঁড় দেখতাম, সে কার্টুনটা নাকি আর দেখা যাবে না!! বড় হয়ে যাচ্ছি, ছোটবেলার সব কিছুও যেন হারিয়ে যাচ্ছে🥹
Open in Telegramলাইফটাকে সহজ করতে চাইলে, আননেসেসারি মানুষদের সাথে সম্পর্ক বাদ দিন। তাদের সাথে যত কথা বলবেন, তারা আপনাকে তত হার্ট করবে। তারা আপনার কোন কাজেই আসবেনা। আপনি ভালো কিছৃ করতে চাইলে বা ভালো কিছু করলে আপনাকে টেনে নিচে নামানোর জন্য সবকিছুই করবে তারা। এ ধরনের মানুষরা নর্মালি জীবনে কিছু করতে পারে, ইন্ড অফ দ্যা ডে! দিনশেষে ক্ষতি করা ছাড়া তারা আপনার জন্যে কিসুই করবেনা। জাস্ট লিভ দ্যাম আ্যলোন এন্ড স্টে এওয়ে ফ্রম দ্যাম!!!
Open in Telegramস্মার্টফোনের ক্ষতিকারক দিক এটা না যে...এটা আপনার সময় নষ্ট করে। বরং, স্মার্টফোনের সবচেয়ে ভয়ংকর এবং ক্ষতিকারক দিক হলো ~ • আপনি পরীক্ষার হলে গিয়ে ২+২=৫ লিখে আসবেন। • একটা অসাধারণ বই পড়তে বসবেন, ৩০ সেকেন্ড পর মনে হবে কেউ আপনাকে টানছে। (একজন ধর্ষক যেভাবে একটা সুন্দরী ষোড়শী মেয়েকে টেনে হিঁচড়ে তার দিকে নিয়ে যায় সেরকম কেউ একজন আপনাকে তার দিকে টানছে) • ২৪ ঘন্টা মনে হবে 'ভাল্লাগে ভাল্লাগে না...কিছুই ভালো লাগে না'। • ১০ ঘন্টা ঘুমালেও মনে হবে আরো ১০ ঘন্টা ঘুমাই। • নামাজ পড়তে ভালো লাগবে না।
Open in Telegram📖 যে শিক্ষার্থী অতীতে আটকে থাকে, সে ভবিষ্যৎ জিততে পারে না। "আগে যদি আরও একটু পড়তাম...", "ওই পরীক্ষাটা যদি ভালো হতো...", "অনেক সময় নষ্ট করেছি..."—এই আফসোসগুলো তোমার ভবিষ্যৎ বদলাবে না। প্রতিটি সফল শিক্ষার্থীর জীবনেই ব্যর্থতা, খারাপ রেজাল্ট আর কঠিন সময় এসেছে। কিন্তু তাদের সাফল্যের কারণ একটাই—তারা অতীতকে নয়, নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দিয়েছে। আজ থেকে সিদ্ধান্ত নাও— গতকালের ভুল নয়, আজকের পড়া নিয়ে ভাববে। অন্যের রেজাল্ট নয়, নিজের উন্নতির সঙ্গে প্রতিযোগিতা করবে। প্রতিদিন আগের দিনের চেয়ে ১% ভালো হওয়ার চেষ্টা করবে। মনে রেখো, ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কিংবা জীবনের যেকোনো প্রতিযোগিতায় জেতে তারা, যারা অতীতের আফসোসে নয়, বর্তমানের প্রস্তুতিতে সময় ব্যয় করে। তোমার অতীত তোমার ভাগ্য নির্ধারণ করে না। তোমার আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের পরিচয়। বইটা খুলে বসো। কারণ একদিন তোমার সফলতার গল্পই প্রমাণ করবে—অতীত নয়, সঠিক প্রস্তুতিই মানুষকে বিজয়ী করে।✨
Open in Telegram🌸 যা হারিয়ে গেছে, তা-ই হয়তো নতুন কিছুর শুরু... একজন যুবক খুব কষ্ট করে একটি চাকরির জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে ব্যর্থ হলো। সে ভাবল, "সব শেষ!" হতাশ হয়ে সে সৃষ্টিকর্তার কাছে শুধু একটি কথাই বলল— "আমি তো আমার সেরাটা দিয়েছিলাম, তাহলে কেন?" কয়েক মাস পর সে এমন একটি সুযোগ পেল, যা আগের চাকরির চেয়ে অনেক ভালো। সম্মান, বেতন, আর শান্তি—সবই ছিল সেখানে। তখন সে বুঝতে পারল, যা আমি হারিয়েছিলাম, সেটা ছিল আমার ইচ্ছা। আর যা পেয়েছি, সেটা ছিল সৃষ্টিকর্তার পরিকল্পনা। 🌼মনে রাখবেন কখনো কখনো সৃষ্টিকর্তা আপনার হাত থেকে কিছু কেড়ে নেন, কারণ তিনি আপনার জন্য তার চেয়েও সুন্দর, বড় ও কল্যাণকর কিছু প্রস্তুত করে রেখেছেন। তাই যা হারিয়েছেন, তা নিয়ে ভেঙে পড়বেন না। বিশ্বাস রাখুন—সঠিক সময়ে সৃষ্টিকর্তা আপনাকে তার থেকেও উত্তম কিছু উপহার দেবেন। 🤍
Open in Telegram