স্বপ্ন যদি রহিত না মানুষের মনে সৌন্দর্যের ক্ষুধা জেগে যদি না গােপনে ব্যথা দিত তা হলে মানুষ, আহা, কেমন সুন্দর পাখি-ফড়িঙের মত এই পৃথিবীর ’পর উড়িত— চরিত— চিন্তা এসে ব্যথা নাহি দিত— — জীবনানন্দ দাশ
Открыть в TelegramПосты канала জীবনানন্দ দাশ - Jibanananda Das
আমারে সে দেখা দিয়ে দাঁড়াল না— চ’লে গেল আলেয়ার পাছে এত দিন ডাকি নাই— তবু আজ— আজ তুমি চ’লে আসো কাছে। — জীবনানন্দ দাশ পাণ্ডুলিপির কবিতা - ৫৪
Открыть в Telegramএকটা নিদারুণ কদাকার হাতির শুঁড়ের মতো জীবনের ভবিষ্যতের গতিবিধিটা প্রতি মুহূর্তই যেন মাথার ওপরে দুলছে— — জীবনানন্দ দাশ
Открыть в Telegramরানী বললে, ‘তোমার কবিতা একসময় আমাকে দেখাতে।’ চারু বললে, ‘আজো এনেছি, বাস্তবিক এই দুবছর ধরে কিছু কিছু লিখেছি; কিন্তু অনেক সময় ভাবতাম কাকে আমার লেখা দেখাই, না দেখিয়ে কি পারা যায় রানী?’ রানী দু-চিলতি কাগজ তুলে নিলে। নিয়ে আস্তে আস্তে ভাঁজ করে ব্লাউজের ভেতর রেখে দিলে। মেয়েরা ঢের গোপনীয় জিনিস, হয়ত অনেক নিকট জিনিস ওইখানে রাখে, ব্লাউজের ভেতর, বুকের কাছে, চারু মাঝে মাঝে দেখেছে। কিন্তু তার কবিতা যখন লিখেছিল একবারও কি ভেবেছিল চারু যে, এই কাগজগুলো কোনো সম্পাদকের টেবিলে কোনোদিন গিয়ে পৌঁছবে না আর, একটি মেয়ের ব্লাউজের ভিতরেই আটকে থাকবে। আহা! — জীবনানন্দ দাশ গল্প : মহিষের শিং
Открыть в Telegramকিন্তু নারীর কাছে বড়-বড় অঙ্কের হিসাবই যে সবচেয়ে সুন্দর জিনিস, এই প্রেমিক ছেলেটি তাও জানে। — জীবনানন্দ দাশ (জীবন প্রণালী)
Открыть в Telegramসময়ের অবিরল শাদা আর কালো বনানীর বুক থেকে এসে মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক— তবু চোখ ঝলসানো আলো ভালোবেসে ষোলো আনা নাগরিক যদি না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী। — জীবনানন্দ দাশ
Открыть в Telegramপাখিটাকে ফাঁদে ফেলে সেই ফাঁদটাকে সত্য বলে নির্দেশ দেবার কোনো অর্থ হয় না। আকাশ সত্য নীড় সত্য পাখির কাছে— — জীবনানন্দ দাশ (মাল্যবান)
Открыть в Telegramচাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা; যে জীবন ফড়িঙের, দোয়েলের— মানুষের সাথে তার হয় নাকো দেখা এই জেনে। — জীবনানন্দ দাশ
Открыть в Telegramহৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমাতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর যােনির ভিতর অনন্ত মৃত্যুর মত মিশে থাকতে চেয়েছি — জীবনানন্দ দাশ
Открыть в Telegramতোমারে চাই— তোমারেই, নারী; এইসব সোনা রূপা মসলিন যুবাদের ছাড়ি — জীবনানন্দ দাশ (স্থবির-যৌবন)
Открыть в Telegramহুমায়ূন আহমেদের ‘লীলাবতী’ উপন্যাসের উৎসর্গপত্র— “শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ কবি, আমি কখনো গদ্যকার হতে চাই নি। আমি আপনার মতো একজন হতে চেয়েছি। হায়, এত প্রতিভা আমাকে দেয়া হয় নি।” আজ হুমায়ুন আহমেদ এর জন্মদিন। জীবনানন্দ পরিবারের পক্ষ থেকে রইলো জন্মদিনের শুভেচ্ছা।
Открыть в Telegramগভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে ঈশ্বর, হে সূর্য, হে মাঘনিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন — জীবনানন্দ দাশ
Открыть в Telegramজীবনানন্দ দাশের কবিতা পড়তে গিয়ে কখনো কি কোনো দৃশ্য আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে?
Открыть в Telegramআমি সমুদ্রের মতো আকাঙ্খায়— আলোড়নে গাঢ়! আমারে পৃথক করো, পৃথক করিতে যদি পারো! — জীবনানন্দ দাশ
Открыть в Telegramবহু দিন পৃথিবীর পথে জেগে এই কথা জানিয়াছে আমার হৃদয় পৃথিবীতে যত ব্যথা— অপেক্ষার যত ক্লেশ— যত দাগ— রক্ত— ভুল— নিষ্ফলতা আছে নরম ঘাসের দেশে গোধূলির কাছে এসে সে-সব বেদনা সাঙ্গ হয় — জীবনানন্দ দাশ
Открыть в Telegramহৃদয়ে কামনা ব্যথা শেষ হয়ে গেছে কবে তার; নক্ষত্রেরা চুরি ক’রে নিয়ে গেছে, ফিরিয়ে দেবে না তাকে আর।
Открыть в Telegram