'আফগানিস্তানে মেয়েদের একে অপরের সাথে কথা বলা বন্ধ' 'আফগানিস্তানে মেয়েদের নাম মেনশন করা নিষিদ্ধ' 'আফগানিস্তানে মেয়েদের বাসা থেকে বের হওয়া নিষিদ্ধ' এ ধরণের এবসার্ড ভুয়া নিউজগুলো পশ্চিমা মেইনস্ট্রিম মিডিয়াগুলো ক্রমাগত প্রচার করে। অন্যদিকে বাঙ্গু গণমাধ্যমগুলোও এগুলো কোনো যাচাই বাছাই ছাড়াই একটা মিডিয়া থেকে আরেকটা নিয়ে প্রচার করতে থাকে। প্রচারের চেয়েও অবাক করা বিষয় হলো, শিক্ষিত সমাজ এগুলো বিশ্বাসও করে! এবং এটা প্রচারের চেয়েও ভয়ঙ্কর। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষিত সমাজের অন্তরে শিক্ষাব্যবস্থা, নেটফ্লিক্স, বিনোদন ইন্ডাস্ট্রির মাধ্যমে পশ্চিমাদের প্রতি অদ্ভুত বিকৃত মুগ্ধতা ও মুয/হিদদের প্রতি বিদ্বেষ ও বিতৃষ্ণা তৈরি করা হয়েছে। তারা বিশ্বাস করে, পশ্চিমারা ভদ্র, সভ্য মানুষ। ভালো কাজই করতে চায়। মাঝে ভুলত্রুটি হয়ে যায়। আর মুয/হিদদের ব্যাপারে তাদের ধারণা, এরা বুনো, উগ্র ও সব সুন্দর জিনিস ও সভ্যতাকে ধ্বংস করতে এরা মরিয়া। এটাই এতোগুলো বছর ধরে গেলানো হয়েছে। ফলে মুসলিম দেশগুলোর এলিট শিক্ষিত সমাজকে মুয/হিদদের ব্যাপারে যত উইয়ার্ড, এবসার্ড, বিজার মিথ্যাই শোনান না কেন, তারা বিশ্বাস করে। কলোনিয়ালিজম আমাদের সবচেয়ে বড় ক্ষতি লুট করা বা খুন করার মাধ্যমে করেনি। করেছে আমাদের অতীতকে ভুলিয়ে দেওয়ার মাধ্যমে। দ্বীনকে মুছে দেওয়ার মাধ্যমে। নিজেদের সংগ্রামকে ঘৃণা করতে শেখানোর মাধ্যমে।
Open in TelegramPosts of Irfan Sadik
এটা দেখে দুটো জিনিস মাথায় আসলো। ১. ইসলামিস্টদের পরিচালিত স্বাধীন মিডিয়া যেগুলো, সেগুলোর গুরুত্ব বোঝার মত লোক আমাদের নিজেদের কমিউনিটিতে বেশ কম। ফলে তাদের থেকে এমন পোস্ট দেখা যায় না। (স্বীকার করি, ইসলামিস্টদের পরিচালিত কনসিটেন্ট মিডিয়া একেবারে হাতে গোণা। ইসলামিস্টদের কনসিস্টেন্টলি একটা কাজ চালিয়ে নেওয়ার প্রবণতা বা আগ্রহ খুব কম) ২. ইসলামিস্টদের পরিচালিত মিডিয়াগুলোর অনেক সীমাবদ্ধতা আছে। কাজ শেখার অনাগ্রহ, কনসিস্টেন্সির অভাব, প্রফেশনালিজমের অভাব, সাথে হ্যাঁ, টাকার অভাব। এবং এ অভাবটা এ পোস্টে যা বলা হয়েছে, তার থেকে ঢের বেশি আসলে। ইসলামিস্টদের ক্ষেত্রে।
Open in Telegramপ্রত্যেক শাসক বা রেজিমের একটা বৈধতার উৎস লাগে। কিসের ভিত্তিতে সে শাসন করে। যেমন, ইমারাহ বা খিলাফাহর ক্ষেত্রে বিষয়টা আল্লাহর আইন। আল্লাহর আইন দিয়ে যদি শাসন করে, সে লেজিটিমেট শাসন। আল্লাহর আইন অস্বীকার করলে সে বাতিল। তেমনই জাররা ডিভাইন-রাইট মনার্কি দাবি করতো। অর্থাৎ স্বয়ং স্রষ্টা তাদেরকে বসিয়েছে। কমিউনিস্টরা দাবি করে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলিটারিয়েট। অর্থাৎ প্রলিটারিয়েটদের প্রতিনিধি হিসেবে তারা শাসন করে। এজন্য তাদের শাসনের বৈধতা আছে। আধুনিক জাতিরাষ্ট্রের সেই লেজিটিমেসির উৎস বা ধর্ম হলো গণতন্ত্র। কোনো দেশ গণতান্ত্রিক হলেই, তার সাতখুন মাফ। যেমন ইসরায়েলের সব মাফ, কেননা তারা 'অনলি ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্ট'। একইভাবে মাফ হলো ভারত। একইসাথে স্বয়ং সাপের মাথা আমেরিকাও। নির্বাচন দেবেন, কিছু সমকামি-ট্রান্সদের অধিকার টধিকার দেবেন, যুবসমাজকে একটু পর্ন দেখতে দেবেন, হুক আপ কালচার কায়েম করতে দেবেন, আপনি একজন বৈধ শাসক। যদি এট্টুক করতে পারেন, তাহলে আপনার জন্য বৈধ— গণহত/ নাগরিকদের প্রাইভেসি নষ্ট করে নজরদারি ন্যায়বিচারের অভাব ও বিচারিক হত/কান্ড 'প্রব্লেমেটিক' মানুষদের নির্বিচারে হত/ নারী ও শিশুদের উপরে বোম্বিং আরো নানা কিছু। এজন্য দেখবেন, বৈধতার ভিত্তি হিসেবে চরম অগণতান্ত্রিক রাষ্ট্রগুলোও নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করতে চায়। যেমন ফিদেল ক্যাস্ত্রো, শেখ হাসিনা থেকে নিয়ে অনেক একনায়কও। কিন্তু বাস্তবে গণতন্ত্র একটা আফিম। গণতন্ত্র মানুষের আশা-আকাঙ্খার কোনো প্রতিফলনই করে না। বরং বিনোদন, যিনা ও গুনাহর অধিকার, ৫ বছর পরে একটা নির্বাচন দিয়ে মানুষকে সব জুলুমের ব্যাপারে ঘুম পাড়িয়ে রাখে। বিপ্লবের প্রধান শর্ত—বৈধতার ভিত্তিকে প্রশ্ন করা।
Open in TelegramForwarded from The Missing Pitch
ভারতপন্থী হিন্দুত্ববাদী আক্রমণে সেদিন রক্তাক্ত হয়েছিল বাংলার মাটি।
Open in Telegramবাংলাদেশে বিচার, জুলুম, রেস্ট্রিকশন সবই হয় ইকোনমিক ও সোশ্যাল ক্লাস অনুসারে। ব্যাপারটা খেয়াল করেছেন? কার আন্দোলনে বাজেভাবে পেটানো ও দমন করা হবে, কোন আসামীকে নেওয়ার সময় ডান্ডাবেড়ি, হেলমেট, হাতকড়া পরানো হবে, কাদের ক্ষেত্রে অনিয়ম দেখা হবে, কার অপরাধের শাস্তি হবে এগুলো সবগুলোই এভাবে নির্ধারণ হয়। হুজুরদেরকে কোর্টে নেওয়া, আর লীগের বা আর্মির লোকদেরকে নেওয়া, গার্মেন্টস কর্মীদের আন্দোলনকে দমন এবং আওয়ামীদেরকে দমন, শাপলার দমন ও অন্য রাজনৈতিক দলের দমন, চোর পেটানো ও আনভীরদের বেঁচে যাওয়া—সবখানে এটা দেখবেন। এটা শুধু সরকারের ক্ষেত্রে না, জনতাও এভাবেই চিন্তা করে।
Open in Telegram#emergency Blood needed for a child Group: AB+ Issue: Dengue Location: Bangladesh Shishu Hospital and Institute, Shyamoli. Contact: 01811887317
Open in Telegramযেসব ভাইরা জাহেল জীবন থেকে দ্বীনে 'ফিরে আসেন', তাদের মধ্যে এটাকে অনেকটা কুফরি থেকে ইসলাম গ্রহণের মত দেখার একটা প্রবণতা কাজ করে। ব্যাপারটা কেমন? একটু বুঝিয়ে বলি। ধরুন, আপনি দ্বীনে আসলেন। দ্বীনে আসা মানে কী—এটা যদিও একেকজন একেকভাবে বোঝে, কিন্তু আমাদের দেশের পার্স্পেক্টিভে এটাকে ধরে নেওয়া যায় মৌলিকভাবে পোষাক, সঙ্গ ও এট অ্যা সার্টেইন লেভেলে জীবনবোধ ও দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। এট্টুক মোটামুটি সবার ক্ষেত্রে হয়—এটা ধরে নেওয়া যায়। এরপরে পুরো সমাজকে কাফিরের মত করে দেখার ও ট্রিট করার একটা প্রবণতা অনেকের ক্ষেত্রে তৈরি হয়। একইসাথে নিজের যে গোষ্ঠী আছে, 'ঘরানা' আছে, তাদেরকে উম্মাহর মত চিন্তা করে, বাকি সোসাইটিকে আলাদাভাবে দেখার একটা প্রবণতা তৈরি হয়। এ জিনিসটা মানুষ সচেতনভাবে করে না। বরং নিজের সঙ্গ, গোষ্ঠী ও সোশ্যাল মিডিয়ার প্রান্তিক চিন্তা তাকে ধীরে ধীরে এদিকে নিয়ে যায়। কিছু উদাহরণ দিলে আপনি বুঝবেন ব্যাপারটা যে আসলেই হয়। যেমন— ক. দ্বীনে আসার পর দেখা যায় আগের বন্ধু-বান্ধব, ক্লাসমেট, কলিগ এমনকি পরিবারের সদস্য থেকে দূরত্ব মেন্টেইন করা শুরু করে অনেকে। বাবা-মায়ের সাথে 'দ্বীনি কারণে' রুড আচরণ, ঝগড়া করা হয়। যদিও এটার সাথে দ্বীনের সম্পর্ক নেই, বরং এটা জাহেলি আচরণ। খ. নিজের 'দ্বীনি ঘরানা'র লোকের গুনাহের কাজ সাধারণ মানুষের গুনাহের চেয়ে কম গুরুতর। ধরুন দাঁড়িটুপিওয়ালা লোক বলাৎকার করলেও সে কলেজ-ভার্সিটির যিনাকারীর চেয়ে ভালো, যদিও ইসলামে জুলুম ও সডোমির কারণে প্রথমটা অনেক জঘন্য যিনার চেয়ে। গ. শুধু এ দ্বীনি ঘরানার লোক, কিংবা দাঁড়িটুপিওয়ালা লোকই দ্বীনের কথা বলতে পারবে, যদিও দেখা যায় অনেকেরই ব্যক্তিগত জীবনে অনেক গুনাহ, জুলুম ও বেইনসাফি আছে। কিন্তু লেবাসধারী না, এমন কেউ দ্বীন নিয়ে কথা বললে ছোট করা হবে, কারণ সে 'দ্বীনি' না। ঘ. বাকি মুসলিমদের গুনাহকে এমনভাবে দুচ্ছাই করা, তাদের ছবি এনে ছোট করা, জাহান্নামীদের মত ট্রিট করা যেন আল্লাহ কখনই তাদের হিদায়াহ দিতে পারেন না। যেন তাদের ফয়সালা হয়ে গেছে। খুব দ্রুত অন্য মুসলিমের ব্যাপারে খারাপ ধারণা করে বসা, গীবত করা। অথচ আল্লাহ হিদায়াহ না দিলে সে নিজেই থাকতো ধ্বংসের মধ্যে। আল্লাহ দেওয়া নিয়ামত নিয়ে ব্যক্তির কীভাবে এতো অহংকার হয়! চাইলে এমন আরো অনেক উদাহরণ দেওয়া যায়। এ ধরণের চিন্তা হলো গোষ্ঠীপ্রীতি, ছোট পর্যায়ে জাতীয়তাবাদ, নোংরা আসাবিয়াহ। ইসলামের সাথে, নববী আখলাকের সাথে, সাহাবাদের দৃষ্টিভঙ্গির সাথে এ ধরণের আচরণের কোনো সম্পর্ক নেই। এখানে দুটো প্রধান সমস্যা আছে। ১. দ্বীনে আসা বলতে কী বোঝায় তার সংজ্ঞা আমাদের একেকজনের কাছে একেকরকম। আশপাশ থেকে আমরা ধরে নিই দ্বীনে আসা বলতে কী বোঝায়। দ্বীনে আসা মানে হলো সিম্পলি আল্লাহর অবাধ্যতা থেকে আনুগত্যে ফিরে আসা। আল্লাহ একমাত্র ইলাহ, তিনিই একমাত্র স্রষ্টা, রিযকদাতা, বিধানদাতা—এটা মনেপ্রাণে ধারণ করা ও নিজের পুরো জীবন আল্লাহর আনুগত্য ও জান্নাত লাভের দিকে পরিচালিত করার গুরুত্বটা অনুধাবণ করা, যেটা অন্য ৫-১০ জন সাধারণ মুসলিম নানা কারণেই ভুলে গেছে। দ্বীনে আসা মানে নির্দিষ্ট ধরণের লেবাস পরা না। নির্দিষ্ট ঘরানা মেন্টেইন করা না। আলাদা ক্যাটাগরি হয়ে যাওয়া না। বরং আল্লাহর রহমতে একটা বুঝ পাওয়া। সে বুঝের উপরে এবার আমল করা ও অন্যান্য মুসলিমদেরকেও সেই বুঝটা দিতে চেষ্টা করা। মুসলিমদের জন্য দ্বীনে আসা একটা জার্নি। পুরো দুনিয়া—মিডিয়া, বিনোদন ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া, সরকার, পাঠ্যপুস্তক—সবই একটা মুসলমানকে দ্বীন থেকে সরাতে চায়। মুসলমানদের অনেকেই একটু একটু করে এর সাথে ফাইট করে দ্বীনে আসার চেষ্টা করে। এক পা এগোয়, হোঁচট খায়, আবার আরেক পা এগোয়। এমন অনেক অনেক মুসলমান আমাদের সমাজেই আছে। জাস্ট নিজ ঘরানা, গন্ডি থেকে বের হয়ে সমাজে আসুন। বুঝবেন। ২. আল-ওয়ালা ওয়াল বারাআ ও উম্মাহ কনসেপ্টের ভুল বুঝ। সকল মুসলমানই আমার ভাই, আমার উম্মাহর অংশ। এদের সবার প্রতি আমার ওয়ালা থাকবে। মুসলিম হিসেবে সে যে হক পায়, আমার থেকে পাবে। সে যত গুনাহগারই হোক না কেন, তার জীবন ও সম্মানের জন্য আমার লড়াই করতে হবে। আমাদের উম্মাহর অধিকাংশ মুসলমান অবুঝ, অজ্ঞ। আমেরিকা, পশ্চিমা শক্তি থেকে নিয়ে নিজ দেশের সরকার, সুশীল সমাজ, মিডিয়া—সবাই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মুসলমানদের দ্বীন থেকে সরিয়ে দিতে। এর সামনে আমরা কি এনাফ দাওয়াহ, এনাফ প্রজেক্ট কি গ্রহণ করতে পেরেছি? এনাফ বাদ দিই, যতটুকু করা যায়, তাও কি করেছি? উম্মাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। উম্মাহর জন্য সুসংবাদদাতা, সতর্কবাণির বাহক হন, ঘৃণার পাত্র হবেন না। উম্মাহর কাছে যান, দূরে সরাবেন না। মুসলিমদেরকে মুসলিমের মত ট্রিট করুক, কাফিরদের দিকে ঠেলে দেবেন না। "তোমরা সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, ঘৃণা বা বিতৃষ্ণা সৃষ্টি করো না।" (সহীহ বুখারী ৬১২৫)
Open in Telegramইচ্ছা করে এ শীতে রাস্তায় কষ্ট করা সব ফুলের মত বাচ্চাগুলোকে বাসায় নিয়ে আসি। নিজের বাবু হিসেবে লালন পালন করি। বড় করি। আল্লাহ আমাদেরকে তামকিন অর্জনের, শরিআহ প্রতিষ্ঠার তৌফিক দিন। অন্তত এ বাচ্চাগুলোর জন্য হলেও। তারা যেন মাথার উপরে ছাদ খুঁজে পায়।
Open in Telegramএক দোকানে খেতে বসেছিলাম। সেখানে একটা বড় বক্স ছিল। বিক্রির জন্য অনেকগুলো খেলনা সেখানে রাখা সেখানে। এক বাচ্চা, ৪-৬ বছরের হবে, দুষ্টুমি করতে গিয়ে সেটা ফেলে দেয়। সাথে সাথে এক মহিলা বলে উঠে, "বাবা তুমি ব্যথা পাইসো!" কিন্তু সে ছেলেটার মা বলে উঠলেন, "ব্যথা পেলেই তো ঠিক আছে। যেখানে যায় দুষ্টুমি। শাস্তি পেলেই ভালো।" এ মায়ের এই এটিচিউডটা বেশ ভালো লাগলো। মেট্রোতে প্রায় সময় দেখি, বাবা-মায়েরা কোনো সিট খালি হলেই যুদ্ধ লাগিয়ে দেয় তাদের বাচ্চাদেরকে বসানোর জন্য। অথচ অনেক বয়স্ক বা প্রৌঢ় মানুষ দাঁড়িয়ে আছেন। এ বাবা-মায়েরা সন্তানকে আসলে কী শেখাচ্ছেন? শেখাচ্ছেন তাদের কারো দিকে দেখা দরকার নেই। কারো উপকার করার দরকার নেই। বরং যেভাবে হোক, অন্যের ক্ষতি করে হলেও নিজের স্বার্থটা দেখাই মূল বিষয়। অথচ আপনার সন্তান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আহামরি ক্ষতি হতো না তার। পায়ে হয়তো কিছু ব্যথা হতো লম্বা রাস্তা হলে, কিন্তু সে অন্যের স্বার্থকে প্রায়োরিটি দেওয়া শিখত। এ সন্তান বড় হয়ে বাবা-মাকে ছুঁড়ে ফেললে কেন অবাক হন?
Open in Telegramপ্রথম আলো কালচারাল ফ্যাসিস্ট। রাজনৈতিক ফ্যাসিবাদ পরাজিত হলে হাল ধরে কালচারাল ফ্যাসিস্টরা। সেখান থেকেই আবার জন্ম নেয় নতুন ফ্যাসিবাদ। এর উদাহরণ হলো ১৯৭৫ এ আওয়ামী লীগের পতন ও এর ৩৩ বছর পরে এসে ২০০৯ সালে এসে আবার জুলুমের শাসন চাপিয়ে দেওয়া। এ সমস্যা আওয়ামী লীগ ছিল না। আওয়ামী বয়ানটা ছিল। কালচারাল ফ্যাসিস্টরা ছিল। আজকে এসেও তারা আওয়ামী লীগের সন্ত্রাসকে ধামাচাপা দিতে চাচ্ছে। হোয়াইটওয়াশ করতে চাচ্ছে। কলমের খোঁচায় সাম্প্রতিক সময়ে নিহত বিএনপি নেতাদের পরিবারদের আর্তনাদ মুছে দিতে চাচ্ছে। জুলাইয়ের পরে এ কালচারাল ফ্যাসিস্টদেরকে যতবারই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, প্রতিবারই কারা তাদেরকে রক্ষা করতে এগিয়ে এসেছে ভেবে দেখেন। প্রথমে আসিফ মাহমুদ বই লিখে প্রথমা থেকে বের করলো। সেখানের মোড়ক উন্মোচনে গিয়ে নাহিদ হাসানরা বক্তব্য দিয়ে আসলো। সে বইয়েই জুলাইয়ের ইতিহাস বিকৃত করে আসিফ মাহমুদ স্লোগান চেইঞ্জ করেছে। এরপর ওসমান হাদির ঘটনার পরে যখন প্রথম আলো পুড়িয়ে দেওয়া হলো, তখন সবার প্রথমে এনসিপির নেতারা গিয়েই তাদের পাশে দাঁড়ালো। ওসমান হাদি হত/র বিচারের দাবির চেয়ে প্রথম আলো রক্ষা তাদের কাছে বড় হয়ে উঠলো। দেখুন, প্রথম আলোর বিরোধিতার জন্য প্রথম আলো পুড়িয়ে দেওয়া সমর্থন করা জরুরি না। কিন্তু সামগ্রিকভাবে প্রথম আলোর প্রতি তাদের কোনো বিরোধ নেই। আছে সমর্থ ও ভালোবাসা। ব্যাপক সমর্থন ও সাধারণ নিন্দার তফাৎ আছে। জুলাইয়ের কথিত নেতারা পলিটিক্যাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ালেও কালচারাল ফ্যাসিজমকে ভালোবেসে ফেলেছে। তারা শুধুমাত্র স্বার্থকেন্দ্রিকই আন্দোলন করেছে কিনা, এ প্রশ্ন আরো বেশি করে গাঢ় হচ্ছে।
Open in Telegramযখন প্র্যাক্টিসিং মুসলিম ছিলাম না, তখনও মেয়েদের ড্যান্স জিনিসটা প্রচন্ড বাজে লাগতো। এক্সট্রিমলি ডিমিনিং মনে হতো। একটা মেয়ে শরীরের নানা অঙ্গভঙ্গি করে নাচছে, আর সব ছেলে দেখে মজা নিচ্ছে। এটা ঠিক কীভাবে দাস বিক্রির সময় মেয়ের বডি খুঁটিয়ে দেখা বা বাইজিদের নাচের থেকে আলাদা? আগেরকালে বাইজিরা প্রকাশ্যে নাচতো, মানুষ দেখতো, তৃপ্তি নিতো, টাকা ছুঁড়ে দিতো। এখন টাকা ছোঁড়ে না। ফ্রিতেই নাচ করা আর দেখা হয়। এখন একে শিল্প ও বিনোদন বলা হয়। আমার লাইফে কোনো আত্মমর্যাদাবান মেয়েকে এভাবে পাবলিকলি ছেলেদের সামনে, অন ক্যামেরা ড্যান্স করতে দেখি নাই। সে প্র্যাক্টিসিং মুসলিম না হলেও।
Open in Telegramশহীদ তিতুমিরের শাহাদাতের চলে গেলো ১৯৫ বছর। অথচ আজও তিনি প্রাসঙ্গিক। কিন্তু কেন? তিতুমীর রহিমাহুল্লাহ কি শুধু একজন কৃষক নেতা বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন? নাকি তিনি ছিলেন উপমহাদেশের তাজদীদি আন্দোলনের এক সাহসী অগ্রপথিক? তাঁর দাওয়াহ, সংস্কার, প্রতিরোধ: পুরো আন্দোলনটাকে বোঝার চেষ্টা করেছি আমরা এই আলোচনায়। https://youtu.be/GAAaZBymtGI?si=esaFJDMk-j0W-R4R
Open in Telegramসেক্যুলারিস্ট ও বামপন্থীদের একটা অংশকে আপনি দেখবেন তিতুমির রাহিমাহুল্লাহকে ঔন করতে। তার যুদ্ধকে বলে কৃষক বিদ্রোহ। মনে হতে পারে, যে তিতুমির আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাইলেন, যে তিতুমির 'যিহ/দ' করলেন, তাকে কেন তারা ঔন করবে? . এখানেই হলো ইতিহাসের বয়ান নির্মাণের খেলা। . তিতুমিরের ব্যক্তিগত ধার্মিকতা ও ইসলামের অনুপ্রেরণাকে এক পর্যায়ে স্বীকার করলেও, তিতুমিরের ত/গুতি ও কু/ফ-রি শক্তির বিরুদ্ধে যিহ/দ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার চেষ্টাকে তারা স্বীকার করে না। বামরা একে বানিয়ে ফেলে মার্ক্সিস্ট তত্ত্ব অনুসারে জালিম-মজলুমের শ্রেণী সংঘাত। সেক্যুলাররা ফোকাস করে উপনিবেশবাদবিরোধিতায়। . ঠিক কেন, কোন স্লোগান ও আদর্শ দিয়ে জালিম ও কলোনিয়ালিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিতুমির তা চেপে যায়। . অর্থাৎ কেউ যদি তাদের লেখা ইতিহাস পড়ে, মনে হবে, তিতুমিরের যুদ্ধে ইসলামের যিহ/দি তামান্না কিংবা কু/ফরি শক্তির উৎখাত কিংবা আল্লাহর বিধান প্রতিষ্ঠার কিছু নেই। আছে কৃষক বিদ্রোহ ও জালিম-মজলুমের শ্রেণী সংঘাত। সাধারণ তরুণ-তরুণী, যারা পাঠ্যবই থেকে তিতুমিরের ইতিহাস জেনেছে, তারা এমনই বিশ্বাস করে। . ঠিক একই কাজটা আবরার ফাহাদের ক্ষেত্রে হচ্ছে। . আবরার ফাহাদ বেঁচে থাকলে, কিংবা মরে জনপ্রিয় না হলে আবরার ফাহাদকে তারা কীভাবে দেখতো, তা সুন্দর ফুটে উঠেছে তসলিমা নাসরিনের লেখায়, "মেধাবী হওয়াটা নিশ্চয়ই গুণ কিন্তু ২১ বছর বয়সে ৫ ওয়াক্ত নামাজ পড়াটা তো গুণ নয়, বরং দোষ।... আরবাব ছিল নিব্রাস ইসলামদের মতো। একবিংশ শতাব্দির আধুনিক বিশ্ববিদ্যালয়ে পড়তো, কিন্তু মাথায় চোদ্দশ বছর আগের অবিজ্ঞান আর অনাধুনিকতা।" . কিন্তু আবরার মরে জনপ্রিয় হয়ে ঝামেলা হয়ে গেছে। তারা চাইলেও আবরারকে "য/ঙ/গি", "চরমপন/]টি" বলে ভিলিফাই করতে পারছে না। . তাই তারা আবরারের মূল স্পিরিটকে, আবরারের ইচ্ছা, তার জীবনের উদ্দেশ্যকে মুছে দিতে চায়। যে আবরারের সংবিধান কুরআন, যিহ/দ যার চালিকাশক্তি, শ/হাদ/ত যার কাম্য- তার এ সবকিছু মুছে তাকে একটা প্রগতিশীল নিছক সাম্রাজ্যবাদবিরোধী আইকনে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে সেক্যুলার কালচারাল এলিটরা। যার লক্ষ্য থেকেই এসব স্তম্ভ করা ও আবরারের চেতনাকে বিকৃত করা। . যদি তারা সফল হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আবরারের ভ।রতবিরোধিতার পেছনে থাকা দ্বীনের স্পিরিট, যিহ/দি চেতনা ও মুসলিমদের ভূমি হিসেবে এ মাটিকে রক্ষা করতে চাওয়ার ইচ্ছা- এসব সম্পর্কে কিছুই জানবে না। তিতুমিরের মতই আবরার ফাহাদের নাম থেকে ইসলামকে মুছে দিয়ে নতুন ইতিহাস দাঁড় করানোই তাদের লক্ষ্য।
Open in Telegramস্নেকো অ/ফগ/নিস্তান গেলো। যারা স্নেকোকে চেনেন, তারা জানেন, আমেরিকা রাইট উইংগারদেরকে মারাত্মক ক্ষেপিয়ে দেওয়ার মত একটা ঘটনা এটা। সেখানে মেয়েদের স্কুলে যাওয়ার পরের ভিডিও এটা। সুন্দর।
Open in Telegramগত কিছুদিন কিছু সাধারণ মানুষের সাথে কথা বললাম। একটা আশানুরূপ দিক আছে, আরেকটা হতাশার। আশার দিকটা হলো, সাধারণ জনতা এখনও আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আছে। জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনও মানুষের মনে জীবন্ত। কিন্তু সবাইই অন্যের ব্যাপারে সন্দিহান। সবাই মনে করছে, পাশের মানুষটা হয়তো আগেই ভালো ছিলাম মনে করছে। আমার ঐ কলিগ হয়তো হাসিনার শাসনই এখন ভালো মনে করছে। জুলাইয়ের পরে জনতাকে ইনভলভড রাখার কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি কেউ। এমনকি জুলাইয়ের নেতা দাবি করা লোকেরাও না। সবাই তখন জনতার কাছে যখন তাদের দরকার ছিল। ভোট বা অন্যকিছু। অসংখ্য সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন, ইয়ুথ ক্লাব, পঞ্চায়েত, প্রফেশনালদের কমিউনিটিসহ নানা মাধ্যমে জনতার ভয়েজ শোনার ব্যবস্থা করা যেত। জনতা বিচ্ছিন্ন। প্রত্যেকের প্রত্যেকের ব্যাপারে সন্দেহ। সেটার সুবিধা নেবে লীগেরা। কারো কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না জনতাকে সংঘবদ্ধ করার। আধুনিক রাষ্ট্র মানুষকে একা বানায়। কারণ সংঘবদ্ধ মানুষকে শোষণ করা যায় না। তাই প্রচলিত রাজনৈতিক দলগুলো এটা চাইবেও না। জনতাকে নিজ থেকেই ঐক্যবদ্ধ হতে হবে। বাজারে যান। পাশের মানুষটার সাথে কথা বলুন। যার থেকে সবজি কেনেন, তার সাথে আলাপ জুড়ে দিন। আলাপগুলো তুলুন। পাশের বাসার ভাবির সাথে আলাপে এ আলাপগুলো আনুন। ৫ বন্ধু একসাথে আড্ডা দিলে একটা ক্লাব করুন। নতুন মানুষ আনুন তাতে। সামাজিক কাজ শুরু করুন। কিছু ছোট ভাই, ক্লাসমেট, বন্ধুকে দাওয়াত দিন। কলিগরা মিলে অফিসের পরে চা খান। আলাপ তুলুন। আমরা একা না। এই মাটি আওয়ামী লীগ, মুজিববাদকে কখনও হজম করতে পারেনি। তারা একবার নিহত হয়েছে, অন্যবার লেজ গুঁটিয়ে পালিয়েছে। বাংলার মানুষ কোনোদিন আওয়ামী ফ্যাসিবাদকে মেনে নেয় নি। নেবেও না। পাশের মানুষটার সাথে কথা বলুন। সাহস পাবেন। কোনো দল না। কোনো তন্ত্র-মন্ত্র না। এ মাটির ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলো ইসলামী স্পিরিট ধারণ করা মুসলিম জনতা। আর কেউ না।
Open in Telegramএক ভাইকে চিনি, আমাদের কাছেই বাসা। তাকে হাসিনার আমলে যন-গী মামলায় আটক করা হয়েছিল। সে ভাইকে বাসা থেকে বের করা হয়েছিল টেনে হেঁচড়ে। উনার মার গায়ে হাত তোলা হয়েছিল। উনার পিসি, উনার রুম ভেঙেচুড়ে তছনছ করা হয়েছিল। নাহিদকে অনেক সম্মানের সাথে আটক করা হয়েছে। এতো সম্মান তার পাওয়ার কথা ছিল না। তার মেয়েকের ব্যাপারেও তদন্ত হওয়ার দরকার আছে।
Open in Telegramলিবারেল মতাদর্শের লোকেরা এতো চয়েজের কথা বলা সত্ত্বেও কেন লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্রের বন্দুকের নল সবসময় বোরকা-নিকাবের দিকেই ঘুরে যায়? কেন বাচ্চা প্রতিপালন ও ক্যারিয়ার—দুটোকেই নারীর জন্য সমানভাবে সম্মানজনক বলে প্রচার করা হলেও কেন নারীবাদি লিটারেচার ও মিডিয়ায় সন্তান পালনকে হেয় করা হয় ক্রমাগত? এর জবাব খুব সিম্পল। চোখ থেকে রঙিন চশমা খুললেই বুঝতে পারবেন। চয়েজ একটা ইলিউশন। কেউই বায়াসহীন, নৈতিক মানদন্ড বা কাজের নৈতিক ভ্যালু বাদ দিয়ে স্বাধীনভাবে চয়েজ করে না। সবার চয়েজই প্রভাবিত হয় পরিবার, সমাজ, পিয়ার প্রেসার, শিক্ষাব্যবস্থা, মিডিয়া, বিনোদন জগত, ফ্রেন্ড সার্কেলসহ রাজ্যের বিষয় দিয়ে। লিবারেলিজমে লজ্জাশীলতা, সতিত্ব ও শালীনতার কোনো মূল্য নেই। বরং নারীবাদে এগুলোর মাধ্যমেই ধর্ম ও পুরুষতন্ত্র নারীকে নিয়ন্ত্রণ করে। তাই হিজাব-নিকাবের উপরেই আসে বিধিনিষেধ। স্রষ্টাহীন, পরকালহীন লিবারেল নারীবাদি মতাদর্শে পরিবারের কোনো আলাদা মূল্য নেই। অর্থের মূল্য আছে। পরিবার হলো সেই যাঁতাকল, যেটাতে নারীকে আটকে ফেলে তাকে দাসে পরিণত করে পুরুষতন্ত্র। নারীকে শুধু 'মা'তে সীমাবদ্ধ করে। তাই যে নারী সন্তান প্রতিপালন ও পরিবারকে বেছে নেন চাকরি ছুঁড়ে ফেলে, তাকে ক্রমাগত হেয় করা হয়। কেননা তার কাজের কোনো সত্যিকার ভ্যালু নেই। দিনশেষে চয়েজের আলাদা কোনো ভ্যালু নেই। যে যা ইচ্ছা চয়েজ করবে, চয়েজ করেছে দেখে সম্মান করতে হবে—এমনটা ইসলাম মনে করে না। বরং ইসলামের দৃষ্টিতে দুনিয়াটা পরীক্ষা। সঠিক চয়েজ করতে হবে। এর মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে। সঠিক চয়েজ কীভাবে বুঝবেন? কুরআন, সুন্নাহ, সাহাবাদের জীবন, সালাফদের আলোচনা।
Open in Telegramঅভ্যুত্থান সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয় না। অভ্যুত্থান গণশত্রু ও প্রতিবিপ্লবীদের দমন, পুরোনো ব্যবস্থার আমূল উৎখাত, ক্ষমতার কনসলিডেশনের মাধ্যমে শেষ হয়। আওয়ামী লীগ জুলাই শেষ মনে করে না। কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দাবি করা লোকেরা হাত গুঁটিয়ে বসে আছে সংসদে। তারা ভাবছে, তাদের পদবি ও দালানগুলো তাদেরকে রক্ষা করবে। এ জাতির জন্য আফসোস। জেগে ওঠে ঠিকই। কাজ শেষ করতে পারে না ।
Open in Telegram