📌 গোয়েন্দা ব্যর্থতার পর ইরানের গোয়েন্দা বিভাগে বড় পরিবর্তন। 🔹 সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার পর দেশের গোয়েন্দা বিভাগ ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ লক্ষ্যে রোববার দেশটির পার্লামেন্টে গোয়েন্দা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 🔹 পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, সরকার বিল জমা দিতে দেরি করায় পার্লামেন্ট নিজেই এই উদ্যোগ নিয়েছে। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর দ্রুত একজন স্থায়ী গোয়েন্দামন্ত্রী নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। @SorwarAlam[mh] #Asia
Открыть в TelegramПосты канала Sorwar Alam
এই ভিডিওটা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানতে চাই। নতুন স্টাইলে করা এটা। মতামত জানাবেন। এটাই কি চালিয়ে যাব নাকি অন্য কিছু?
Открыть в Telegram📌 এআইয়ের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে কোম্পানিগুলো। 🔹 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। এসব কেন্দ্র দিনরাত ২৪ ঘণ্টা চালু রাখতে হয়। কিন্তু সৌর ও বায়ুবিদ্যুতের উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে। 🔹 পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বড় সুবিধা হলো, এগুলো আবহাওয়ার ওপর নির্ভর না করে নিয়মিত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর উদাহরণ হিসেবে মাইক্রোসফটের সঙ্গে কনস্টেলেশন এনার্জির চুক্তির কথা বলা যায়। ২০২৪ সালে দুই প্রতিষ্ঠান ২০ বছরের একটি চুক্তি করে। এর আওতায় যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া একটি চুল্লি আবার চালু করে মাইক্রোসফটের ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়। চুল্লিটি থেকে ৮৩৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা কোম্পানিটির। @SorwarAlam[mh] #AI
Открыть в Telegram‼️ বিরোধীদের সাথে ভাগাভাগি করে ক্ষমতায় বসতে চায় নেতানিয়াহু ♦️ ইসরায়েলে বিরোধী দলগুলোর সরকার গঠন ঠেকাতে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার প্রস্তাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ♦️ তার প্রস্তাব অনুযায়ী, লিকুদ পার্টি ও গাদি আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে ক্ষমতা ভাগাভাগি হবে। নতুন ঐক্য সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। ♦️ নেতানিয়াহু বলেছেন, দেশের সামনে থাকা ‘অস্তিত্বের হুমকির’ গুরুত্ব বিবেচনায় একজন নেতা হিসেবে সব মতপার্থক্য সরিয়ে রাখার দায়িত্ব রয়েছে তার। ♦️ এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। সূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল (hn) @SorwarAlam #middleeast
Открыть в Telegram📌 পশ্চিমা সহায়তার পরও ২০২৭ সালে ৭৬ বিলিয়ন ডলারের অর্থসংকটে পড়বে ইউক্রেন। 🔹 ২০২৭ সালের বাজেটের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুত সহায়তা পেলেও ইউক্রেনের প্রায় ৭৬.৬৫ বিলিয়ন ডলারের অর্থের ঘাটতি থেকে যাবে। দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেৎস্কি নতুন বাজেটের হিসাব তুলে ধরে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেন সাপোর্ট লোন (ইউএসএল), ইউক্রেন ফ্যাসিলিটি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা এবং অন্যান্য অংশীদারদের প্রতিশ্রুত অর্থ পাওয়া গেলেও এই ঘাটতি পূরণ হবে না। ন্যাটোর আঙ্কারা সম্মেলনে প্রাথমিকভাবে প্রতিশ্রুত সামরিক সহায়তাও হিসাবের মধ্যে রাখা হয়েছে। 🔹 এই অর্থের মধ্যে প্রায় ৩৩ বিলিয়ন ডলার সরাসরি বাজেটের ঘাটতি পূরণে এবং বাকি ৪৩ বিলিয়ন ডলার সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে লাগবে। 🔹 গত কয়েক বছর ধরেই বাজেটের বড় ঘাটতি নিয়ে চলছে ইউক্রেন। এই ঘাটতি পূরণে দেশটি পশ্চিমা সহায়তার ওপর নির্ভরশীল। ২০২৬ সালের বাজেটেও প্রায় ৪৫ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল। যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় আগামী বছরও অর্থসংকট কাটিয়ে ওঠা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। @SorwarAlam[mh] #world
Открыть в Telegram📌 ২০২৭ সালের শুরুতে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা। 🔹 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ অনুমোদনের জন্য আজ বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা। প্রস্তাবিত পরিকল্পনায় ২০২৭ সালের শুরুতে গাজায় একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এই বাহিনীর সদস্যরা যুদ্ধবিরতির অধীনে নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর কয়েকটি অংশে অবস্থান নেবেন। তাদের দায়িত্ব হবে গাজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করা এবং হামাসের জমা দেওয়া অস্ত্র সংগ্রহের কাজে সহযোগিতা করা। 🔹 পরিকল্পনার পরবর্তী ধাপে ‘গ্রিন রাফাহ’ নামে একটি পরীক্ষামূলক প্রকল্প চালুর কথা রয়েছে। এর আওতায় হামাসের নিয়ন্ত্রণের বাইরে মানবিক সহায়তা ও বসবাসের ব্যবস্থা করা হবে, যেখানে গাজার বাসিন্দারা স্থানান্তরিত হতে পারবেন। পাশাপাশি মন্ত্রিসভার অনুমোদনের এক মাসের মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে, সোমবার (৩০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের ‘শান্তি পরিষদ’-এর দূত নিকোলাই ম্লাদেনভ গাজা পরিকল্পনার অগ্রগতি নিয়ে ব্রিফিং করবেন। @SorwarAlam[mh] #MiddleEast
Открыть в Telegram📌 নিরাপত্তা হুমকির কারণে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা। 🔹 নিরাপত্তা হুমকির কারণে ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সামরিক বাহিনীর পাহারায় থাকা সুরক্ষিত আবাসনে উঠেছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের পক্ষ থেকে আসা হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও নিরাপত্তা হুমকি থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।এ ছাড়া ট্রাম্প প্রশাসনের চিফ অব স্টাফ স্টিফেন মিলারও সামরিক পাহারায় থাকা একটি স্থাপনে উঠেছেন বলে জানা গেছে। 🔹 এদিকে, কর্মকর্তাদের আবাসনের পেছনে কী ধরনের হুমকি ছিল এবং সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা জানতে চেয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটি। এ জন্য পেন্টাগনকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। @SorwarAlam[mh] #America
Открыть в Telegram📌 স্টারলিংকে গতিসীমা আরোপের ফলে যুদ্ধক্ষেত্রে বিপাকে ইউক্রেন 🔹 ইলন মাস্কের স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডে গতিসীমা আরোপের কারণে ইউক্রেনের ড্রোন অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। গত ১০ নভেম্বর থেকে ড্রোনের গতিসীমা ঘণ্টায় ১০০ মাইল বা প্রায় ১৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। ইউক্রেনের ড্রোন পরিচালনাকারীদের দাবি, এই সীমার কারণে ড্রোনগুলো দ্রুতগতিতে চলতে পারছে না। ফলে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কাছে সহজেই ধরা পড়ছে এবং দ্রুতগতির রুশ ড্রোন আটকাতেও সমস্যা হচ্ছে। তাই বিকল্প হিসেবে ইউক্রেন ইসরায়েলি স্যাটেলাইট প্রযুক্তি ও ইউরোপীয় সরবরাহকারীদের সেবা ব্যবহারের চেষ্টা করছে। 🔹 এই বিধিনিষেধ অব্যাহত থাকলে রাশিয়ার রসদ সরবরাহের পথ ও সামরিক চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা। এতে রুশ বাহিনীর জন্য সম্মুখযুদ্ধে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো সহজ হয়ে উঠতে পারে। @SorwarAlam[mh] #world
Открыть в Telegramইরানের হামলায় হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার জ্বলছে। ফুটেজটি আজ ভোরবেলার। @SorwarAlam[mh]
Открыть в Telegram📌 ইরানের উপকূলে মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলা। 🔹 ইরানের সিরিক উপকূলে স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নৌকায় থাকা তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নৌকার মালিক এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে তল্লাশি চলছে। @SorwarAlam[mh]
Открыть в Telegramছয় দিনে কি AI-এর সবকিছু শেখানো সম্ভব? AI একটি বিশাল ও পরিবর্তনশীল প্রযুক্তির জগৎ। এখানে প্রতিনিয়ত নতুন টুল, নতুন পদ্ধতি এবং নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আমরা কখনোই দাবি করি না যে কয়েকটি ক্লাসেই AI-এর সবকিছু শিখিয়ে ফেলা সম্ভব। আমাদের লক্ষ্য আরও বাস্তবসম্মত। আমরা চাই, আপনি AI সম্পর্কে এমন একটি পরিষ্কার ধারণা পান, যাতে AI ব্যবহার করতে গিয়ে আপনার মধ্যে ভয়, দ্বিধা বা অসহায়ত্ব কাজ না করে। আপনি বুঝতে পারেন কোন কাজের জন্য কোন AI ব্যবহার করবেন, কীভাবে তাকে নির্দেশনা দেবেন এবং কীভাবে তার সাহায্যে নিজের কাজ সহজ করবেন। আপনি যদি একেবারে নতুন হন, তাহলে বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে শিখবেন। আর যদি AI সম্পর্কে কিছুটা জানেন, তাহলে নিজের পেশার সঙ্গে AI-কে আরও কার্যকরভাবে যুক্ত করার দিকে এগোবেন। Professional Practical AI Course-এ আমরা সবকিছু শেখানোর প্রতিশ্রুতি দিচ্ছি না। আমরা শেখাতে চাই সেই প্রয়োজনীয় বিষয়গুলো, যেগুলো আপনার বাস্তব কাজের ক্ষেত্রে সত্যিই কাজে লাগবে। কারণ AI-এর বিশাল জগৎ একদিনে আয়ত্ত করা নয়, AI-কে নিজের কাজের উপযোগী করে তোলাই আমাদের উদ্দেশ্য। AI আপনার কাছে জটিল কোনো প্রযুক্তি হয়ে থাকুক, তা আমরা চাই না। আমরা চাই, AI আপনার কাজের সহজ, পরিচিত ও কার্যকর সহকারী হয়ে উঠুক
Открыть в Telegram📌 ফকল্যান্ডে ব্রিটিশ তেল প্রকল্প বন্ধ করতে পারল না আর্জেন্টিনা। 🔹 ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ব্রিটিশ অনুমোদিত ‘সি লায়ন’ তেল প্রকল্পের কাজ বন্ধের আবেদন করেছিল আর্জেন্টিনা। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল। ১৮-৩ ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর্জেন্টিনা চেয়েছিল, দ্বীপপুঞ্জের আশপাশে তেল উত্তোলনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হোক। 🔹 ট্রাইব্যুনালের বিচারকরা জানান, আর্জেন্টিনার দাবির সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা বা সার্বভৌমত্বের বিরোধ জড়িত। কিন্তু কোন দেশ দ্বীপগুলোর মালিক, সেই প্রশ্নের মীমাংসা করার এখতিয়ার এই ট্রাইব্যুনালের নেই। ফলে তেল প্রকল্প বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন গ্রহণ করা হয়নি। @SorwarAlam[mh] #world
Открыть в Telegram📌 স্টারলিংক ব্যবহার করে মার্কিন ঘাটিতে হামলা চালায় ইরান। 🔹 যুদ্ধের শুরুর দিকে মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা চালাতে ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান। দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরান মূলত প্রচলিত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর সামরিক যোগাযোগ ও একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংক ব্যবহার করেছে। 🔹 অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও স্টারশিল্ডের কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করেছে। কিন্তু এই প্যাকেজটি মূলত শুধু স্থলভিত্তিক অভিযানের জন্য তৈরি করা হয়েছিল। ড্রোন পরিচালনায় এটি ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ হন ইলন মাস্ক। 🔹 উল্লেখ্য, গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর স্টারলিংক ব্যবহারে আরও কড়াকড়ি আরোপ করে স্পেসএক্স। ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। @SorwarAlam[mh] #world
Открыть в Telegram📌 কুয়েতে ড্রোন হামলা কি ইরানকে ফাঁসিয়ে অন্য দেশগুলোকে যুদ্ধে টানার পরিকল্পনা? 🔹 কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় প্রযুক্তিবিদ নিহত হওয়ার ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। হামলাটি ইরানের ওপর দায় চাপিয়ে অন্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর উদ্দেশ্যে সাজানো ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হতে পারে বলে দাবি করেছেন একজন জ্যেষ্ঠ আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা। আল মায়াদিনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হামলার পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয়, এর মাধ্যমে সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করা হয়েছে। 🔹 কুয়েত ও ইতালি এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে তেহরান অভিযোগ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনাটিকে ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে অংশ নিয়ে হামলার উৎস ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। আরাগচির ভাষ্য, ঘটনাটি অন্য দেশগুলোকে যুদ্ধে জড়ানোর উদ্দেশ্যে তৈরি করা কোনো পরিকল্পনার অংশ হতে পারে। তবে হামলাটি আসলে কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি। @SorwarAlam[mh] #MiddleEast
Открыть в Telegramএখন পর্যন্ত সিরিয়াই একমাত্র আরব বা মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ, যারা আনুষ্ঠানিকভাবে ‘মেন অব ফজর’ উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগটির সূচনা হয়েছিল আলজেরিয়ায়। সিরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয় দেশটির সব প্রদেশে ৪০ দিনব্যাপী এই উদ্যোগ চালুর জন্য আঞ্চলিক দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছে। @SorwarAlam[mh]
Открыть в Telegramযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫.২ মাত্রার ভূমিকম্পের পর শেভরন তেল শোধনাগারে আগুন লেগে যায়। @SorwarAlam[mh]
Открыть в Telegramআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ফেলতে পুলিশ ড্রোন ব্যবহার করে। বিক্ষোভকারীরা আবার সেই ড্রোন ভূপাতিত করে ধ্বংস করে দেয়। @SorwarAlam[mh]
Открыть в Telegram